Tafseer Fe Jilalil Quraan 12 PDF
/ 343
📝 Text 📖 PDF

সুক্লা আতপ হজ্ব স্ৎক্ষিগ্ আব্লোচলা এ সূরার প্রথম মূল আলোচ্য বিষয় হচ্ছে, কাফের ও মিথ্যা আরোপকারীদের জন্যে অপেক্ষমান ভয়ানক পরিণতির বিস্তারিত বিবরণ । এই মূল বিষয়টিকে কেন্দ্র করে রয়েছে আনুষংগিক বিভিন্ন বিষয়ে কিছু আলোচনা, যা না-ফরমানদের ভয়াবহ কঠিন পরিণতির চিত্রটি আরো শানিত করে তাদের বিবেককে আঘাত করতে পারে । এ জীবন শেষে চিরস্থায়ী আর এক জীবনের দিকে তাদেরকে যেতে হবে, যেখানে অতীত জীবনের সকল বিষয় সম্পর্কে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে, কেয়ামতের সেই ভয়ানক দিনে তাদের সকল কাজ কর্মের চুল চেরা হিসাব নেয়া হবে এবং সেই বিচার অনুযায়ী কাউকে শাস্তি দেয়া হবে এবং কাউকে পুরস্কৃত করা হবে, এসব বিষয়ের বিশদ বিবরণ । সৃষ্টির দৃশ্যাবলী ও কেয়ামতের সেই বিভীষিকার চিত্র মূর্ত হয়ে উঠেছে এ আলোচনার মধ্যে । ইতিমধ্যে সূরায়ে রা*দের আলোচনায় তার প্রেক্ষাপটের সাথে যেমন করে সূরায়ে আনয়ামের মিল দেখা গেছে, তেমনি করে সূরায়ে হেজরের প্রেক্ষাপটের সাথে সূরায়ে আ*রাফের প্রেক্ষাপটও খুবই সাদৃশ্যপূর্ণ বলে মনে হয়। সূরাটির আলোচনা শুরু হয়েছে কেয়ামত এর ভীতি প্রদর্শন করে সে ব্যাপারে সতর্ক করার মাধ্যমে, আর এটা সুস্পষ্টভাবে পরিলক্ষিত হচ্ছে যে সামান্য কিছু শাব্দিক রদবদল থাকলেও সতক্ঁকিরণই হচ্ছে মুখ্য আলোচ্য বিষয় । সূরায়ে আ"রাফের শুরুতে ভীতিপ্রদর্শন সুস্পষ্টভাবে ফুটে উঠেছে। যেমন, 'এ হচ্ছে তোমার কাছে অবতীর্ণ এক গ্রন্থ, সুতরাং এর দ্বারা ভীতিপ্রদর্শন করার ব্যাপারে তোমার অন্তরে কোনো দ্বিধা সংকোচ যেন না আসে, আর এ কেতাৰ মোমেনদের জন্যে এক অতি মূল্যবান উপদেশ ।” আর চতুর্থ আয়াতে বলা হয়েছে, “আর আমি, আল্লাহ তায়ালা কতো দেশ ও জাতিকে ধ্বংস করে দিয়েছি অতপর আযাব এসেছে রাতের বেলায় অথবা দুপুরের খাবার খেয়ে যখন তারা তন্দ্রায় আচ্ছন্ন থেকেছে। তখন। তারপর এ সূরাতে আদম (আ.) ও ইবলিসের কাহিনীও বর্ণিত হয়েছে। এমনি করে প্রসংগক্রমে আরো অনেক বিষয়ের ওপর আলোচনা এসেছে । অবশেষে জানানো হয়েছে যে, দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে এবং সবাইকে তাদের রবের কাছে ফিরে যেতে হবে এবং সেখানে তারা সতকীকিরণের বাস্তবতাকে তারা প্রত্যক্ষ করবে.... বর্তমানের আলোচনায় সৃষ্টিজগতের কিছু দৃশ্যের বর্ণনা স্থান পেয়েছে, যেমন আকাশ মন্ডলী ও পৃথিবী, রাত ও দিন, সূর্য ও চন্দ্র, তার নির্দেশে পরিচালিত তারকারাজি, বাতাস-মেঘ-পানি ও নানাবিধ ফলমূল.... আরো আমরা এখানে দেখতে পাবো-নৃহ, হুদ, সালেহ, লূত শোয়ায়ব ও মূসা (আ.)-এর ঘটনাবলী । আলোচ্য সূরার কাহিনী সত্যিই মহান সতর্ককারী নবী মোহাম্মদ (স.)-এর সত্যতার পক্ষে সাক্ষী হয়ে দাড়িয়ে আছে। এখানেও সূরায়ে হেজরের শুরুতে একইভাবে সতর্কবাণী উচ্চারিত হয়েছে, কিন্তু এমন ভাষা ও ভংগীতে কথাগুলো পেশ করা হয়েছে যে পাঠকের হৃদয় অজানা এক ভয়ে সন্ত্রস্ত হয়ে ওঠে, যার কারণে- “কাফেররা অনেক সময় মনে করে, হায় যদি তারা মোসলমান হয়ে যেতে পারতো । (কিন্তু পার্থিব স্বার্থ প্রভাব-প্রতিপত্তি নষ্ট হয়ে যাওয়ার ভয়ে তারা মুসলমান হতে পারে না। তাই ছেড়ে দাও তাদেরকে, তারা ভোগবিলাসের মেতে থাকুক, সুখ সম্পদের মধ্যে গা ভাসিয়ে দিক এবং তাদের আশা আকাংখা তাদেরকে কর্তব্যচ্যুত করে রাখুক, শীঘবই তারা তাদের পরিণতি জানতে পারবে, আর আমি, যে সব এলাকাকে ধ্বংস করেছি, তা তাৎক্ষণিক কোনো ঘটনা ছিলো ৬/৬/৬/.105100901-1100

— Page 15 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.