আল্লাহকে চিনতে এই উতপমাশুত্লোই যথেষ্ট সামনে বিরাজমান আল্লাহর অদৃশ্য নিয়ন্ত্রন ব্যবস্থা তার শক্তি ক্ষমতা ও সৃষ্টি জগতের সর্বত্র তার উপস্থিতির বিষয়টি বৃঝানোর প্রয়াস পেয়েছে । মানুষ যা কিছু করতে চায়, তার সমস্ত শক্তি প্রয়োগ করেও তা করতে পারে না, এমনকি অনেক বিষয়ে চিন্তা করতেও সে অক্ষম হয়ে যায়। এ অবস্থাটা দিন রাত ঘটছে। সামান্য একটু খেয়াল করলেই একথার যথার্থতা মানুষ বুঝবে । এরশাদ হচ্ছে, 'আল্লাহ তায়ালা তোমাদেরকে তোমাদের মায়ের পেটের মধ্য থেকে এমন (অসহায়) অবস্থায় বের করেছেন যে তোমরা কিছুই জানতে না, অতপর তোমাদের জন্যে কান, চোখ ও হৃদয় বানিয়ে দিয়েছেন, যেন তোমরা তীর কৃতজ্ঞতা আদায় করো ।” (আয়াত ৭৮) এই যে উদাহরণটি পেশ করা হলো, এটা খুব কাছাকাছির একটি অদেখা বা অদৃশ্য বিষয় সম্পর্কিত উদাহরণ, কিন্তু বিষয়টি বড়োই সুদূরপ্রসারী, অথচ মাতৃগর্তে ক্রমাৰয়ে ও ধীরে ধীরে গড়ে ওঠা ভ্রণের অবস্থা আজকাল মানুষ যন্ত্রের সাহায্যে দেখতে পাচ্ছে, কিন্তু এটা কিভাবে পরিপূর্ণ বাচ্চার রূপ নেবে তা সে জানেনা, কারণ এর রহস্যই জীবনের গোপন রহস্য । এই তো হচ্ছে মানুষের জ্ঞান ও বিদ্যার দৌড়, এরপর সে আবার কেয়ামত ও অন্যান্য গায়েবী বিষয় জানতে চায়, দাবী করে তাকে এ বিষয়ে জানানো হোক। বস্তৃতপক্ষে, তার জ্ঞান হচ্ছে অতি ক্ষণস্থায়ী এবং বড়ো কষ্ট করেই এই জ্ঞান তাকে অর্জন করতে হয়, অথচ ইচ্ছা করলেও যতোদিন খুশী তা ধরে রাখা যায় না। এরশাদ হচ্ছে, . 'আন্মাহ তায়ালা তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করেছেন এমন অসহায় অবস্থায় যে তোমরা কিছুই জানতে না', অর্থাৎ তোমাদের কোনো জ্ঞান ছিলো না। প্রকৃতপক্ষে গোটা বিশ্ব জগতই তো মানুষের জনা স্থান, অর্থাৎ প্রত্যেক মানুষই বিশ্বজনীন নাগরিক এবং বিশ্বের সব কিছুই তার বিবেচ্য বিষয়, তবে মাতৃগর্ভ থেকে তার বেরিয়ে আসার বিষয়টি হচ্ছে সব থেকে কাছাকাছির বিষয় এবং সব থেকে কাছের যে জায়গা থেকে সে সরাসরি ভূমিষ্ট হচ্ছে, তা খুবই কাছের এবং তা মানুষের জ্ঞানের আওতাভুক্ত স্থান। সেখান থেকে সে একেবারেই জ্ঞানহীন বা না-দান হিসাবে বেরিয়ে আসছে। এরপর সে যা কিছু (জ্ঞান) অর্জন করছে তা অবশ্যই আল্লাহর দান এবং তার পরিমাপ ততোটুকুই যতোটুক আল্লাহ রব্বুল আলামীন তার তাকদীরে লিখে রেখেছেন এবং অবশ্যই আল্লাহ তায়ালাই তার জন্যে তা নির্ধারণ করে রেখেছেন, আর তার জীবনকে সৃষ্টি জগতের মধ্যে অবস্থিত এই গ্রহের জন্যেই নির্দিষ্ট করে দিয়েছেন। তাই তিনি জানাচ্ছেন, তিনি বানিয়েছেন তোমাদের জন্যে কান, চোখ ও হৃদয় এবং তার বক্ষস্থিত সকল কলকজা। “যেন তোমরা শোকরগোযারি করো ।” অর্থাৎ, যখন তোমরা দুনিয়ার বুকে আল্লাহর দেয়া এসব নেয়ামতের মূল্য অনুভব করবে, অনুভব করবে যে আল্লাহর মেহেরবানী সদা সর্বদা প্রস্তুত রয়েছে তোমাদের পরবর্তী জীবনের জন্যে, তখন কৃতজ্ঞতা ভরে তোমাদের দেহ মন ও হৃদয় সব কিছু আল্লাহর দরবারে ঝুঁকে পড়বে; আর শোকরিয়া আদায়ের জন্যে প্রথম কথাই হচ্ছে আল্লাহর ওপর ঈমান আনা, তার শক্তি ও ক্ষমতার ওপর আস্থা স্থাপন করা, যিনি একমাত্র মাবুদ একমাত্র তারই আনুগত্য করতে হবে নিরংকুশ ও নিশর্তভাবে। ৬//৬/.1051009016-1000
— পৃষ্ঠা ১২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।