এ মহান কেতাবের মধ্যে আল্লাহ তায়ালা দৃঢ়তার সাথে জানিয়েছেন যে ওয়াদা ও চুক্তি শান্তি ও সংহতি রক্ষায় কতো গুরুততৃপূর্ণ ভূমিকা রাখে, অতচ আজকের পৃথিবীতে রাষ্ট্রের কল্যাণের জন্যে ধোকা-দেয়াকে এক অপরিহার্য কৌশল হিসাবে শুধু বৈধই মনে করা হয় না, এটাকে রাষ্ট্রীয় কূটনীতি মনে করা হয়, যার কারণে এক রাষ্ট্র অন্য রাষ্ট্রের সাথে কোনো চুক্তিতে আবদ্ধ হওয়ার পর অবলীলাক্রমে সে এই ওজুহাতে এ চুক্তিকে ভংগ করে যে, সে অপরের থেকে শক্তি, সামর্থ ও সম্পদে বেশী-এটাকে তারা রাষ্ট্র স্বার্থে যুক্তিসংগত ও বৈধ মনে করে! অপরদিকে ইসলাম কোনো অবস্থাতেই এটাকে রাষ্ট্রের জন্যে কল্যাণকর মনে করে না। ইসলাম এসেছে মানুষের শাস্তি ও মংগলের জন্যে । এজন্যে ইসলাম এমন কোনো ব্যবহার বা কাজ করতে পারে না যার দ্বারা কোনো জনপদের অকল্যাণের বিনিময়ে কারো কল্যাণ হবে । ইসলাম ওয়াদা পূরণ ও চুক্তি রক্ষাকে ফরয বলে ঘোষণা দিয়েছে, চুক্তি ভংগ করার মাধ্যমে কাউকে ধোকা দেয়া বা কারো অধিকারে হস্তক্ষেপ করাকে ইসলাম নিষিদ্ধ (হারাম) ঘোষণা করেছে। ইসলাম নির্দেশ দিয়েছে, “নেকী (কল্যাণকর কাজ)ও আল্লাহর ভয়ে বাছবিচার করে চলার কাজে পরস্পর সহযোগিতা করো, আর খবরদার অপরাধজনক ও বিদ্রোহাত্বক কোনো কাজে কেউ কারো কোনো সহযোগিতা করো না।' কাউকে ধোকা দেয়াকে এবং কারো দুর্বলতার সুযোগ নিয়ে তার ওপর চড়াও হওয়া বা তার কিছু দখল করে নেয়াকে ইসলাম কোনো ভাল কাজ মনে করে না-এ আচরণকে ইসলাম উপরোক্ত আয়াতের খেলাফ বলে বুঝে । এজন্যে, কোনো “ভালো" বা কোনো কল্যাণের ওজুহাতে কাউকে বা কোনো রাষ্ট্রকে বিপাকে ফেলাকে ইসলাম বৈধ বলে না। নাফরমানী মূলক কাজ বা আচরণ বা কারো কোনো হক নষ্ট করা বা নিজেদের স্বার্থে কোনো ব্যক্তি, জনপদ বা রাষ্ট্রের বিরুদ্ধে কোনো হয়েছে, গঠিত হয়েছে ইসলামী রাষ্ট্র, যার ফলে জগতকে ইসলামী বিধানের সন্ধান দিতে পেরেছে, শান্তিপূর্ণ এবং আস্থাযোগ্য এক সমাজে উন্নতি হতে পেরেছে। ব্যক্তিতে-ব্যক্তিতে ও রাষ্ট্রে-রাষ্টে অর্থনৈতিক, সামাজিক ও যে কোনো স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের এবং আদান প্রদানের এক সুষ্ঠু নীতি-ইসলাম তার সূচনালগ্র থেকেই এ আদর্শ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। আল কোরআন এসব অজুহাত সৃষ্টিকারীদেরকে হশিয়ার করে দিচ্ছে এবং এ ধরনের অবস্থা চালু যাতে না করা হয় তার জন্যে ইসলামী সমাজকে চূড়ান্তভাবে সতর্ক করছে। এরশাদ হচ্ছে, '(কসম খেয়ে বা চুক্তি করে তা এই জন্যে ভংগ করা হয়) যেন একদল আর এক দলের ওপর প্রাধান্য লাভ করে বা বেশী ফায়দা হাসিল করে ।' প্রকৃতপক্ষে, কসম খেয়ে তা তংগ করে লাভবান হওয়ার সুযোগ তখন হয় যখন এক পক্ষ সরল হৃদয়ে আর এক পক্ষকে বিশ্বাস করে এবং তার কসমকে মূল্য দেয়, যার সুযোগ নিয়ে কসম ভাংগা হয় বা ধোকা দেয়া হয়। এক পক্ষের সরলতার সুযোগ তো আল্লাহ তায়ালাই দিয়ে থাকেন এবং তাদের নিয়ত ঈমান ও সততার পরীক্ষার জন্যে এসব সুযোগ দেয়া হয়, এসব সুযোগ সৃষ্টি করা হয় তাদের জন্যে যাতে করে তাদের ওয়াদা পূরণের সততা ও তাদের আত্মসন্ত্রম-বোধের পরীক্ষা হয়ে যায়। এ আত্মসন্তরমবোধ ও সততা ওয়াদা ভংগের দ্বারা বিনষ্ট হয় এবং এর ছারা তারা নিজেদের কাছেই নিজেরা ছোট হয়ে যায়। তাই বলা হচ্ছে, ৬/৬/৬/.1051009016-1100
— পৃষ্ঠা ১৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।