আল্লাহ রব্বুল আলামীনের সার্বভৌম ক্ষমতার যেসব বহিপ্রকাশ ও নিদর্শন তাদের চোখের সামনে এবং আশে পাশে নিশিদিন তারা দেখতে পাচ্ছে সেগুলোও তাদের মনের মধ্যে যে এটুকু চিন্তা ভাবনা জাগায় না-এটাও আর একটি বিন্ময়কর ব্যাপার । এরশাদ হচ্ছে, “এরা কি সুদূর, আকাশের শূণ্যগর্তে (উড়ন্ত) পাখিটির দিকে তাকিয়ে দেখেনা? এক আল্লাহ তায়ালা ছাড়া এদেরকে শুন্যের মাঝে কে স্থির করে রাখে? অবশ্যই এর মধ্যে ঈমানদার জাতির জন্যে সুস্পষ্ট নিদর্শন রয়েছে।' . আকাশের ওই মহাশৃণ্যতায় পাখীকলের নিয়ন্ত্রিতভাবে উড়ে বেড়ানো এমন একটি দৃশ্য যা আমাদের নযরে বার বার পড়ে। আশ্চার্যান্বিত হয়ে মানুষ যখন এ চমকপ্রদ দৃশ্য. দেখে তখন তার হৃদয়ের এক অভূতপূর্ব আবেগের সৃষ্টি হয় । যখন সে জেগে থাকে তখনই তো তার নযরে এ দৃশ্য পড়ে এবং তার হৃদয়ে এক ভাবের আবেগ সৃষ্টি হয়, বস্তুত সে তখন আনন্দে আত্মহারা এক কবির দৃষ্টি দিয়ে এসব দৃশ্য দেখে ও উপভোগ করে, আর কোনো কবি মুগ্ধ নয়নে যখন এ পাখীর দৃশ্য অবলোকন করে, তখন সে খুশীতে ও ভাবের আবেগে কাব্য রচনায় মগ্ন হয়ে যায়, অতপর চির পুরাতন ও চির নতুন এ দৃশ্য তাকে প্রকম্পিত করতে থাকে........আবেগের আতিশয্যে তার মুখ “একমাত্র মহান আল্লাহ ছাড়া আকাশের ওই মহা শূন্যতায় ওদেরে কেউ ধরে রাখছে না।" তিনি পাখীর প্রকৃতির মধ্যে যে শক্তি দিয়েছেন এবং সারাবিশ্বের মধ্যে যে নিয়ম চালু রেখেছেন সেই নিয়ম অনুযায়ীই পাখীরা ওই. মহাশূন্যে এভাবে উড়তে পারে । তার ওই ক্ষমতার রশিতে বাধা থাকার কারণেই ওই মহাশৃণ্যলোক ও আশ-পাশের সমস্ত পরিবেশে ওই পাখীগুলোকে মহাকাশে ঘন্টার পর ঘন্টা ধরে রাখা সন্ভব হয়েছে। আকাশকে পাখীর উড্ডয়নের উপযোগী করে তোলা হয়েছে। আল্লাহ সর্বশক্তিমান তিনিই ওই পাখীগুলোকে সুদীর্ঘ সময় পর্যন্ত মহাশূন্যে উড়বার এই ক্ষমতা দিয়েছেন এবং তার আশে পাশের পরিবেশকেও পাখীকুলের উড়ে বেড়ানোর জন্যে উপযোগী বানিয়েছেন, তিনিই ওই মহাকাশের শৃণ্যতায় পাখীদেরকে ধরে রেখেছেন, তারা এতো দীর্ঘ সময় ধরে উড়তে থাকা সত্তেও ক্লান্ত হয় না এবং নীচের দিকে পড়ে যায় না। এরশাদ হচ্ছে, 'অরশ্যই এর মধ্যে ঈমানদার জাতির জন্যে সুস্পষ্ট নিদর্শন রয়েছে।' সুতরাং, এটা নিশ্চিত যে প্রত্যেক মোমেনের অন্তর মন হচ্ছে কৰিদের আবেগে ভরা মনের মতোই সৃষ্টির সৌন্দর্য দেখে আবেগে আপ্ুত। আল্লাহ রব্বুল আলামীনের রূপ মাধূর্যবাহী এ বিশ্ব প্রকৃতিতে ছড়িয়ে রয়েছে যে মাধুরী, দিবানিশি ঝংকৃত হচ্ছে যে সুরলহরী এসব কিছু একজন তোলে এবং তখন.সে তার গভীর বিশ্বাস আনুগত্যবোধ ও ভক্তিপূর্ণ হৃদয় নিয়ে আল্লাহর তাসবীহ জপতে থাকে । এইভাবে সে তার বিমুগ্ধ ও পুলকিত মনের অভিব্যক্তি প্রকাশ করে। প্রকৃতপক্ষে এই মোমেনরা আল্লাহর সৃষ্টি বৈচিত্রের সঠিক ব্যাখ্যা বিবরণ জানতে পেরে কৃতার্থ বোধ করে এবং তারা নানা বর্ণের সৃষ্টি বৈচিত্রের মধ্যে নিহিত আল্লাহর ক্ষমতা বর্ণনাকারী কথাগুলোর তাৎপর্য অনুধাবন করতে পারে৷ তাই দেখা যায়, মহাগ্রন্থ আল কোরআনে বর্ণিত সৃষ্টি লীলা সম্পর্কিত কথাগুলো তাকে এতোবেশী আবেগাপ্ুত করতে সক্ষম হয়। সৃষ্টি রহস্য ও সকল ক্ষমতার মালিক আল্লাহ তায়ালা ও তার নেয়ামতের বহিপ্রকাশ সম্পর্কে প্রসংগক্রমে আরো অনেক কথা এসেছে, ধীরে ধীরে হলেও এসব রহস্য ভান্ডার উন্মুক্ত হচ্ছে। এ ৬//৬/.105100901-1100
— পৃষ্ঠা ১২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।