Tafseer Fe Jilalil Quraan 12 PDF
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

তাকফজীল্ কী বিশাজ্পিজ্ল কোোক্সআন অর্থাৎ, যখনই সে জীবনের শেষ অবস্থাটা চিন্তা করে তখন এ পরম সত্য কথাটা তার বোধগম্য হয় যে অনন্ত অসীম সকল জ্ঞান ভান্ডারের মালিক একমাত্র আল্লাহ তায়ালা, আর অসীম শক্তি ক্ষমতার মালিকও একমাত্র আল্লাহ রব্বুল আলামীন । তিনিই সমস্ত শক্তি ক্ষমতার অধিকারী । মানুষের জ্ঞান ও শক্তি ক্ষমতা একটা নির্দিষ্ট সময় পর্যস্ত টিকে থাকে, তারপর সব কিছু শেষ হয়ে যায় প্রকৃতপক্ষে সাময়িকভাবে প্রাপ্ত মানুষের ক্ষমতার কোনোই স্থায়িত্ব নেই। ন্বেযেকেলস ভাবতম্য ও তান্ন ল্হন্য দ্বিতীয় পর্যায়ে আলোচনা এসেছে রেষেক সম্পর্কে । রেঘেকের ব্যাপারে মানুষে মানুষে যে তারতম্য আছে তা স্পষ্টভাবে বুঝা যায়। আল্লাহর কেতাব এ প্রসংগে জানাচ্ছে যে, আল্লাহ তায়ালা নিজেই কাউকে কারো ওপর রেষেকের ব্যাপারে প্রাধান্য দিয়েছেন। সুতরাং পৃথিবীতে অর্থনৈতিক তারতম্য থাকা এটা আল্লাহর বিশেষ এক নিয়মের অধীনে হয়ে থাকে । এটা হঠাৎ করে এবং কোনো নিয়ম নীতিবিহীন হয়ে যায় এমন নয়, এ বিশ্বটা কোনো পাগল রাজার রাজতু নয় যে অর্থহীনভাবে এবং কোনো নিয়ন্ত্রণ ছাড়াই সব কিছু চলছে, এর পেছনে খবরদারি করার কেউ নেই। মানুষ চিন্তাশীল হতে পারে, হতে পারে জ্ঞানী ও বুদ্ধিমান, কিন্তু আশানুরূপভাবে অর্থনৈতিক সচ্ছলতা লাভ করা বা ইচ্ছামতো এর উন্নতি সাধন করা আদৌ সম্ভব নয়। রেযেক কে কতোটা পাবে তা পূর্বেই নির্ধারিত হয়ে রয়েছে, যার জন্যে যা বরাদ্দ হয়ে আছে, তার মধ্যে কোনো পরিবর্তন আনা মানুষের ক্ষমতার বাইরে । এই নিয়ন্ত্রন ব্যবস্থার মাধ্যমে বুঝা যায় এর পেছনে না। তবে মানুষের চেষ্টা সাধনা বেকার যাবার নয়, তার চেষ্টার ফসল যদি এখানে তাৎক্ষণিকভাবে সে না পায় তাহলে আরো অনেক ক্ষেত্র আছে যেখানে তার আন্তরিক চেষ্টা সাধনার ফল সে অবশ্যই পাবে । বস্তুগত জাগতিক দৃষ্টিতে সে বোকা ও প্রাচীন পন্থী বা সরল সোজা মানুষ বলে ধিকৃত হতে পারে, হতে পারে উপহাস বিদ্রুপের পাত্র, কিন্তু অবশ্যই তার প্রাপ্য আলাদাভাবে সংরক্ষিত রয়েছে। সেখানে সে তার কৃতকর্মের ফল অবশ্যই পাবে বলে দৃঢ় প্রত্যয় রাখে এবং সেখানকার পাওয়াকেই সে মোক্ষম পাওয়া বলে বিশ্বাস করে । একারণে নগদ না পাওয়া সত্তেও নির্লিপ্ত ও নিশ্চিন্ত থাকে, সে আশা করে সেখানে অবশ্যই সে তার সকল আমলের প্রতিফল পাবে এবং আরো বাড়তি পাবে । সাধারণভাবে মানুষ নিজেকে দাতা ও বেশ শক্তিশালী বলে ভাবে, এ কারণে সে মনে করে রেযেকের ব্যাপারে তাকদীরের কোনো ভূমিকা নেই, কিন্তু এটা মোটেই ঠিক নয়, বরং জীবনকে তাকদীর এক নির্দিষ্ট গন্তব্যের দিকে টেনে নিয়ে যায়-এরই কারণে মানুষ যা চিন্তা ও চেষ্টা করে অনেক সময় তা হয় না। আবার এটাও সত্য কথা যে স্বচ্ছলতা অনেক সময় আসে আল্লাহর পক্ষ থেকে এক কঠিন পরীক্ষা-স্বরূপ, যেমন সংকট সমস্যা দিয়ে আল্লাহ তায়ালা ধৈর্যের পরীক্ষা নেন। যাই হোক, এটা স্বতসিদ্ধ কথা যে, ইচ্ছা করলেই বড়লোক হওয়া যায় না বা ইচ্ছা করলেই স্বচ্ছলতা লাভ করা যায় না বরং আল্লাহর তরফ থেকে তাকদীরে যা লেখা আছে মানুষ তাই পায় দৃষ্টিভংগী পরিশুদ্ধ হয়ে গেলে এটা স্পষ্ট দেখাও যায়। অবশ্য কোনো কোনো সময় এর ব্যতিক্রমও দেখা যায়, অর্থাৎ অনেক সময় আন্তরিক চেষ্টাও ফলপ্রসূ হয় বলে মনে হয়। কিন্তু মানুষ যতো চেষ্টাই করুক না কেন, অর্থনৈতিকভাবে মানুষে মানুষে তারতম্য আছে ও থাকবে, এটা যে কোনো সমাজের দিকে তাকালে যে কেউ বুঝতে পারবে, তবে এটা তখনই প্রকট সমস্যা হয়ে দেখা দেয় যখন যালেম সমাজের মানুষদের তৈরী কৃত্রিম সামাজিক বৈষম্য সৃষ্টি হয়। আর কোরআনে কারীম প্রাথমিক যুগের পৌত্তলিক আরব জাহেলিয়াতের অবস্থার দিকে ইংগিত করছে "টস ব্রাদালাহুদ ্চৈব5া্দ্দস্তল্দভ ৬/৬/৬/.105100901-1100

— পৃষ্ঠা ১১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।