Tafseer Fe Jilalil Quraan 12 PDF
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত পরিব্যাপ্ত। বর্ণিত আছে যে, মোয়াবিয়া ইবনে আবু সুফিয়ান ও রোমান বাদশার মধ্যে বিরোধ দেখা দিলে তাদের মধ্যে নির্দিষ্ট একটি সময় পর্য্ত চুক্তি হয়, অতপর এই চুক্তির মেয়াদের শেষের দিকে আমীর মোয়াবিয়া (রা.) রোমান সাম্রাজ্যের দিকে এক সেনাবাহিনী নিয়ে রওয়ানা হন এভাবে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পূর্বে যখন সে এলাকায় আক্রমণ করে বসেন তখন প্রকৃতপক্ষে তারা নিজেদের অজান্তেই আগ্রাসী ভূমিকায় অবতির্ণ হন এসময়, মুয়াবিয়া রা.)-এর একজন সাথী ওমর এবনে ওৎবা বলে উঠলেন, 'আন্লাহ আকবার, হে মুযাবিয়া, চুক্তির মেয়াদ পূরণ করো, বিশ্বাসঘাতকতা করো না, আমি রসূলুল্লাহ (স.) কে বলতে শুনেছি কোনো জাতির সাথে কেউ চুক্তিতে আবদ্ধ হলে তারা চুক্তি ভংগ না করা পর্যন্ত, খবরদার ঘেন চুক্তি ভংগ না করা হয়।” আমীর মোয়াবিয়া (রা.) এ কথা শোনার সাথে সাথে তার সৈন্য প্রত্যাহার করে ফিরে আসলেন। অবশ্য চুক্তি ভংগ করা সম্পর্কিত বহু মশহুর ও মোতাওয়াতের হাদীসও পাওয়া যায়। এভাবে আল কোরআনও মানুষের অন্তরের মধ্যে ওয়াদা গুরুত্ব অনুভূত করানোর জন্যে বিভিন্ন প্রসংগে মুসলমানদের দৃষ্টি আকর্ষণ করেছে, কখনও এর গুরুত্ব সম্পর্কে জানিয়ে চুক্তি রক্ষা করতে উৎসাহিত করেছে । কখনও এর কঠিন পরিণতি জানিয়ে ভয় দেখিয়েছে এবং জানিয়েছে যে, যখনই কারো সাথে কোনো চুক্তি করা হয়, প্রকৃতপক্ষে সে চুক্তি করা হয় আল্লাহর সাথে, এ পাক কালাম আরো জানিয়েছে চুক্তিরক্ষার সুফল সম্পর্কে এবং চুক্তিভংগ করলে কি কি ক্ষতি হয় তাও একে একে বর্ণনা করেছে, জানিয়েছে যে আল্লাহর কাছে চুক্তি রক্ষা এক মহা গুরুতৃপূর্ণ জিনিস। এরশাদ হচ্ছে, “খবরদার, আল্লাহর নামে শপথ করে বা আল্লাহকে সাক্ষী রেখে যখনই কোনো চুক্তি করবে তখন তা অল্প মূল্যে বিক্রি করোনা “চুক্তি ভংগ করে যে কোনো উদ্দেশ্য হাসিল করার চেষ্টা হবে তা সবই হবে অল্প মূল্যের জিনিস। এরপর, আল কোরআন জানাচ্ছে আল্লাহর কাছে (ছুক্তিরক্ষার ফলে) যে প্রতিদান পাওয়া যাবে তাই হবে তোমাদের জন্যে ভাল, (তোমরা বুঝবে) যদি তোমরা তোমাদের জ্ঞানকে কাজে লাগাও ।'... আল কোরআন স্মরণ করিয়ে দিচ্ছে যে মানুষের কাছে যা কিছু আছে, এমনকি তার গোটা সাম্রাজ্যও যদি হয়-তাও অতি অল্প জিনিস। কারণ এসবই তো একদিন শেষ হয়ে যাবে, অপরদিকে যা কিছু আল্লাহর কাছে আছে তাই বাকি থাকবে এবং তাই স্থায়ী হবে। এরশাদ হচ্ছে, “তোমাদের কাছে যা কিছু আছে তা শেষ হয়ে যাবে, আর আল্লাহর যা আছে তাই-ই অবশিষ্ট . থাকবে ।' এভাবে আল কোরআন চুক্তি রক্ষার জন্যে মোমেনদের মনোবল গড়ে তুলছে এবং ওয়াদা পূরণ ও চুক্তি রক্ষার জন্যে যে বেগ পেতে হয় এবং যে সব কঠিন অবস্থা অতিক্রম করতে হয় তাতে সবর করার জন্যে নির্দেশ দিয়েছে ওয়াদা করছে যে চুক্তি রক্ষার জন্যে রয়েছে মহা প্রতিদান। এরশাদ হচ্ছে, “আর অবশ্যই আমি সবরকারীদেরকে তাদের সুন্দর কাজের জন্যে মহা প্রতিদান দেবো ।' (আয়াত ৯৭) আর এ পর্যন্ত (আল্লাহর হুকুমের বিপরীত) যা কিছু অন্যায় কাজ সংঘটিত হয়েছে আল্লাহ তায়ালা তা মাফ করে দেবেন, যাতে করে ভাল কাজের পুরস্কার নিশ্চিত হয়ে যায় এবং অন্যায় কাজের দ্বার রূদ্ধ হতে থাকে । যিলাল ১২তম ১০খ ৬//৬/.1০910001-100

— পৃষ্ঠা ১৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।