কোরআনে কারীম ওয়াদা পূরণ করার নির্দেশ দান করছে এবং ওয়াদা খেলাফীকে নিষিদ্ধ করেই ক্ষান্ত হয়নি, এটাকে এক নৈতিক দায়িত্ব হিসাবে চিহ্নিত করেছে, ওয়াদা ভংগকে এক চরম |. নিন্দনীয় ও কদর্য আচরণ বলে আখ্যা দিয়েছে এবং এসব বাজে ওজুহাত পেশ করতে কড়াকড়িভাবে নিষেধ করেছে যা সাধারণভাবে মানুষ পেশ করে থাকে । এরশাদ হচ্ছে, “আর তোমরা ওই সব মহিলার মতো হয়ো না, যে নিজে হাতে সৃতাকাটার পর তা নিজেই ছিড়ে ফেলে দেয়', অর্থাৎ তোমরা ওই মহিলার মতো হয়ো না যে তার সমস্ত শক্তি দিয়ে সারা দিন সুতা কেটেছে, তারপর সে নিজেই তা ছিড়ে টুকরা টুকরা করে ফেলেছে। “তোমরা তোমাদের কসমগুলোকে একে অপরকে ধোকা দেয়ার হাতিয়ার হিসাবে ব্যবহার করছো-যেন এক দল অপর দলের ওপর আর্থিক দিক দিযে বেশী লাভবান হতে পারো ৷ অথচ আল্লাহ তায়ালা তো এই ওয়াদা পূরণ করার মাধ্যমে তোমাদের (ঈমান)কে পরীক্ষা করছেন, আর অবশ্যই কেয়ামতের দিন তিনি তোমাদেরকে জানিয়ে দেবেন সেসব বিষয়ে, যা নিয়ে তোমরা পৃথিবীর ধুফে মতভেদ করতে ।" অর্থাৎ, যে ব্যক্তি ওয়াদা ভংগ করে সে হচ্ছে সেই নির্বোধ, অপরিনামদর্শী, দুর্বলচেতা স্ত্রী লোকের মতো, যে বহু পরিশ্রম করে সূতা কাটে, তারপর নিজেই তা ছিড়ে টুকরা টুকরা করে ফেলে দেয়। এমনভাবে সেগুলোকে সে ছিড়ে ফেলে যে তা আর কোনো কাজে লাগে না। এরপর যখন দেখে তার এতো কষ্টলন্ধ সৃতাগুলো কোনো কাজেই লাগলো না তখন তার কৃত কর্মকে স্মরণ করে চরমভাবে দুঃখিত হয় এবং আফসোস করতে থাকে, কিন্তু তার কষ্ট বাড়ানো ছাড়া তার এই আফসোস আর কোনো কাজে লাগে না। চিন্তা করে দেখুন অবশ্যই কোনো সুরুচিসম্পন্ন, আত্ম সন্ত্রমশীল, বুদ্ধিমান ও সময় সচেতন ব্যক্তি ওই অস্থির মতি বেওকুফ স্ত্রীলোকের মতো নিজের সমস্ত শ্রমকে পন্ড করে দিতে পছন্দ করবে না যে সারা জীবন সিদ্ধান্তহীনতায় ভোগে এবং নিজের পরিশ্রমের সঠিক ফল পাওয়া থেকে বঞ্চিত হতে থাকে। রসূলুল্লাহ (স.)-এর সময় কোরায়শদের মধ্যে এ ধরনের কিছু লোক ছিলো যারা রসূলুল্লাহ (স.)-এর সাথে কৃত চুক্তি ভংগ করা ও ওয়াদা খেলাফী করাকেই বাহাদূরী মনে করতো এবং এমন একটা ধৃষ্টতাপূর্ণ ব্যবহার করতে পেরে মনে করতো তারা বুঝি একটা সাফল্য অর্জন করে ফেলেছে, তারা মনে করতো, মোহাম্মদ ও তার সংগীরা তো দুর্বল, তাদের সাথে কোনো ওয়াদা ভংগ করলে তারা কোনোই ব্যবস্থা নিতে পারবে না। আল্লাহ রব্বুল আলামীন তাদেরকে হুশিয়ার করতে গিয়ে বলছেন, যে কাউকে ধোকা দেয়ার মধ্যে কোনো বাহাদুরী নেই। তারা মানুষের সরলতার সুযোগ নিয়ে তাদেরকে ধোকা দেবে এবং এরপরও তাদের সাথে মৈত্রী ও ভাল সম্পর্ক গড়ে তুলতে চাইবে-এটা কি কখনও সম্ভব! সে জন্যে পরম করুণাময় আল্লাহ তায়ালা তাদের কল্যাণার্থে অত্যন্ত তাদেরকে হুশিয়ার করছেন, কড়া ভাষায় ডাক দিয়ে বলছেন, “খবরদার, তোমাদের কসমগুলোকে তোমরা নিজেদের মধ্যে ধোকা দেয়ার অস্ত্র হিসাবে রাহ ররর রারচুযরা রা হারার বযরভরিরি যায রিটা করতে চাও?'-- অর্থাৎ, একদল সংখ্যা ও শক্তিতে অন্য দল থেকে বেশী হওয়ার কারণে তারা মনে করে যে তারা কল্যাণের হকদার বেশী-কিনু আল্লাহ তায়ালা তাদের এই মনে করাটাকে বাস্তবে অপ্রমাণিত করে দিয়েছেন। ৬/৬/৬/.1051009016-1100
— পৃষ্ঠা ১৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।