আচরণ ও বিদ্রোহাত্মক ব্যবহার করার প্রতি নিষেধাজ্ঞা। এর মধ্যে আরো এসেছে ওয়াদা পূরণ করার নির্দেশ এবং পাকাপাকিভাবে চুক্তি করা হলে তা পূরণ করার হুকুমও এসেছে, আর অবশ্য অবশ্যই এ গুণগুলো সেসব প্রধান ও মৌলিক নীতি যা মানুষের মধ্যে গড়ে তোলার লক্ষ্যে এই আল কেতাব নাষেল হয়েছে। আর এর মধ্যে রয়েছে চুক্তি ভংগের জন্যে নির্ধারিত শাস্তির বিবরণ ধোকা দেয়া ও বিভ্রান্ত করার জন্যে কসম খাওয়া হলে তার শাস্তির কথা, আর তা হবে অবশ্যই বড় কঠিন শাস্তি। অপরদিকে, যারা বিপদ আপদে সবর করেছে অবিচল থেকেছে এবং সদাসর্বদা আত্মসংযম করেছে তাদের জন্যে রয়েছে মহা সুসংবাদ তাদের কৃতকর্মের উচিত পাওনা থেকেও তাদেরকে অধিক ও উত্তম প্রতিদান দেয়া হবে। এরপর এ পবিত্র কেতাব পাঠ করার জন্যে কিছু আদব-কায়দা শেখানো হয়েছে, আর তা হচ্ছে-আল কোরআন যখন পড়া হবে তখন যেন মরদৃদ শয়তানের ধোকা থেকে বাঁচার জন্যে আল্লাহর কাছে সাহায্য চাওয়া হয়, যাতে করে কোরআনুল কারীম যেখানে পাঠ করা হয় সেখানে শয়তান কোনো প্রকার বাধা সৃষ্টি করতে না পারে, যেমন এ কেতাব সম্পর্কে কোনো কোনো মোশরেক ব্যক্তি কিছু কিছু বিভ্রান্তিকর উক্তি করেছে। ওদের মধ্যে কেউ কেউ রসূলুল্লাহ (স.) কে দোষারোপ করছে ও এই বলে গালি দিচ্ছে যে, তিনি আল্লাহ তায়ালা সম্পর্কে মন গড়া কথা বলছেন, অর্থাৎ যা তিনি বলছেন তা আল্লাহর কথা নয়, বরং সেগুলো হচ্ছে তার নিজের মন থেকে বানানো কথা, আবার কেউ কেউ এমন কথাও বলছে যে, একজন অনারব ছেলে তাকে এ কোরআন শিক্ষা দিচ্ছে। এ পাঠের শেষের দিকে যারা ঈমান আনার পর কুফুরী করবে তাদের শাস্তির কথা বলা হয়েছে, তবে কোনো ব্যক্তিকে কুফুরী করার জন্যে যদি বাধ্য করা হয় এবং তার অন্তর যদি ঈমানের মহব্বতে পরিপূর্ণ থাকে, অথবা হ্বীন ইসলামে প্রবেশ করার কারণে যদি কোনো ব্যক্তি নানা প্রকার যুলুম ও বিপদ আপদের সম্থুখীন হয়, আর এ কারণে যদি তারা হিজরত করে ও আল্লাহর পথে টিকে থাকতে গিয়ে তাকে প্রাণাস্তকর সংগ্রাম করতে হয়, তাহলে অবশ্যই তাকে যথাযথ পুরষ্কারে ভূষিত করা হবে। এগুলো সবই দৃষ্টান্ত হেদায়াত, রহমত মুসলমানদের জন্যে এক মহা সুসংবাদ । পরবর্তী অধ্যায়ে এরশাদ হয়েছে, সামাছিকি ভাকন্লাম্য শুতিষ্ঠাক্স আল্লাহক্স নিদেশি নিশ্চয়ই আল্লাহ তায়ালা হুকুম দিচ্ছেন সুবিচার করতে, এহসান করতে এবং আত্মীয়স্বজনকে দান করতে, আর নিষেধ করছেন লঙ্জাকর কাজ করতে, বর্জন করতে সেসব কাজ যা আল্লাহ ও সকল মানুষের কাছে অপ্রিয় এবং নিষেধ করছেন বিদ্রোহাত্রক কাজ করতে আর আল্লাহ তায়ালা চাইলে অবশ্যই তোমাদেরকে একটি মাত্র জাতিতে পরিণত করতে পারতেন, কিন্তু (তিনি তা চাননি, বরং) তিনি যাকে ইচ্ছা তাকে সঠিক পথ থেকে দূরে সরিয়ে দেন এবং যাকে ইচ্ছা তাকে তিনি সঠিক পথ দেখান। আর অবশ্যই তোমাদেরকে কেয়ামতের দিন জিজ্ঞাসাবাদ করা হবে ওই সব বিষয়ে যা তোমরা (পৃথিবীর বুকে) করতে অবশ্যই এই মহান কেতাব এক স্বতন্ত্র ও বৈশিষ্ট্যমন্ডিত জাতি গড়ে তুলতে চেয়েছে, চেয়েছে একটি সুগঠিত সমাজ গড়তে যাতে শান্তিপূর্ণ এক নতুন জগত এবং অনবদ্য ও সুন্দর এক ব্যবস্থা গড়ে তোলা যায় এ পাক কালাম বিশ্বজনীন এক দাওয়াত নিয়ে এসেছে, যেখানে গোত্রে গোত্রে হিংসা বিদ্বেষ থাকবে না। থাকবে না, অপরকে ছোটো করে নিজেদের প্রাধান্য প্রতিষ্ঠার জন্যে জাতিতে জাতিতে হানাহানি । সঠিক আকীদা বিশ্বাসের ভিত্তিতে সেখানে গড়ে উঠবে পরিবার, | গোত্র, দল ও সমাজ, এ আকীদার কারণেই মানুষে মানুষে সম্পর্ক, জাতীয়তা এবং আত্মীয়তা গড়ে উঠবে। এ ৬//৬/.1051009016-1100
— পৃষ্ঠা ১৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।