এবং তার মহামূল্যবান শিক্ষা দ্বারা আংশিকভাবে হলেও এই তারতম্য ঘুচানোর চেষ্টা করেছে। সে সমাজে মানুষে মানুষে ব্যবধান ছিলো আকাশচুম্বী এবং এর অধিকাংশ ছিলো মানুষের নিজের তৈরী করা সমস্যা । যদিও এটাও সত্য যে কোনো কালেই মানুষে মানুষে সকল ব্যবধান সম্পূর্ণভাবে দূর করা সম্ভব হবে না। তবে মানব নির্মিত এই ব্যবধানের অনেকাংশই ইসলাম দূর করেছিলো । ইসলামপূর্ব যুগে ওই জাহেলী সমাজে মানুষের জান মালের কোনোই নিরাপত্তা ছিলো না এবং মানুষকে মানুষের মৌলিক অধিকার না দিয়ে তাদের নিজেদের তৈরী মুর্তিদেরকে 'ভোগ' দেয়া হতো এবং বলা হতো এগুলো দেব-দেবীরা পেলে তারা খুশী হয়ে যাবে এবং তাদের কৃপা দৃষ্টি পেয়ে তারা উপকৃত হবে। বাস্তবে দেব-দেবীদের নামে উৎসর্গকৃত এসব উত্তম খাদ্য খাবার পৃূজারীরা নিজেরাই ভোগ করতো, যেমন হিন্দু সমাজের ব্রাহ্মনরা করে থাকে-একেই বলে বাঘের নামে শেয়ালের মড়ী। এজন্যেই তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে, কি হলো ওদের আল্লাহ তায়ালা তাদেরকে যে রেষেক দিয়েছেন তার অংশ বিশেষ পাওনা ছিলো গরীব মেসকীনদের ৷ তাদের না দিয়ে প্রাণহীন দেব-দেবীর নামে উৎসর্গ করে তাদের কাছে কল্যাণ কামনায় নিমগ্ন হয় । এভাবে তারা কি আল্লাহর নেয়ামতকে অস্বীকার করছে? এভাবে পরম করুণাময় দাতা আল্লাহর শোকরগোযারি করার পরিবর্তে শেরেক করার দ্বারা তারা আল্লাহ প্রদত্ত নেয়ামতের অপব্যবহারই করছিলো । শেকনেকেল্ অসাড়তা এ অধ্যায়ের তৃতীয় বিষয় হচ্ছে, মানুষের নিজেদের অস্তিত্ব, স্ত্রী, সন্তান ও পরবর্তী বংশধরদের আলোচনা । এদের সম্পর্কে আলোচনা করতে গিয়ে নর ও নারীর মধ্যে যে প্রাণবন্ত সম্পর্ক রয়েছে সে বিষয় দিয়ে শুরু করা হচ্ছে। এরশাদ হচ্ছে, “আল্লাহ তায়ালাই তোমাদের নিজেদের মধ্যে জোড়া বানিয়েছেন” অর্থাৎ ওরা তোমাদের নিজেদের মধ্য থেকেই পয়দা হয়েছে, তারা তোমাদের অর্ধেক । তারা এমন কোনো অস্পৃশ্য জীব নয়, যাদের পয়দা হওয়ার সংবাদ শুনে মুখ লুকানোর প্রয়োজন হবে অথবা দুঃখিত হতে হবে । “আর তোমাদের এ(যুগল) দম্পতি থেকে পুত্র ও প্ৌত্রাদি সৃষ্টি করেছেন।' মানুষ তো প্রকৃতিগতভাবে দুর্বল ও মরণশীল, তার সাহায্য ও বংশ রক্ষার জন্যে তার সন্তানাদি ও পৌব্রাদির প্রয়োজন রয়েছে, সুতরাং একারণে তার অন্তরের মধ্যে এদের সাথে সম্পর্কের গুরুত্ এজন্যে আল্লাহর তরফ থেকেও পুত্র কন্যা পৌত্রাদি-শারীরিক ও মানসিক প্রয়োজন মেটানো ও আন্তরিক প্রশান্তির জন্যে, যাতে করে এসবের হিসাব দিতে গিয়ে তাকে এ প্রশ্নের জওয়াব দিতে প্রস্তুত থাকতে হয়, “ওরা কি তাহলে মিথ্যার ওপর বিশ্বাস রাখবে এবং অস্বীকার করবে আল্লাহর নেয়ামতকে?' অর্থাৎ এই ধরনের ভূমিকা গ্রহণ করে কি ওরা শেরেক করবে এবং তার হুকুমের বিরোধিতা করবে? অথচ এসব যতো নেয়ামত আছে সবই তার দান! এগুলো সবই তার প্রতুত্ব কর্তৃত্ব ও সার্বভৌমত্বের নিদর্শন এটি মানব জীবনের এক চরম বাস্তবতা । এগুলো নিয়েই তারা সারাক্ষণ তাহলে ওরা কি মিথ্যার ওপরই বিশ্বাস স্থাপন করবে? অর্থাৎ, আল্লাহ তায়ালা ছাড়া যা কিছু আছে সবই তো মিথ্যা, মিথ্যা এসবদেব দেবী যাদের পুজা ওরা করে, বিপদ আপদে যাদের কাছে ওরা কাতর কণ্ঠে প্রার্থনা করে, তাদের এই ভ্রান্ত চিন্তা চেতনা অলীক কল্পনা সবই বাতিল, নির্জলা মিথ্যা, এদের কোনো অস্তিত্ব নেই, কারো ভক্তি শ্রদ্ধা বা পূজা অর্চনা পাওয়ার কোনো অধিকার ৬//৬/.1051009016-100
— পৃষ্ঠা ১১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।