Tafseer Fe Jilalil Quraan 12 PDF
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

জীবনে তারাতো সীমালংঘন করেছেই, আর সীমালংঘনকারী তো সেই ব্যক্তি যে সীমালংঘন | করে কোনো অযৌক্তিক ও অসত্য পদক্ষেপ নেয়; সুতরাং তার জন্যে নির্ধারিত আযাবের নির্দিষ্ট সময় যখন এসে যাবে তখন একটুও বিলম্ব করা হবে না। আগে সপে ইন্সলামেন বিল্োহীতা এরপর বুঝতে হবে যে রসূলুল্লাহ সে.)-এর সময়কার আরব জাতিই যে জর্বপ্রথম সত্যকে অস্বীকার করেছিলো তা নয় এবং এরাই প্রথম অভিশপ্ত হয়নি-এদের পূর্বেও অনেকে সত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং আরও অনেকে অভিশপ্ত হয়েছে-তাদেরকেও শয়তান ভুল পথে চালিত করেছে এবং সত্য থেকে মুখ ফিরিয়ে নেয়াকেই শয়তান তাদের সামনে সুন্দর করে তুলে ধরেছে তাদের চিন্তাকে ও তাদের কাজকে সুন্দর করে দেখিয়েছে অতপর যারা তাদেরকে বিপথগামী করেছিলো তাদের কাছে মন্দ পথকে সুন্দর করে দেখিয়েছিলো এবং কল্যাণের পথ থেকে তাদের সরিয়ে দিয়েছিলো অথচ তাদেরকেই তারা তাদের কল্যাণকারী ও অভিভাবক হিসেবে গ্রহণ করেছিলো । অপরদিকে আল্লাহ তায়ালা ওই অন্যায় অসৎ ও অকল্যাণ থেকে উদ্ধার করার জন্যে তাদের কাছে রসূল পাঠালেন। এই রসূলের মাধ্যমে সত্য মিথ্যার পার্থক্য এবং তাঁদের ধর্ম বিশ্বাসসমূহে ও তাদের পূর্বেকার ধর্মীয় পুস্তকগুলোতে যে সব ভ্রান্তি ঢুকে পড়েছিলো সেগুলোকে রসূলের মাধ্যমে বিস্তারিতভাবে তাদের সামনে তুলে ধরার ব্যবস্থা করলেন। আল্লাহ তায়ালা চাইলেন রসূলুল্লাহ (স.) যেন মোমেনদের সামনে হেদায়াত ও রহমতের বাস্তব মূর্তি হয়ে ফুটে ওঠেন। এরশাদ হচ্ছে, “আল্লাহর কসম, আমি অবশ্যই তোমার পূর্বেকার জাতিসমূহের কাছে বহু রসূল পাঠিয়েছি, কিন্তু শয়তান তাদের খারাপ কাজগুলোকেই তাদের সামনে সুন্দর করে দেখিয়েছে এবং সে আজও এদের অভিভাবক ও দরদী বন্ধু সেজে তাদেরকে ধোকা দিচ্ছে। সুতরাং তাদের জন্যে রয়েছে |: বেদনাদায়ক শাস্তি, আর তোমার কাছে কেতাব এজন্যেই পাঠিয়েছি যে তুমি তাদের মতভেদপূর্ণ বিষয়গুলোর মীমাংসা স্পষ্ট করে তাদের সামনে তুলে ধরবে ।' সুতরাং এ শেষ ও সমাপ্তিকর কেতাব ও সর্বশেষ রসূলের মূল দায়িত্‌ হচ্ছে পূর্বে অবতীর্ণ আসমানী কেতাবগুলোর শিক্ষার মধ্যে যে পার্থক্য ও মতভেদ সৃষ্টি হয়েছিলো সেগুলোকে মীমাংসা করে দেয়া এবং বিভ্রান্তিতে নিমজ্জিত জাতিসমূহের মধ্যে সত্যের বাতিকে সমুজ্জল করে তোলা । তাদেরকে তাওহীদের শিক্ষার আলোকে 'এক জাতিতে পরিণত করা এবং পূর্ববর্তী কেতাবসমূহের মধ্যে পেরিবর্তিত হওয়া সত্তেও) মূল বিষয় হিসাবে এখনও যে তাওহীদের প্রেরণা পাওয়া যায়, তাকে উজ্জীবিত করে তোলা। এরপর আল্লাহ তায়ালা তার নবীর মাধ্যমে চেয়েছেন, আরব জাতি তথা তৎকালীন জাতিসমূহের মধ্যে নানা প্রকার ভুল ভ্রান্তির অনুপ্রবেশে তাওহীদের শিক্ষা সম্পর্কে যে অস্পষ্টতা ও সন্দেহ এসে গিয়েছিলো, শেরেক ও মূর্তিপূজার যেসব প্রচলন এসে গিয়েছিলো । সে সব ভুলত্রান্তি দূর করে তাদেরকে সত্যনিষ্ঠ করে তুলতে । শেষ নবী (স.) তাদেরকে একথা বুঝতে আহ্বান জানালেন যে পূর্বেকার কেতাবসমূহের মধ্যে পরিবর্তন এসে যাওয়ার কারণে সেগুলোকে পরিত্যাগ করতে হবে এবং আরশে মোয়াল্ায় লিখিত মূল কেতাব-এর অবিকল রূপ আল কোরআন, যা সর্বশেষ কেতাব হিসাবে নাযেল হয়েছে-তাকেই মযবুত করে আঁকড়ে ধরতে হবে, তাহলেই যাবতীয় অন্যায় থেকে বাচা যাবে এবং সত্য সঠিক পথ পাওয়া সম্ভব হবে। এভাবেই সত্যনিষ্ঠ ও সত্যাশ্রয়ী ব্যক্তিরা ঈমানের স্বচ্ছ সুধা পান করে ধন্য হবে এবং তাদের সামনে ইহকাল ও পরকালের সাফল্যের সিংহদ্বার খুলে যাবে। ৬/৬/৬/.1051009016-1100

— পৃষ্ঠা ১১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।