প্রথম উদাহরণটি বাস্তব অবস্থা থেকে গ্রহণ করা হয়েছে, কারণ (যে সময়ে কথাগুলো নাযেল হচ্ছিলো সে সময়ে তাদের অধীনস্থ অনেক দাস দাসী ছিলো, তারা কোনো কিছুর মালিক ছিলো না। ওই সমাজের লোকেরা এসব অক্ষম দাস দাসী ও মনিব শ্রেণীর লোক, যারা দান ধ্যান করতো এদেরকে কখনও সমান মনে করতো না। এমতাবস্থায় সকল দাস দাসীর পরিচালক ও মালিক যিনি, তিনি এবং যা তিনি সৃষ্টি করেছেন সেসব জিনিস ও সেই সব মানুষ কি করে সমান হবে? সকল সৃষ্টিই কি তর বান্দা নয়? দ্বিতীয় উদাহরণটিতে এমন একজন মুক বধির ব্যক্তির অবস্থার চিত্র ফুটিয়ে তোলা হয়েছে যে সব কিছুর ব্যাপারেই দুর্বল এবং বুদ্ধির দিক দিয়েও সে আশানুরূপ নয়, সে কিছু বুঝে না এবং কিসে যে কল্যাণ তাও জানেনা, ফলে ভালোর দিকে এগিয়ে যেতে পারে না। অপরদিকে তার পাশেই রয়েছে আর এক ব্যক্তি যে শক্তিশালী বাকপটু এবং সুবিচারের সাথে কর্তৃত্ব করে, কল্যাণের পথে দৃঢ়তার সাথে কাজ করে চলে । কোনো বুদ্ধিমান ব্যক্তি এই দুই শ্রেণীর লোককে এক সমান বলবে না, তা হলে ইট পাথরে অথবা মাটি দিয়ে তৈরী মূর্তি এবং পবিত্র আল্লাহ তায়ালা ঘিনি সব কিছু করতে সক্ষম, সবজান্তা, ভাল কাজের নির্দেশ দানকারী এবং সরল সঠিক ও মযবুত পথে পরিচালনাকারী এই দুই সত্ত্বা কেমন করে এক হবে, কোনো বিবেকবান ও বুদ্ধিমান ব্যক্তি এই দুই সত্তাকে সমান মনে করবে? এ দুটি উদাহরণ প্রদানের সাথে আলোচ্য সেই অধ্যায়টি পেশ হচ্ছে যার সূচনা হয়েছিলো আল্লাহর এই নির্দেশ দিয়ে যে, ওরা যেন দুজন ব্যক্তিকে চরম নির্বোধের মতো সর্বশক্তিমান বা জীবন মৃত্যুর মালিক মনে না করে৷ আর পরিচ্ছেদটি শেষ হচ্ছে একথার ওপর বিস্ময় প্রকাশের সাথে যে, সার্বভৌম ক্ষমতার মালিক বা সর্বশক্তিমান দু'জন হয় কেমন করে? ক্ষমতাকেও যদি একটা ইউনিট ধরা হয়, আর এটা যদি দুজনের মধ্যে বিভক্ত থাকে তাকে একজন ৫০% এবং এ অন্যজন বাকি ৫০% এর মালিক অথবা কম বেশী হলে ১০০% ক্ষমতার মালিক কেউ হতে পারছে না। এমতাবস্থায় খভিত ক্ষমতার মালিককে সর্বশক্তিমান বলবে কোন বোকা? যেহেতু “সর্ব' থেকে কিছু বের হয়ে গেলে 'সর্ব' তো আর থাকে না। এরপর ক্ষমতা বলতেই বুঝায় সর্বময় ক্ষমতা যেমন দেশের ক্ষমতা এখানে একজনই হবে দেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী-তা না হলে অপর ক্ষমতাবানরা প্রত্যেকেই নিজ নিজ ক্ষমতা চালাবার চেষ্টা করবে আর এর ফলে অবশ্যই সৃষ্টি হবে বিশৃংখলা; কিন্তু, মুখে বললেও কোনো ব্যক্তিকেই এরকম একচ্ছত্র ও নিরংকুশ ক্ষমতার মালিক মানুষ বেশী দিন মেনে নিতে পারে না। এ কারণেই বিদ্রোহ হয়, ক্ষমতাচ্যুত করা হয়, হয় বিশৃংখলা ও খুন খারাবি আসলে এই সার্বভৌম ক্ষমতা বা নিরংকুশ ক্ষমতা একমাত্র আল্লাহরই হতে পারে। যে দেশের মানুষ আল্লাহর সার্বভৌমত্ মেনে নিয়েছে এবং একমাত্র তারই আইন বিধানকে চূড়ান্ত হিসাবে গ্রহণ করেছে, তারাই অশান্তি ও খুন খারাবি থেকে বেঁচে গেছে। সেখানে শাস্তি এসেছে এজন্যে যে, পরিচালক ও পরিচালিত সবাই একই আইনের আনুসারী | সেখানে কারো মতই চূড়ান্ত নয়। “আর আকাশমভ্ডলী ও পৃথিবীর অজানা অদেখা ক্ষমতা একমাত্র আল্লাহর আর কেয়ামত সংঘটিত হওয়া সে তো মাত্র চোখের এক পলকের ব্যাপার অথবা তার থেকেও নিকটবর্তী তারা আল্লাহর নেয়ামতকে ভালোকরেই চিনে এরপরও তারা তা অস্বীকার করছে আর প্রকৃতপক্ষে ওদের অধিকাংশই কাফের সত্য অস্বীকারকারী ।' (আয়াত ৭৭-৮৩) ৬/৬/৬/.1051009016-1100
— পৃষ্ঠা ১২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।