পরিচালিকা শক্তি, যা “ভাল'কে মূল শিকড়ের সাথে মযবুতভাবে জুড়ে রাখে এই বিশ্বাস এতোটা মযবুত হতে হবে যে মানুষের কুপ্রবৃত্তি বা স্বাধীন ইচ্ছার প্রচন্ড ধাক্কায়. এটা যেন নড়বড়ে বা বিচ্ছিন্ন না হয়ে যায়। এ বিশ্বাস সাময়িক কোনো আবেগ নয় যে এখন আছে তখন নেই, আজ আছে, কাল শেষ হয়ে যাবে-এই হৃদয়াবেগই হচ্ছে সেই স্থায়ী ও অমোঘ শক্তি যা দুনিয়ার যে কোনো ঝড়-ঝাপটার মোকাবেলায় দৃঢ়ভাবে দীড়িয়ে থাকতে পারে। বাত্যাতাড়িত হয়ে বেতসী পত্রের ন্যায় এদিকে. সেদিকে ঝুঁকে পড়ে না।. আল্লাহর ওপর ঈমান অথবা আল্লাহর অস্তিত্ব, শক্তি ও ক্ষমতার প্রতি দৃঢ় আস্থার সাথে এর পরিচয়বাহী আমলে সালেহ ভালো কাজ যার দ্বারা মানুষের উপকার হয় তা অবশ্যই করতে হবে। আবারও বলছি, এই “আমলে সালেহ' চায় প্রেরণাদায়ক এক মযবুত পরিচালিকা শক্তি, যাকে কেন্দ্র কেন্দ্র করে যেমন করে অনুগত পশুরা ফসল মাড়াইয়ের জন্যে মধ্য খুঁটিতে কেন্দ্র করে পরিচালকের ইচ্ছামত ঘুরতে থাকে । এহেন ঈমান বিজড়িত আমালে সালেহ (নেক কাজ)-এর পুরক্কার হচ্ছে পার্থিব সকল প্রকার কলুষতা মুক্ত এক পবিত্র যিন্দেগী। ঈমান সমৃদ্ধ উদ্বেগ মুক্ত পার্থিব এ যিন্দেগীতে দেখা যায় শাস্তি-সমৃদ্ধি-সৌহার্দ্য-সম্প্রীতি, দয়া-ভালবাসা সহযোগিতা সহমর্মিতা ও সংবেদনশীলতা ৷ এ যিন্দেগী উন্নীত হয় সংকীর্ণতা, স্বার্থপরতা, আত্মকেন্দ্িকতা, আত্মন্তরিতা ও নিষ্ঠুরতার উর্ধে। এই ঈমানের অভাবে গোটা জীবনই হয়ে যায় ছাইয়ের মতো ধূলাবালি, যা ঝড়ের দিনে প্রচন্ড বাতাসের তাড়নে অতি সহজেই উড়তে থাকে । মোমেনের জীবনে আকীদা বিশ্বাসই তার জন্যে এক মযবুত লক্ষ্য স্থির করে দেয়, এই লক্ষ্যে পৌছানোর জন্যে মোমেনের মধ্যে সারাক্ষণ চিন্তা চেষ্টা বিরাজ করতে থাকবে, যা তাকে নিয়ে যায় তার মূল কেন্দ্রের দিকে যেখান থেকে তার জীবনের যাত্রা হয়েছিলো শুরু ৷ তখন এটা স্থায়িত্হীন কোনো সাময়িক | আবেগ থাকে না, যা নফসানিয়াতের যে কোনো দোলায় নুয়ে পড়বে, হারিয়ে ফেলবে জীবনের চূড়ান্ত লক্ষ্যকে। ঈমানের সাথে আমলে সালেহ যুক্ত হয়ে বয়ে আনে পবিত্র এক জীবন। এমনই এক যিন্দেগীতে মোমেনরা আখেরাতের উদ্দেশ্যে যে সংযম সাধনা করে, আত্মনিয়ন্ত্রণ করে ও সর্বপ্রকার প্রতিকূল অবস্থায় অবিচল থেকে রসূলুল্লাহ (স.)-এর অনুসরণে সর্বপ্রকার ভাল কাজে আত্মনিয়োগ ভরা বেহেশত । এসব বলিষ্ঠ ঈমানের অধিকারী ব্যক্তিরা দুনিয়ায় সুখ সম্পদ কতোটা পেলো তার পরওয়া করে না, তাই বলে তারা যে দুনিয়ায় কিছু পায় না তাও নয়, দুনিয়াতে আল্লাহর ইচ্ছাতে তার বরাদ্দকৃত বস্তুগত নেয়ামতের একটা হিসসা অবশ্যই তারা পায়, কিন্তু এ বস্তুগত নেয়ামত ছাড়া তারা আরো এমন মূল্যবান কিছু পায়, যার কারণে তৃপ্তিতে তাদের হৃদয়মন পুলকিত হয়ে যায়; আর তা হচ্ছে কলুষতা মুক্ত পবিত্র জীবনের এক অনুভূতি: এই অনুভূতির সাথে জড়িয়ে থাকে আল্লাহর সাথে সম্পর্কের মধুর পরশ, তীর প্রতি বিশ্বস্ত থাকার আত্মবিশ্বাস এবং সর্বাবস্থায় তার পরিচালনায়, হেফাযতে ও সন্তুষ্টির মধ্যে থাকতে পারার পরম তৃপ্তি। আরো থাকে আমলে সালেহপূর্ণ জীবনে সঠিক পথে টিকে থাকতে পারার বলিষ্ঠ চেতনা, নিরুদগ ও শান্ত সৌম্য চালচলন, স্তুষ্টি ও বরকত প্রাপ্তির নিশ্চিন্ততা, ঘরের শান্তি এবং পারস্পরিক ভালবাসাবাসির পরিবৈশ; উপরস্তু ভাল কাজ করতে পারার এক অনাবলি শান্তি ও খুশী এবং এ খুশীর ছাপ গোটা ॥ দেহ-মন ও জীবনের সর্বত্র পরিব্যাপ্ত হওয়ায় তারা হয়ে যায় নিশ্চিত, নির্লিপ্ত পরম পরিতৃপ্ত ও ৬/৬/৬/.1051009016-1100
— পৃষ্ঠা ১৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।