নীচের আলোচনায় আরো দেখা যাবে, মানুষকে আল্লাহ রব্বুল আলামীন বস্তুগত যেসব নেয়ামত দিয়েছেন তারও কিছু বিবরণ এখানে এসেছে-এখরানেও দেখা যায় অদৃশ্য এক শক্তিশালী হাত মানুষের যাবতীয় জীবন সামগ্রীকে এক বিশেষ নিয়মের অধীনে তার কাছে পৌছে দিচ্ছে। যে গৃহে সে বাস করে তার মধ্যে ছায়া লাভ করা, শান্তি-শৃংখলা ও আরাম আয়েশ ভোগ করা এসব তো তীরই দান। বাড়িঘরের মধ্যে যেমন রয়েছে মযবুত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত বাড়ী ঘর তেমনি রয়েছে পশুর চামড়ায় তৈরী ভ্রাম্যমাণ অস্থায়ী তাবুর ঘর। এসব ঘরকে ভ্রাম্যমাণ বাড়ী হিসাবে যেমন ব্যবহার করা যায় তেমনি দীর্ঘস্থায়ী বাড়ী হিসাবেও অনেক সময়ে এগুলোকে ব্যবহার করা হয়, আবার এরই মধ্যে মানুষ পশম ছোটো চুল ও বড় চুল দ্বারা নানা প্রকার আসবাবপত্র তৈরী করে জীবনের প্রয়োজন মেটায় এবং আরো প্রস্তূত করে নানা প্রকার আমোদ-প্রমোদের উপকরণাদি। এভাবে সে তপ্ত বালুকাময় মরু ভূমিতেও পায় সুশীতল স্নিগ্ধ ছায়া, আরামদায়ক বাসস্থান ও দেহাবরনের জন্যে প্রয়োজনীয় পরিধেয় বন্ত্র, চাদর ও এমন পোষাক যার দ্বারা খ্রীষ্মের তাপ থেকে সে রক্ষা পায়। যুদ্ধের সময় শত্রুর আক্রমণ থেকে আত্মরক্ষার জন্যে নানা প্রকর বর্মও সে এইসব উপকরণ দিয়ে তৈরী করে। এরশাদ হচ্ছে, এমনি করে আল্লাহ তায়ালা তোমাদের ওপর তার নেয়ামতকে পরিপূর্ণ করেন, যেন তোমরা তার কাছে নিজেদেরকে সমর্পণ কর।' এরপর বিস্তারিতভাবে আসছে পুনরুগান দিবসের বিবরণ, যা মোশরেক ও তাদের দোসরদের কাছে সমভাবে হাযির হচ্ছে, আর রসূলরা এই সব সত্য তথ্য তাদের সামনে হাযির করে তাদের ওপর সত্যের সাক্ষী হিসাবে নিযুক্ত হয়েছেন, রসূলুল্লাহ (স.) ও তার জাতির কাছে সত্যের বাস্তব সাক্ষী হিসাবে এসেছিলেন । এইভাবে পুনরুথান ও কেয়ামত সম্পর্কিত বর্ণনা এ অধ্যায়ে এখানেই শেষ হচ্ছে। “আসমানসমূহ ও যমীনের গোপন রহস্য একমাত্র আল্লাহর কেয়ামত সংঘটিত হওয়ার বিষয়টি চোখের একটি পলকের মতো অথবা তার থেকেও নিকটতর ৷ নিশ্চয়ই আল্লাহ তায়ালা সব কিছু করতে সক্ষম ।' কেক্সামত খুবই কাছ্ছে মৃত্যুর পর আবার জীবিত হওয়ার বিষয়টি ঈমানের সাথে জড়িত বিষয়গুলোর অন্যতম, যা নিয়ে প্রত্যেক যামানায় কঠিন বিতর্ক সৃষ্টি হয়েছে, ঝগড়া লেগেছে এবং প্রত্যেক রসূলকেই এই কঠিন প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে । যে সব বিষয় বিশেষভাবে আল্লাহর জ্ঞান ভান্ডারের মধ্যে রয়েছে, মৃত্যুর পর আবার জীবিত হওয়ার বিষয়টি তার অন্যতম ৷ আকাশমন্ডলী ও পৃথিবীর অদৃশ্য যা কিছু আছে তার মালিক আল্লাহ তায়ালা, পৃথিবীর যতো জ্ঞান যতো সম্পদ ও শক্তির মালিকই মানুষ হোক না কেন কেয়ামতের সেই কঠিন দিনে কতো অক্ষম ও অসহায় অবস্থায় পড়ে যাবে তা কারো বুঝার ক্ষমতা নেই, মানুষের মধ্যে যে যতো জ্ঞানীই হোক না কেন কেয়ামত সম্পর্কে সে সম্পূর্ণ অজ্ঞ এবং অসহায় । সে ধারনাও করতে পারবেনা যে একটুপরে তার সাথে কী ব্যবহার করা হবে, তার রূহ যা মৃত্যুর সাথে সাথে বেরিয়ে যাচ্ছে তা কি কখনও আবার ফিরে আসবে? না, আসবে না এবং তার আশা-আকাংখা চিরদিনের মতো শেষ হয়ে যাবে। তার তাকদীরে কি আছে সবই তো গায়েবের পর্দার আড়ালে গোপন রয়েছে, সে জানে না, কখন হঠাৎ করে তার পরিসমাপ্তি ঘটবে । তাদের ওপর মৃত্যু হঠাৎ করে এবং কোনো নোটিশ না দিয়েই এসে পড়বে, আর এটা তো ৬//৬/.1051009016-1100
— পৃষ্ঠা ১২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।