এ ধরনের অন্যায় ও যুলুম চলতে থাকলে নির্দিষ্ট একটি সময়ের পর অবশ্যই এর প্রতিক্রিয়া শুরু হয়ে যায়, মানব প্রকৃতি. এমন প্রশাসন বা যুলুমবাজ মানুষকে আর মেনে নিতে পারে না, বিক্ষোভ দানা বেধে উঠে, আসে গণজাগরণ এবং অন্যায় অবিচার ও যুলুমের বিরুদ্ধে প্রচন্ড বিস্ফোরণ ঘটে । এরকম যুলুম চলতে থাকলে কোনো সাগ্রাজ্য বা রাষ্ট্র যত বড়ই হোক না কেন, তা অচিরেই তছনছ হয়ে যায় এবং মানুষের মানসপটে অতীতের ন্ৃতি হিসাবে থেকে যায়। সুতরাং, বুঝা যাচ্ছে প্রত্যেক ধ্বংসের জন্যে রয়েছে এমন এক কারণ যা প্রত্যেক জীবস্ত মানুষের অন্তরকে স্পর্শ করে। এই জন্যে আল্লাহ তায়ালা সুবিচার ও এহসান করার নির্দেশ দিয়েছেন, আর নিষেধ করেছেন অন্যায় অবিচার ও যুলুম করতে । এই হচ্ছে মানব জীবনের জন্যে সঠিক প্রকৃতি সংগত 'বিধান, আল্লাহ তায়ালা মানুষের প্রকৃতির মধ্যে লুকিয়ে থাকা এই শক্তিকেই শক্তিশালীও চাংগা করে তুলেছেন এবং আল্লাহর বান্দাদেরকে অন্যায় অবিচার ও যুলুমের বিরুদ্ধে রূখে দীড়ানোর শিক্ষা দিয়েছেন । এই কারণেই এরপর বলা হয়েছে, “তিনি তোমাদেরকে উপদেশ দিচ্ছেন, যেন তোমরা শিক্ষা গ্রহণ করতে পার।" মানুষকে তার কর্তব্য স্মরণ করানোর জন্যে এ উপদেশ, এ উপদেশ এসেছে মানুষের অন্তরের মধ্যে এক প্রকার ওহী আকারে। ওক্সাদা ও চুক্তি রক্ষাক্স উস্জ্ানমন্ন কত্ঠোরতা এরপর আলোচনা এসেছে চুক্তিরক্ষা ও ওয়াদা পালন প্রসংগে এরশাদ হচ্ছে, : ৃ “আর, যখনই আল্লাহর সাথে কেউ কোনো চুক্তি করবে, তা পূরণ করে তা অবশ্যই যেন পূরণ করো এবং পাকাপাকিভাবে কোনো কসম খেলে তা কখনও ভংগ করো না কারণ তোমরা তো আল্লাহকেই তোমাদের পরিচালক -ও তত্ত্বাবধায়ক হিসাবে গ্রহণ করেছ। নিশ্চয়ই আল্লাহ তায়ালা জানেন যা তোমরা করে চলেছো ।" রসূল (স.)-এর হাতে মুসলমানদের বাইয়াত করা আল্লাহর সাথে করা ঢুক্তিসমূহের একটি। এইভাবে আল্লাহ তায়ালা মানুষের ভালোর জন্যে যা কিছু নির্দেশ 'দিয়েছেন, তা সবই এই চুক্তির অন্তর্গত মানুষের মধ্যে আদান-প্রদানের ক্ষেত্রে এসব বিভিন্ন চুক্তিই মানবজাতির অস্তিত্ব রক্ষার জন্যে রক্ষাকবচ হিসাবে কাজ করে। লেনদেনের ক্ষেত্রে এসব বিশ্বস্ততা মানুষের মধ্যে না থাকলে কোনো সমাজই. টিকে থাকতে পারতো না এবং কোনো মানুষেরও অস্তিত্ব থাকতো না। আর আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালার বাণী কঠিনভাবে ওয়াদাকারীদেরকে সতর্ক করে দিচ্ছে, যেন পাকাপাকি ওয়াদা করার পর কোনো অবস্থাতেই তা ভংগ না করা হয়, অথচ তারা তো আল্লাহকে তাদের কসমের যামীন হিসাবে গ্রহণ করেছে এবং তাদের ওয়াদার ব্যাপারে আল্লাহকেই তারা সাক্ষী মেনেছে। তারা ওয়াদা পূরণ করবে বলে আল্লাহকে অভিভাবক হিসাবে গ্রহণ করেছে। এরপর আল্লাহ তায়ালা তাদেরকে মৃদুভাবে তিরক্কার করতে গিয়ে বলছেন, “নিশ্চয়ই আল্লাহ জানেন যা তোমরা করছো ।' ওয়াদা পূরণ করার ব্যাপারে ইসলাম অত্যন্ত কঠোরতা অবলম্বন করেছে, কোনো অবস্থাতেই ইসলাম ওয়াদা ভংগকারীকে ক্ষমা করেনি । কারণ লেনদেনের মূল বুনিয়াদই হচ্ছে এই ওয়াদা । এটাই যদি নষ্ট হয়ে যায় তাহলে লেনদেনের বুনিয়াদই ধ্বসে যাবে, যার ফলে মানুষে মানুষে আদান-প্রদানের মনমানসিকতা সম্পূর্ণভাবে বিগড়ে যাবে এবং এরপর ইচ্ছা ও উপায় থাকলেও কেউ কাউকে সাহায্য করতে পারবে না। এমতাবস্থায়, দলীয় জীবনের বন্ধন শুধু শিথিলই হয়ে যাবে তা নয়, বরং এ বন্ধন সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে। এ প্রসংগে আলোচনা করতে গিয়ে ৬//৬/.105100901-1100
— পৃষ্ঠা ১৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।