Tafseer Fe Jilalil Quraan 12 PDF
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

অনুভূতি মানুষকে মুগ্ধ করতে শুরু করেছে যে বিশ্ব প্রকৃতির চতুর্দিকে ছড়িয়ে থাকা রাশি রাশি সৌন্দর্য, জীবন ধারণ উপকরণ, সুখে দুঃখে ঠাই নেয়ার ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রদত্ত সকল ব্যবস্থাদি অবশ্যই এসবের মালিক আল্লাহ তায়ালা ছাড়া আর কেউ নয়। এসব বিষয়ের দিকে ইংগিত করে বলা হচ্ছে, “আল্লাহ তায়ালাই তোমাদের জন্যে তোমাদের ঘরগুলোকে শান্তির নীড় বানিয়েছেন এভাবে তিনি তার নেয়ামতকে তোমাদের ওপরে পরিপূর্ণ করছেন, যেন তোমরা আত্মসমর্পণ করো ।" (আয়াত ৮১) | কিন্তু, বাসোপযোগী গৃহ লাভ করা ও শান্তি নিরাপত্তার নিশ্চয়তা পাওয়া যে কতো বড়ো নেয়ামত, তা বাস্তুহারা যাযাবর, যাদের মাথা গুঁজার মতো এতোটুকু ঠাই নেই, নেই কোনো স্থায়িত্‌ ও নিরাপত্তা, তারা ছাড়া আর কেউ সঠিকভাবে এই নেয়ামতের মাহাত্ম বুঝতে পারবে না। গায়েব সম্পর্কিত বিবরণ দানের পর এসব নিরাপদ বাসস্থান সম্পর্কে কথা বলা হচ্ছে। আর এটাও খেয়াল করার বিষয় যে, শান্তি নিরাপত্তার আধার এসব শান্তিপূর্ণ বাসস্থানের বিষয়টি গায়েবের বিষয় থেকে কোনো অংশে কম বিস্ময়কর নয়,যেহেতু উভয়টি অদৃশ্য মহাশক্তিমান আল্লাহ তায়ালা কর্তৃক নিয়ন্ত্রিত ও বরাদ্দকৃত। উভয়টির মধ্যেই আল্লাহর কুদরতী হাতের অদৃশ্য নিয়ন্ত্রন ও গোপন রহস্য বিদ্যমান আর এই শান্তি পাওয়ার কথাটি উদাসীন চেতনাকেও গভীরভাবে স্পর্শ করে এবং এ মহান নেয়ামত যে, কতো বড়ো ও কতো মূল্যবান তা তাকে বারবার স্মরণ করিয়ে দেয়। নীচে বর্ণিত আয়াতের তাফসীর করতে গিয়ে, ঘরে বসবাস করার মধ্যে শান্তির বিষয়টা এতো বেশী গুরুত্ব পেয়েছে যে মনে করা হচ্ছে, যেন আমরা ইসলাম থেকে আমাদের দৃষ্টি সরিয়ে নিয়ে ঘর ও ঘরের শান্তি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি; দেখুন এরশাদ হচ্ছে, একথা দ্বারা আল্লাহ তায়ালা জানাতে চাচ্ছেন যে প্রত্যেক মানুষের বাস করার জন্যে একটি বাড়ী প্রয়োজন-দয়াময় আল্লাহ তায়ালা চান প্রত্যেক মানুষ মাথা গোজার মতো একটা ঠাই পাক, এটা তার পক্ষ থেকে মানুষকে দেয়া এক মৌলিক অধিকার । যদি কেউ এটা না পায় তাহলে বুঝতে হবে, আল্লাহর দেয়া এ অধিকার থেকে কেউ তাকে ঝঞ্চিত করছে, তাই ইসলাম চায় মানুষের জননগত এ অধিকারকে নিশ্চিত করতে, তার অধিকার তার কাছে পৌছে দিতে, যেন সে আল্লাহর অনুগত বান্দা হিসাবে তার রাজ্যে নিরাপত্তা ও শান্তি পেতে পারে, পেতে পারে আরামদায়ক বাসস্থান । মানুষের তৈরী নিয়মে অথবা আল্লাহর নাফরমান কোনো ব্যক্তি বা শ্রেণীর কোনো ব্যবস্থাপনায় যদি এ নিরাপত্তা বিঘ্বিত হয়, তাহলে তা হবে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধাচরণ । এহেন আল্লাহদ্বোহীদেরকে উৎখাত করে আল্লাহর রাজ্যে তার আইন চালু করাই হচ্ছে তার খলীফা বা প্রতিনিধিদের কাজ। এখানে বাসস্থান কথাটার মধ্যে শারীরিক প্রয়োজন ও মানসিক শান্তির প্রয়োজনে বস্তুগত বিষয়সমূহের কথা উল্লেখ হয়েছে। মানব জীবনে এগুলোর প্রয়োজন অবশ্যই রয়েছে এবং এ বিষয়ে মহাগ্রন্থ আল কোরআনে উল্লেখ করে আল্লাহ তায়ালা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, বৈধ পন্থায় অর্থাৎ আল্লাহর নির্দেশিত পথে এগুলো লাভ করার জন্যে চেষ্টা সংগ্রাম করা অবশ্যই আল্লাহর ইচ্ছাকেই পূরণ করা, অতএব এগুলোর জন্যে চেষ্টা সাধনা অবশ্যই অন্যান্য এবাদাতের মতো আল্লাহর এবাদাত। এখন, এমন বাড়ী বানাতে হবে যা শান্তি ও নিরাপত্তার ৬/৬/৬/.105100901-1100

— পৃষ্ঠা ১২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।