Tafseer Fe Jilalil Quraan 12 PDF
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

কেয়ামতের ওই কঠিন দিনে তারা মুখোমুখি হবে তাদের ওইসব অন্ধভক্ত দাসদের? যারা সেদিন সকল ভয়ের উর্ধে উঠে যাবে এবং তাদের মুখের ওপর কথা ছুড়ে দিয়ে তারা বলে উঠবে, “তোমরা, অবশ্যই তোমরা মহামিথ্যাবাদী।' এসময় তারা আল্লাহর দিকে মুখ করে আত্মসমর্পণ করবে এবং অনুনয় বিনয় করতে থাকবে । এরশাদ হচ্ছে, “তারা সেদিন আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে এবং তাদের উত্তাবিত সকল কথা সেদিন নিক্ষল হয়ে যাবে ।' অর্থাৎ মোশরেকরা তাদের এইসব মনগড়া কাজ কর্মের কারণে এমন কোনো কিছুর অধিকারী হবে না, যার বিনিময়ে সেই কঠিন দিনে তারা শাস্তি থেকে মুক্তি পেতে পারে । এরশাদ হচ্ছে, “সেদিন সে সব কিছু নিষ্ষল হয়ে যাবে যা কিছু মনগড়া- ও মিথ্যা তারা তৈরী করে বলতো এবং অনুসরণ করতো । ....... এ কথার ওপর এখানে আলোচনা শেষ হচ্ছে যে, কুফরী যারা করেছিলো অপরকে কুফরী করতে উদ্বুদ্ধ করেছিলো এবং মানুষকে সত্যপথ গ্রহণ করায় বাধা দিয়েছিলো তাদেরকে দিগুন আযাব দেয়া হবে। এরশাদ হচ্ছে, “যারা কু্কুরী করেছিলো আর মানুষকে আল্লাহর পথে আসা থেকে বাধা দিয়েছিলো, উপর্মূপরি ( আযাব দিয়ে তাদের কষ্ট আরো বাড়িয়ে দেবো, ঘেহেতু তারা (পৃথিবীর বুকে) বিশৃংখলা ও অশান্তি সৃষ্টি করতে থেকেছে ।” অর্থাৎ কুফুরী করা অর্থাৎ আল্লাহর অস্তিত্বে অবিশ্বাস অথরা তার আইন বাদ দিয়ে নিজেরা আইন তৈরী করে মানুষের ওপর চাপিয়ে দেয়া-ই হলো সবচেয়ে বড়ো ফাসাদ বড়ো কুফরী, এই কুফুরীই হলো সকল বিশৃংখলা ও অশান্তির মূল-এ বিষয়ে যে কোনো চিন্তাই একটি বিপর্যয়, আর এহেন বিশ্বাসের গোলমালের কারণে তারা বাস্তবে বহু কুফরী কাজে লিপ্ত রয়েছে, যার ফল শুধু অশান্তিই অশান্তি এবং এটাই এক বিরাট অপরাধ । দ্বিতীয় অপরাধটি হচ্ছে অপরকে হেদায়াতের পথ থেকে সরিয়ে রাখা-এজন্যে তাদেরকে বহুগুণ বেশী আযাব দেয়া হবে। সকল জনপদের জন্যেই এটা সাধারণ অবস্থা ৷ অর্থাৎ, যে কোনো ব্যক্তি ওপরে বর্ণিত মতে অন্যায় কাজ করবে তাদের সবার অবস্থা একই হবে। তারপর রসূলুল্লাহ (স.)-এর সাথে তার জাতির ব্যবহারকে কেন্দ্র করে যে অবস্থা সৃষ্টি হয়েছিলো সেই অবস্থাটাকে বিশেষ গুরুত্বের সাথে উল্লেখ করা হয়েছে । এরশাদ হচ্ছে, “আর সেই দিনকে স্মরণ করা দরকার যে দিন আমি, আল্লাহ তায়ালা, প্রত্যেক জাতির মধ্য থেকে একজন সাক্ষ্য দানকারীকে......... রহমত এবং সকল মুসলমানের জন্যে যা সুসংবাদ দানকারী ।' (আয়াত ৮৯) এখানে মোশরেকদের যে পরিণতির কর্থাঁ উল্লেখিত হয়েছে তার আলোকে এবং কেয়ামতের ওই ভয়ংকর দিনে তখন কাফেররা তাদের অলীক দেব-দেবী বা সমাজ পতিদের কাছ থেকে সকল প্রকার সম্পর্ক মুক্তির ঘোষণা দেবে, সেই অবস্থার প্রেক্ষাপটে এবং যখন ওই সব ব্যক্তিত্ব যাদের আল্লাহর সাথে শরীক করা হতো, তারা যখন এই অপরাধের ব্যাপারে তাদের অজ্ঞতার কথা জানাবে তখনকার করুণ ও অসহায় অবস্থাকে সামনে রেখেই মক্কার কোরায়শদের সাথে রসূলুল্লাহ (স.)-এর অবস্থাকে পরিমাপ করা হয়েছে, যেদিন প্রত্যেক উম্মত থেকেই একজন | ১৬ সুল্া আন নাহ __ ___ ৫১৩২০ _____ পানা ১৪ লিন ৩. | ৬/৬/৬/.1051009016-1100

— পৃষ্ঠা ১৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।