| নিশ্চয়ই এ সঠিক আকীদা থেকে মুখ ঘোরানোর অর্থ হচ্ছে সৃষ্টির চাকাকে থামিয়ে দেয়া। এর চিন্তা করা এবং এ উদ্দেশ্যে গৃহীত পদক্ষেপসমূহ সবই সৃষ্টির গতিধারাকে ধ্বংস করার শামিল। তাই এরশাদ হচ্ছে শোনো, অতি নিকৃষ্ট ওদের গৃহীত সেই সিদ্ধান্ত যাতে ওরা উপনীত হয়েছে।' আর বলুন তো এমন কী হলো যার জন্যে তারা এহেন ফয়সালায় পৌছলো এবং এমন পদক্ষেপ নেয়া শুরু করলো? আর এভাবেই ইসলামী আকীদা বিশ্বীসের মূল্য ও তাৎপর্য মানুষের কাছে প্রকাশিত হলো এবং তাদের চিন্তাধারার মধ্যে এলো এক বিপ্রবাত্রক পরিবর্তন, যার ফলে সমাজ সংগঠন ও সামাজিক মেলামেশার ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সংজোযন হলো, মানুষের পারস্পরিক মেলামেশার মধ্যে সৃষ্টি হলো অভূতপূর্ব এক মাধূর্য। তাদের পারস্পরিক সহযোগিতা ও শ্রদ্ধাবোধ এবং সাধারণভাবে নারীর প্রতি যত্মবান হওয়ার ফলশ্রুতিতে সমাজের মধ্যে এক নতুন স্রোত প্রবাহিত হতে শুরু করলো, উন্নত হলো গোটা মানবতা, নারী রইলো না আর ঘৃণা ও অবজ্ঞার পাত্রী, তার উপস্থিতি কোনো প্রবঞ্থনার নামান্তর থাকলো না বরং তার উপস্থিতি বয়ে আনতে লাগলো মায়া মমতা ও মাধূর্যের ফলগুধারা। জাহেলী যামানায় যাদেরকে দুর্লক্ষুণে মনে করা হতো তাদের উপস্থিতি বিবেচিত হতে লাগলো অপরিহার্ধ্য বলে । ইসলামী সভ্যতার বিকাশে এমন নবযুগের সূচনা হলো যে মানুষে মানুষে সম্পর্ক মধুর থেকে মধুরতর হয়ে উঠলো এবং মানবতা খুঁজে পেলো নতুন এক স্বাদ এক নতুন অর্থ। নারীরা বিবেচিত হতে লাগলো মানব অস্তিত্রে অপরিহার্য অংগ, তার প্রতি অবজ্ঞা গোটা মানবতার প্রতি অবজ্ঞা বলে গণ্য হলো এবং কোনো কন্যা সন্তানকে জীবন্ত কবরস্থ করার অর্থ দাড়ালো গোটা মানব জাতিকে ধ্বংস করা। জীবনের একটি অংগকে অকেজো করে দেয়া এবং সর্বোপরি এটা সৃষ্টিকর্তার স্থাপিত সৃষ্টি প্রক্রিয়াকে বানচাল করে দেয়ার শামিল । এটা শুধু মানব জাতির ক্ষেত্রেই প্রযোজ্য নয়, বরং গোটা সৃষ্টির জন্যে এ কথা সমভাবে প্রযোজ্য-কারণ সবাই তো নর ও নারী নামক জোড়া থেকে সৃষ্টি । আবার দেখুন, যখনই এই সঠিক আকীদা থেকে মানুষ দূরে সরে গেছে তখনই সমাজের মধ্যে বিরাট এক ধস নেমে এসেছে, সমাজের স্বাভাবিক মেলামেশা বিগড়ে গেছে, সব দিকে সৃষ্টি হয়েছে বিশৃংখলা ও অশান্তি, পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি বিনষ্ট হয়েছে, আর যুগের পর যুগ ধরে জারি হয়ে গেছে মারামারি হানাহানি ও এক জনকে ধ্বংস করে অপরের উথানের প্রতিযোগিতা । আধুনিক সমাজে অতীত জাহেলিয়াত যেন আবার ফিরে এসেছে । ইসলামী চেতনা ও ইসলামী মূল্যবোধ থেকে দূরে সরে যাওয়ার কারণে মানুষ পুনরায় ফিরে যেতে শুরু করেছে প্রাচীন জাহেলিয়াতের ভাবধারার দিকে-এর ফলে মানুষের মধ্যে ভালোবাসা হ্রাস পেয়েছে, পারস্পরিক শ্রদ্ধাবোঘ, সহযোগিতা ও সহমর্মিতার গ্রোতধারায় ভাটা পড়ে গেছে- মানুষ এখন এতোটা নীচ ও ইতর হয়ে গেছে যে তারা নারীদের জীবনকে নিয়ে ছিনিমিনি খেলা শুরু করেছে, সৃষ্টি প্রক্রিয়ায় তাদের অপরিহার্য অবদানকে মূল্যায়ন না করে তাদেরকে বানানো হয়েছে বিজ্ঞাপন খেলনার উপকরণ-তাদের সৃষ্টি যে মানব সভ্যতার বিকাশের জন্যেই একথা যেন আজ উগ্ব সভ্যতার ধ্বজাধারীরা মুছে ফেলতে চাইছে। এইভাবে যে জেহালত শুরু হয়েছে তা ক্রমান্বয়ে মানুষকে রসাতলে নিয়ে চলেছে, আর এসবই হচ্ছে ইসলামী আকীদা-বিশ্বাস থেকে দূরে যাওয়ার প্রত্যক্ষ ফল। আশ্চর্যের বিষয় হচ্ছে, আধুনিক সভ্যতার ধারক বাহকরা নারীর সাথে ব্যবহারের ব্যাপারে ইসলামী শিক্ষা ও সভ্যতাকে ভ্রুকুটি প্রদর্শন করে চলেছে, তাদের প্রগলভতা এতোদূর এগিয়ে [৯৬ সু্া আল লাহন্প ___ ৫১০৭০ পানা ১৪_ মনম্বিল ৩ ৬/৬/৬/.1051009016-1100
— পৃষ্ঠা ১০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।