Tafseer Fe Jilalil Quraan 12 PDF
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

পাতা হজম হয়ে যাওয়ার পর কৌচকানো নাড়িভুড়ির মধ্যে গিয়ে গোবরে পরিণত হয় এবং এ সব তুক্তদ্রব্য হজম করার জন্যে পাকস্থলির মধ্যে সংকোচন ও সম্প্রসারণ চলতে থাকে, যার ফলে সেগুলোর এক অংশ রক্তে পরিণত হয়ে, তা প্রবাহিত হয়ে শরীরের সকল কোষের মধ্যে পৌছে যায়। তারপর এই রক্ত যখন স্তন বা ওলানের মধ্যে অবস্থিত দুধের নালির মধ্যে প্রবেশ করে তখন আল্লাহ তায়ালা কর্তৃক নিয়ন্ত্রিত এক আশ্চর্য প্রক্রিয়ার মাধ্যমে এই রক্ত দুধে পরিণত হয়ে যায়, কিন্তু কিভাবে এই রূপান্তরের কাজটা সংঘটিত হয় তা একমাত্র তিনি ছাড়া আর কেউ জানেন না। যে প্রক্রিয়ায় খাদ্যের নির্যাস শরীরের মধ্যে এসে রক্তে রূপান্তরিত হয়, আর এই রক্তের কোষ থেকে যে প্রক্রিয়ায় নির্যাস বের হয়ে দুধে পরিণত হয় তা বড়ই আশ্চর্যজনক । এ প্রক্রিয়া পর্যায়ক্রমে চলতে থাকে যেমন চলতে থাকে অন্ত্রের মধ্যে জ্বালানীর কাজ । আর প্রতিমুহূর্তে এই আশ্চর্য প্রস্তুতি পর্যায়ের কাজ চলতে থাকে । শরীর থেকে রূহ বেরিয়ে না যাওয়া পর্যন্ত শরীরের অভ্যন্তরে এই ভাংগা-গড়ার কাজ অব্যাহত গতিতে সারাক্ষণই চলছে। মানুষ শুধু সৃষ্টি জগতের নিরন্তর ক্রিয়াশীল এই গতিকে বুঝতে পারে কিন্তু ইচ্ছা করলেও তারা এর কোনো একটিকে থামাতে বা কিছুক্ষণ অপেক্ষা করাতে পারে না। প্রকৃতপক্ষে মহান স্রষ্টার আনুগত্য করতে গিয়ে প্রত্যেকটি বস্তু যে নিজ নিজ কাজ করে চলেছে এইটিই তো হচ্ছে তাদের নীরব তাসবীহ জপা ৷ এইভাবে প্রতিটি অনু-পরমাণু চব্বিশ ঘন্টা আল্লাহর তাসবীহ চলেছে সৃষ্টির সেরা মানুষকে তার মালিকের আনুগত্যের কাজে সাহায্য করার জন্যে । এমন অচিস্তনীয়ভাবে এসব কিছু মানুষকে সাহায্য করে চলেছে যা মানুষ ইচ্ছা করলেও বুঝতে পারে না, অর্থাৎ শরীরের প্রতিটি কোষ নিজ নিজ দায়িত্ব পালন করতে গিয়ে প্রতি মুহূর্তে যে কাজগুলো করে চলেছে তা একমাত্র আল্লাহরই ইচ্ছায় এবং তীরই নিয়ন্ত্রণে সম্ভব হচ্ছে। এটা কোনো মানুষ করাতে পারে না। এরকম অসংখ্য কোষ শরীরের মধ্যে কাজ করে চলেছে যার ফলে মানুষ তার প্রয়োজনীয় সব কিছুর সময়মতো সরবরাহ পাচ্ছে। পাকস্থলির মধ্যে খাদ্য দ্রব্য সম্পর্কিত মানুষের বৌধগম্য যে সংকোচন সম্প্রসারণ চলছে বলে মানুষ জানে তার বাইরে আরো এমনও কিছু কাজ চলছে যা মানুষের কল্পনার বাইরে । ওই সব রহস্যপূর্ণ গতিক্রিয়াকে বুঝার চেষ্টা করতে গিয়ে মানুষ হয়রান হয়ে যায় যে এতো সুনিপুণ ও নিয়ম শৃংখলার সাথে একটি বিশেষ উদ্দেশ্যকে সফল করার জন্যে সব কোষগুলো কী চমৎকারভাবে পারস্পরিক সহযোগিতা করে চলেছে। পাকস্থলির মধ্যে এসব ক্রিয়া আজও মানুষের কাছে এক কঠিন রহস্য হয়ে রয়ে গেছে। একটু চিন্তা করে দেখুন, চৌদ্দ শত বছর পূর্বে, গোবর ও রক্তের মধ্য থেকে এক বিশেষ প্রক্রিয়ায় দুধ তৈরী হওয়ার যে বৈজ্ঞানিক সত্যটি উদ্ঘাটিত হয়েছিলো, তা ইতিপূর্বে কোনো মানুষ জানতো না। এই অতি সৃষ্ষ্স বৈজ্ঞানিক ক্রিয়ার মাধ্যমে স্তনের মধ্যে দুধ তৈরীর যে ব্যবস্থা হয় তা জানা তো দূরের কথা কোরআন নাযেল হওয়ার যুগে একথাগুলোর কল্পনাও কারো মাথায় আসেনি । এ বিষয় সম্পর্কে চিন্তা করা, যুক্তিতর্ক পেশ করা এবং এ রহস্যটি উদ্ঘাটন করার জন্যে কোনো পরিকল্পনাও কখনও কেউ গ্রহণ করেনি । আসলে শয়তান মানুষকে বর্তমান জীবন ও এর ভোগ বিলাসের মধ্যে এমনভাবে ব্যস্ত রাখে এবং এমনভাবে সর্বক্ষণ ক্ষণস্থায়ী বস্তুগত লাভের জন্যে প্রতিযোগিতা করায় যে সে তার সৃষ্টি রহস্য, দায়িত্ব-কর্তব্য ও ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা করার কোনো অবসরই পায় না। মাঝে মাঝে গ্রীক দার্শনিকরা কিছু কিছু চিন্তা-ভাবনা করেছে, কিন্তু তাও এমন আন্দায-অনুমান-ভিত্তিক যে তার অধিকাংশই বিত্রান্তিত্তে নিমজ্জিত । ৃ [১৬ সুক্লা আন নাহ __ __ : _ ৫১১৩০ ______পান্লা ১৪ মলহিল ৩ ] ৬/৬/৬/.105100901-1100

— পৃষ্ঠা ১১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।