Tafseer Fe Jilalil Quraan 12 PDF
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

অবশ্যই মানুষের জন্যে আল্লাহর এক রহমত, যে বর্তমান সময়ের পর কী ঘটতে যাচ্ছে তা সে ভুলে থাকে, যাতে করে সে এ জীবনের বিভিন্ন বিষয়ে চিন্তা-ভাবনা করতে পারে, কাজ করতে পারে তার ফল পেতে পারে এবং পৃথিবীতে উন্নত জীবন যাপন করতে পারে । সাথে সাথে যেন তাদের বিরুদ্ধে সাহসের সাথে রূখে দীড়াতে পারে যারা পর্দার অন্তরালে থেকে ওদের ভীষণ ক্ষতি করার চেষ্টায় লিপ্ত রয়েছে। আর কেয়ামতও এই গায়েবের পর্দার আড়ালে লুকিয়ে থাকা বিষয়গুলোর একটি । মানুষ যদি তার পরিণতির কথা জানতো তাহলে তার জীবনের চাকা একেবারেই থেমে যেতো, অথবা সে সম্পূর্ণভাবে কাজ কর্ম করা ছেড়ে দিতো । গায়েবের অবস্থা জানা না থাকায় মানুষ তার শক্তি সামর্থকে কাজে লাগিয়ে চেষ্টা করে যাচ্ছে, কিন্তু জীবন তার সুনির্দিষ্ট ও নির্ধারিত এক বিশেষ গতিতেই চলছে, যা তার তাকদীরে পূর্ব থেকে লেখা রয়েছে। এভাবে মানুষ বছর, দিন, মাস, ঘন্টা ও মুহূর্তগুলো গণনা করতে করতে তার নির্ধারিত গন্তব্যের দিকে এগিয়ে চলেছে। তাই এরশাদ হচ্ছে, “আর কেয়ামতের বিষয়টি হচ্ছে একটি মাত্র মুহুর্তের মতো, অথবা তার থেকেও আরো নিকটবর্তী । মানুষের জানা গণনা করা বা হিসাব ক্ষমতার থেকেও কাছে। একারণে তার কাছে কোনো প্রস্তুতি গ্রহণ করার সময় নেই বা থাকবে না, চোখের এক পলকের মধ্যে এটা সংঘটিত হয়ে যাবে। আসলে প্রত্যেকে মৃত্যু আসার সাথে সাথেই কেয়ামতের মজা টের পেয়ে যায়-তখন হার যে অবস্থা হয় সেই অবস্থাটাই তো তার একার জন্যে কেয়ামত। মৃত্যুকালে 'কেয়ামতের সকল আলামত প্রত্যেক ব্যক্তির জীবনে ফুটে ওঠে । এইভাবে প্রতিটি মৃত্যুপথযাত্রীর সামনে কেয়ামতের বিভীষিকা হাযির করে দেয়া আল্লাহর কাছে অতি সহজ কাজ । এজন্যে এরশাদ হচ্ছে, “নিশ্চয়ই আল্লাহ তায়ালা সকল কিছু করতে সক্ষম? । আর সকল সৃষ্টির মধ্য থেকে ছাটাই করে একমাত্র মানবমন্ডলীকে কেয়ামতের দিন মাটির মধ্য থেকে তুলে নেয়া এবং হাশরের মাঠে একত্রিত করা মানুষের কল্পনার বাইরে হলেও আল্লাহর কাছে এটা কোনো ব্যাপারই নয়, এধরনের সর্বপ্রকার অকল্পনীয় সব কিছু তিনি করতে সম্পূর্ণ সক্ষম । তার হুকুমে কেয়ামত সংঘটিত হবে যার প্রকম্পনে সব কিছুই চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এবং সবাই উর্ধশ্বাসে আদিগন্তব্যাপী হাশরের ময়দানে ছুটোছুটি করতে করতে অবশেষে আল্লাহর দরবারে সমবেত হয়ে যাবে এবং হিসাব নিকাশের পর পুরস্কার অথবা শাস্তির ফয়সালার জন্যে অপেক্ষা করতে থাকবে । এভাবে সকল কিছু পূর্ব পরিকল্পিত অবস্থায় গায়েবের মধ্যে রয়েছে এবং সব কিছুকে পর্যায়ক্রমে এবং সময় মতো সংঘটিত করা মহা ক্ষমতাবান আল্লাহ রব্বুল আলামীনের কাছে অতি সহজ কাজ । সে সময়ে তিনি শুধু বলবেন, 'হয়ে যাও' অমনি হয়ে যাবে৷ এভাবে মোমেনদের কাছে কেয়ামতের বিষয়টি অত্যন্ত সহজ বলে মনে হয়, আর যারা মানুষের সংকীর্ণ দৃষ্টিশক্তি ও অত্যন্ত সীমাবদ্ধ অনুমান ক্ষমতার ভিত্তিতে কেয়ামতকে বুঝতে চায় তাদের কাছেই কেয়ামত সংঘটিত হওয়াটা বড়ই কঠিন ও বড়ই বিস্বয়কর বলে মনে হয়। তারা মানুষের সীমাবদ্ধ ও সংকীর্ণ দৃষ্টি দিয়ে সব কিছু দেখে । মানুষের অতি সীমাবদ্ধ ক্ষমতাকে কেন্দ্র যার যাদের চিন্তা চেতনা আবর্তন করে তাদের এর বাস্তবতা উপলব্দি করা সম্ভব নয়। ৬//৬/.1051009016-1100

— পৃষ্ঠা ১২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।