তাদেরকে সেই নির্দিষ্ট মুহূর্তেই পাকড়াও করেন, যা তার হেকমতের দাবী হিসাবে পূর্ব থেকে তিনি নির্ধারিত করে দিয়েছেন এবং তীর বিশেষ রহমতের কারণেই তাদেরকে তিনি সময় দিয়ে রেখেছেন কিন্তু যখন সুনির্দিষ্ট ওই সময় এসে যাবে তখন তিনি তাদেরকে এক মুহূর্ত বিলম্বিত করবেন না বা এক মুহুর্ত আগেও তাদেরকে মৃত্যু দেবেন না।'আয়াত ৬১) আর এ বিষয়ে সব থেকে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে যে মোশরেকরা আল্লাহর জন্যে সন্তান রাখার কথা বলতে গিয়ে এমন কন্যা সন্তানকেই নির্বাচন করে যাদেরকে তারা নিজেরা পছন্দ করে না। কন্যাসস্তান-ছাচ্ড়াও তারা আল্লাহর জন্যে আরও এমন কিছু বস্তুকে পছন্দ করে যা' তারা নিজেদের জন্যে পছন্দ করে না, আল্লাহর প্রতি তাদের এ কেমন শ্রদ্ধাবোধ? এতদসত্তেও মিথ্যা মিথ্যি তারা মনে করে, যে আল্লাহ তায়ালা সম্পর্কে.তারা যা (ভাল কাজ?) করছে বা ভোল?) চিন্তা করছে তার বিনিময়ে শীঘবই তার কৃপাদৃষ্টি লাভ করবে । আল কোরআনও তাদের জন্যে তাই ঠিক করে রাখার ঘোষণা দিয়েছে যার এন্তেযার তারা করে যাচ্ছে, কিন্তু এর পরিণতি তাই হবে যার কল্পনাও তারা করেনি । ওদের নির্বুদ্ধিতা ও যুক্তিহীনতার আরও উদাহরণ দিতে গিয়ে বলা হয়েছে, “আর আল্লাহর জন্যে ওরা সেই জিনিসটাই পছন্দ করে যা তারা নিজেদের জন্যে পছন্দ করে না এবং তাদের জিহ্বা মিথ্যা কথা উচ্চারণ করতে গিয়ে বলে যে, তাদেরই জন্যে নির্ধারিত রয়েছে সকল কল্যাণ বরং অবশ্যই তাদের রয়েছে জন্যে আগুন যেহেতু তারা অপরিনামদশশী ও অপচয়কারী ।' (আয়াত ৬২) আর জিহবাতে যে কথা উচ্চারিত হচ্ছে তাতে স্পষ্ট বুঝা যাচ্ছে যে, তাদের কথাটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং জেনে বুঝেই তারা মিথ্যা কথা বলছে। তাদের কথার ব্যাখ্যায় মিথ্যাটা এমনভাবে বুঝা যাচ্ছে যেন কথাটা মিথ্যার বাস্তব প্রতিমূর্তি হয়ে জিহবাতে ফুটে উঠেছে, জিহ্বা-দ্বারা মিথ্যা কথাটা মিথ্যার বাস্তব প্রতিমূর্তি হয়ে ফুটে উঠেছে এবং তার চোখটা শুভ্রতার বর্ণনা দিচ্ছে, কারণ ওই অবয়বটা নিজেই স্বচ্ছতা ও স্পষ্টতার ব্যাখ্যা হয়ে ফুটে উঠেছে। ঠিক এমনিভাবে, আল্লাহ তায়ালা বলেছেন, 'ওদের জিহ্বাগুলো মিথ্যা বলছে' এভাবে জিহ্বার ওপর মিথ্যা বাস্তব মূর্তি নিয়ে যেন হাযির হয়ে গেছে। অর্থাৎ জেনে বুঝে এবং ইচ্ছাকৃতভাবে যখন মানুষ মিথ্যা বলে তখন তার জিহ্বা অন্তরের অসদিচ্ছার প্রতিনিধিত্ব করতে গিয়ে মিথ্যা উচ্চারণ করে এবং এভাবে সে নিজেই যেন মিথ্যা বলে। আর ওদের কথা । “কল্যাণ তাদেরই জন্যে'-একথা বলে তারা আল্লাহর জন্যে সেই জিনিসটাই পছন্দ করছে যা তারা নিজেদের জন্যে অপছন্দ করে এটাই হচ্ছে সেই মিথ্যা যা তাদের জিহ্বা উচ্চারণ করছে এ প্রসংগটি বর্ণনা করতে গিয়ে এ কথাটিকেই আল কোরআনের আয়াত তুলে ধরেছে। আর সেই শেষ কথাটিই হচ্ছে যে তাদের জন্যে নিঃসন্দেহে নির্ধারিত রয়েছে আগুন, এটারই হকদার তারা এবং এটাই তাদের উপযুক্ত প্রতিদান । এরশাদ হচ্ছে, “অবশ্য অবশ্যই তাদের জন্যেই নির্ধারিত রয়েছে আগুন ।" আর তারা জলদী করেই সেদিকে এগিয়ে যাবে। নির্দিষ্ট সে সময়টি ঘনিয়ে এলে তারা মোটেই বিলম্ব করবে না। “আর তারা চরমভাবে সীমালংঘনকারী' । ৬/৬/৬/.105100901-1100
— পৃষ্ঠা ১১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।