পেট থেকে মধু নির্গত হওয়া.... এসবগুলো তো সবই পবিত্র ও সুপেয় পানীয় যা বিপরীতধর্মী বস্তুসমূহ থেকে নির্গত হয়। পান করার প্রসংগ যখন সামনে আসে তখন আমরা শুধু গৃহ পালিত পশুর কথাটিই চিন্তা করি। যে প্রক্রিয়ায় এসব পশুর পেট.থেকে আমরা দুধ পাই সেগুলোর ওপর চিন্তা করলেই বাকি অন্যান্য সবগুলোর মাহাত্ম সহজেই আমাদের নযরে ধরা পড়বে । এর পরবর্তী পরিচ্ছেদে আমরা দেখতে পাবো এসব থেকে আমরা আরো কতো কি পাই, যেমন পাই এসব জীবজন্তু থেকে চামড়া পশম ও চুল। জীব জন্তু থেকে মানুষের প্রয়োজনে এসব জিনিসের ব্যবস্থা করা এটা এমন একটা বিষয় যার দিকে আল কোরআন ইংগিত করে মানুষকে আল্লাহর ক্ষমতার নিদর্শন দেখাচ্ছে। | মানুষের অন্তরের গভীরে রেখাপাত করার জন্যে জীবজন্তু, গাছপালা, ফলমূল মৌমাছি এবং স্বচ্ছ ও সুস্বাদু মধুর এসব দৃষ্টান্ত তুলে ধরা সর্বাধিক উপযোগী, কারণ এ বিষয়গুলো গভীরভাবে জন্যে প্রয়োজনীয় যাবতীয় বিষয়ের সাথে রয়েছে এসবের অবিচ্ছেদ্য সম্পর্ক, তাদের স্ত্রী-পুত্র পৌত্রাদি সবার জন্যে এসব কিছুর প্রয়োজন একথাটা যতো বেশী চিন্তা করা হবে ততোই হৃদয়কে নাড়া দিতে থাকবে । আরো জানানো হচ্ছে, জীবন স্বৃুত্য ও খন স্স্পদ নিক্সজ্্রন শ্রত্তিল্সা “আল্লাহ তায়ালা তোমাদেরকে সৃষ্টি করেছেন, তারপর একসময় তোমাদেরকে মৃত্যুও দান করবেন, আর তোমাদের মধ্যে অনেকে আছে যাদেরকে বয়সের নিকৃষ্টতম স্তরে পৌছে দেয়া হয়, যাতে করে কোনো কিছুর জ্ঞান অর্জন করার পর আবার সব ভুল হয়ে যায়। অবশ্যই আল্লাহ তায়ালা সর্বজ্ঞ, তিনিই সর্বশক্তিমান ।" (আয়াত ৭০) 'আল্লাহ তায়ালা তোমাদের কাউকে কারো ওপর রেযেকের ব্যাপারে প্রাধান্য দিয়েছেন এবং । তবে কি এরা আল্লাহর নেয়ামতকে অস্বীকার করে?' (আয়াত ৭১) আল্লাহ তায়ালাই তোমাদের নিজেদের মধ্য থেকে তোমাদের জোড় পয়দা করেছেন 2 তারা আল্লাহ ছাড়া অন্য এমন ব্যক্তি বা বস্তুর বন্দেগী করে।' (আয়াত ৭২-৭৩) ওপরের আয়াত দুটিতে প্রথম বুঝবার বিষয় হচ্ছে জীবন ও মৃত্যু, যা প্রত্যেক ব্যক্তি ও প্রত্যেক প্রাণীর সাথে জড়িত। জীবন সবার কাছেই প্রিয় এবং যে কোনো কঠিন হৃদয়ের মধ্যেও জীবন রক্ষার চিস্তা আসে, আসে জীবন সম্পর্কিত বড় ছোট সব বিষয়েরই চিন্তা । এসবের মধ্যে অনেক বিষয় আছে যা শুধু অনুভবই করা যায়, যার নিয়ন্ত্রণ রয়েছে একমাত্র আল্লাহরই হাতে, তারই হাতে রয়েছে যাবতীয় নেয়ামতের চাবিকাঠি এবং সকল কুদরতও তারই । এই সকল নেয়ামতই সেই মালিকের কাছে আশ্রয় প্রার্থনার জন্যে তাকে উদ্ুদ্ধ করে । তারপর প্রত্যেক ব্যক্তির সামনে বার্ধক্যের অবস্থাটাকে তুলে ধরা হয়েছে। এসময় মানুষ সব থেকে দুর্বল বয়সে পৌছে যায়। জীবনে যা কিছু শিখেছিলো এসময় সবই ভুলে যেতে থাকে এবং ছোট বেলায় যেমন দুর্বল, ভূলোমনা এবং অসহায় ছিলো আবার সে সেই অবস্থায় পৌছে যায়। জীবন সম্পর্কে মানুষ যখন চিন্তা করে তখন এই পর্যায়গুলো তার চোখের সামনে ভাসতে থাকে, আর তখনই তার অহংকার কমে যায়, তার শক্তি জ্ঞান ও ক্ষমতার কারণে যে প্রচন্ড আত্মমর্ধাদা বোধ গড়ে উঠেছে তা দমে যেতে থাকে এবং অবশেষে অবশ্যন্তাবী শেষ পরিণামের কথাটা মনে পড়ে যায়, তাই বলা হচ্ছে, “নিশ্চয়ই আল্লাহ তায়ালা সব কিছু জনেন সব কিছু করতে সক্ষম ।' ৬/৬/৬/.1051009016-1100
— পৃষ্ঠা ১১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।