নির্মাণ কুশলতা থেকে বেশী নিপুণ ৷ আরো তাকিয়ে দেখুন ফুলে ফুলে -ঘুরে ঘুরে গুণ গুণ করে কী চমৎকারভাবে মৌমাছির দল মধু সংগ্রহ করে । এসব কিছুর মধ্যে এমন বিম্ময় বিরাজ করছে যা যে কোনো সচেতন মানুষকে বিমুগ্ধ করে দেয়। আল্লাহ রব্বুল আলামীনের কতো মেহেরবানী যে তিনি এদের দ্বারা মধু সংগ্রহের জন্যে প্রকৃতির বুকে এমন সব ক্ষেত্রও সৃষ্টি করে রেখেছেন যাতে করে তার মধ্যে বিচরণ করে মৌমাছিরা স্বচ্ছ মধু সংগ্রহ করতে পারে । তারা আল্লাহর ইচ্ছাতেই মানুষের খেদমত করে। তারপর আল কোরআন জানাচ্ছে যে, মধুর মধ্যে মানুষের জন্যে রয়েছে আরোগ্য । এই কোরআনী কথার সত্যতা আজকে বহু চিকিৎসাবিদদের জ্ঞান গবেষণাতে ধরা পড়েছে। তাদের মধ্যে জনৈক বিশেষজ্ঞ এর ওপর গবেষণা চালাতে গিয়ে মুগ্ধ হয়ে যে তথ্যগুলো পেশ করেছেন, তা সত্যিই বিস্ময়কর ।(১) এভাবে আল কোরআনের ওপর যতো গবেষণা চালানো হয়েছে মানুষ ততো বেশী মুগ্ধ হয়েছে এবং তারা আল কোরআনে বর্ণিত প্রতিটি কথার সত্যতা মনে প্রাণে উপলব্ধি করতে পেরে ধন্য হয়েছেন। সুতরাং প্রত্যেক মুসলিমের কর্তব্য জানুক আর না জানুক, বুঝুক আর না বুঝুক আল কোরআনে উল্লেখিত প্রত্যেকটি কথাকে সত্য জেনে তার ওপর গবেষণা করা, যতো বেশী জ্ঞান গবেষণা চালানো হবে ততো বেশী সত্য উদ্ঘাটিত হবে এবং ততো বেশী তার ঈমান মযবুত হতে থাকবে । আল কোরআনের ব্যাখ্যায় বহু হাদীস এসেছে, যার অধ্যয়নেও মোমেনরা নব নব দিগন্ত উন্মোচন করতে পারে। বোখারী ও মুসলিম শরীফের একটি হাদীসে জানা যায়, আবু সাঈদ রো.) বর্ণনা করেছেন, রসূলুল্লাহ (স.)-এর কাছে এক ব্যক্তি এসে বললো, আমার ভাই এর পাতলা পায়খানা হচ্ছে । তখন রসূলুল্লাহ সে.) তাকে বললেন, ওকে মধু পান করাও । সে ফিরে গিয়ে তাকে মধু পান করালো। তারপর সে ফিরে এসে বললো, ইয়া রসূলাল্লাহ, তাকে মধু পান করিয়েছি, কিন্তু দাস্ত থামেনি, বরং | আরো বেড়ে গেছে। রসূলুল্লাহ (স.) আবার গিয়ে তার ভাইকে মধু পান করাতে বললেন। সে ফিরে গিয়ে আবারও তাকে মধু পান করালো । কিছুক্ষণ পর সে ফিরে এসে বললো ইয়া রসূলাল্লাহ, আবারও পান করিয়েছি, কিন্তু দাস্ত আরো বেড়ে গেছে। তখন রসূলুল্লাহ (স.) তাকে বললেন, “আল্লাহ তায়ালা সত্য বলেছেন, কিন্তু তোমার ভাইয়ের পেট মিথ্যা বলেছে । আবারও গিয়ে তোমার ভাইকে মধু পান করাও ।' সে গিয়ে আবারও তার ভাইকে মধু পান করালো । তখন সে সুস্থ হয়ে উঠল। এ ঘটনা থেকে মধুর গুণ সম্পর্কে রসূলুল্লাহ (স.)-এর নিশ্চিত বিশ্বাস সম্পর্কে পরিষ্কারভাবে জানা গেলো । উল্লেখিত ঘটনার প্রতিবারে মধু পান করানোতে দাস্ত বেড়ে যাওয়া সত্তেও রসূলুল্লাহ (স.)-এর নিশ্চিত বিশ্বাসে কোনো ভাটা পড়েনি, বরং তিনি পরিপূর্ণ নিশ্চয়তার সাথে বারবার মধু পান করানোর জন্যে নির্দেশ দিয়েছেন এবং অবশেষে তার নিশ্চিত জ্ঞান সত্যে প্রমাণিত হয়েছে। এইভাবে, প্রত্যেক মুসলমানের জানা দরকার যে, আল কোরআনে যেসব বিবরণ এসেছে তা সবই অকাট্য সত্য, যদিও বাহ্যিক অবস্থা সাময়িকভাবে কোনো কোনো সময়ে ব্যতিক্রম হতে পারে, কিন্তু অবশেষে আল কোরআনের কথা সত্যে পরিণত হবেই হবে, এতে কোনো সন্দেহ নেই। ও চিন্তা করি আকাশ থেকে পানি বর্ষণ করানো, গোবর ও রক্তের মাঝখান থেকে দুধের প্রশ্রবণ বেরিয়ে আসা, আংগুর ও খেজুর থেকে মাদক দ্রব্য এবং সুন্দর পানীয় প্রস্তুত করা এবং মৌমাছির (১) ডঃ আবদুল “'আযীম রচিত আল ইসলাম ওয়াতত্তিববুল হাদীস' কেতাবটি দেখুন! 5 ক্রলা জাল লাহল__ কে লারা লক্ষি 5 ৬/৬/৬/.105100901-1100
— পৃষ্ঠা ১১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।