Tafseer Fe Jilalil Quraan 12 PDF
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

“অবশ্যই আল্লাহ তায়ালা এর দ্বারা তোমাদেরকে পরীক্ষা করছেন।' তারপর বিভিন্ন দল ও জাতির মধ্যে গড়ে উঠা মতভেদের বিষয়গুলোকে কেয়ামতের দিন আল্লাহর কাছে পেশ করা হবে এবং তার কাছেই ফয়সালা চাওয়া হবে । তাই এরশাদ হচ্ছে, “আর অবশ্যই কেয়ামতের দিন তিনি তোমাদেরকে সেসব বিষয়ের সুস্পষ্ট ব্যাখ্যা জানিয়ে দেবেন যা নিয়ে তোমরা পৃথিবীর জীবনে মতভেদ করতে থেকেছ।' সে দিন আল্লাহ তায়ালা ওয়াদা পূরণকারী ও ওয়াদা ভংগকারীদের মধ্যে সঠিকভাবে বিচার করে ওয়াদাপূরণকারীকে পুরস্কৃত করবেন এবং ওই সব বেঈমানদের জন্যে শাস্তি-বিধান করবেন, যারা দুনিয়ার জীবনের লোভ-লাভ ও প্রাধান্যকে বড়ো করে দেখেছিলো এবং আখেরাতে তাদের কী পরিণতি হবে তার কোনো পরওয়াই করেনি । এমনকি তারা, তাদের আচরণ দ্বারা তাদের ] আকীদা বিশ্বাসে প্রমাণও দেয়নি এবং বিভিন্ন পর্যায়ে ভুল মতামত প্রদান করেছে। এরশাদ হচ্ছে, “আর আন্মাহ তায়ালা যদি চাইতেন তাহলে সবাইকে একটি মাত্র উম্মতে পরিণত করতে পারতেন, কিন্তু তিনি যাকে ইচ্ছা তাকে পথহারা করেন এবং যাকে ইচ্ছা তাকে হেদায়াত করেন, আর অবশ্যই (তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে এসব বিষয়ে যা তোমরা (দুনিয়ার বুকে) করতে আর এটা তো অবশ্যই সত্য কথা যে, আল্লাহ তায়ালা চাইলে সকল মানুষকে একই ধরনের যোগ্যতা দান করতে পারতেন, কিন্তু তা তিনি না করে তাদেরকে পৃথক পৃথক যোগ্যতা ও গুণাবলীতে ভূষিত করেছেন, কেউ কাউকে পুরোপুরি অনুসরণ করতে পারে না, একই যোগ্যতার সম্পূর্ণ পুনরাবৃত্তি হয় না এবং যে গুণাবলী নিয়ে একজন আসে, অবিকল সেই একই গুণাবলী নিয়ে আর কেউ আসে না। তিনি হেদায়াত ও গোমরাহীর বিভিন্ন উদাহরণ দিয়েছেন, সকল মানুষের মধ্যে তারই ইচ্ছা কাজ করে চলেছে এবং প্রত্যেকেই তার নিজ নিজ কাজ কর্মের জন্যে আল্লাহর কাছে দায়ী হবে কিন্তু ওয়াদা ভংগের ব্যাপারে কারো মধ্যে কোনো আকীদাগত কোনো মতভেদ নেই, অর্থাৎ ওয়াদা ভংগ করা যে একটি সামাজিক অপরাধ-এ বিষয়ে কেউ কোনো দ্বিমত পোষণ | করে না। মতভেদ রয়েছে শুধু এ কদর্য অভ্যাসের কারণসমূহ নিয়ে, যার সম্পর্ক রয়েছে আল্লাহর ইচ্ছার সাথে অর্থাৎ যেসব ওজুহাতের কারণে ওয়াদা ভংগ করা যায় সেগুলো আল্লাহর ইচ্ছাতেই আসে বলে মনে করা হয়৷ অবশ্যই এটা ঠিক, যার ষে বিশ্বাসই থাকুক না কেন, যে কোনো ওয়াদা করা হয় আল্লাহর জ্ঞানের মধ্যে তা এসে যায় এবং তিনি সে ওয়াদার সাক্ষী বা দায়িত্বশীল হয়ে যান, আর মানুষের লেনদেনের ক্ষেত্রে এই গয়াদাই হচ্ছে ব থেকে গুরুত্রপূর্ণ এবং মৌলিক বিষয, যার ওপর নির্ভর করে সামাজিক শাস্তি। আর এই ওয়াদা পূরণের ওপরেই নির্ভর করে দ্বীন ইসলামের সৌন্দর্য ও মর্যাদা, বাস্তব জীবনে ওয়াদা পূরণ করা যে সর্বাধিক গুরুত্বপূর্ণ আচরণ এ শিক্ষা একমাত্র আল ইসলামই দিয়েছে যার বিশদ বর্ণনা আল কোরআনের মধ্যে সুস্পষ্টভাবে দেয়া হয়েছে। ওয্াদা পাতে শুন্ত্ত্ব এভাবে আলোচনা এগিয়ে চলেছে ওয়াদা পূরণ করার প্রতি গুরুত্ব আরোপ করে, পাশাপাশি নিষেধ করা হয়েছে বা প্রতারণা করার উদ্দেশ্যে কসম খেয়ে এবং এই নশ্বর দুনিয়ার নগদ ও সাময়িক নিশ্চিয়তা হাসিলের জন্যে আত্ম-নিয়োগ করতে; আরও সতর্ক করা হয়েছে অতীতের বহুজাতির অথবা বহু ব্যক্তির অধপতনের নধিরকে তুলে ধরে, তাদের নড়বড়ে বিশ্বাস, সম্পর্ক স্থাপন ও লেনদেনের মধ্যে গোলমালের পরিণতিতে যে ভোগান্তি হয়েছে সেই সব দৃষ্টান্তকে তুলে ৬/৬/৬/.1051009016-1100

— পৃষ্ঠা ১৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।