Tafseer Fe Jilalil Quraan 12 PDF
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

তাফল্ীীব ফী যিজান্পিল কোন আন আল্লাহক্স পন ০মোশন্বেকদের নির্পজ্জ অপবাদ “ওরা আল্লাহর জন্যে কন্যাসন্তান নির্ধারণ করে, অবশ্যই তিনি সন্তান গ্রহণ (কল্তার দুর্বলতা) থেকে পবিত্র, আর তাদের জন্যে তারা গ্রহণ করে তাই যা তাদের মন চায় অর্থাৎ পুত্র সন্তান....... শোনো, কি নিকৃষ্ট সিদ্ধান্তই তারা গ্রহণ করেছে!' আয়াত ৫৬-৫৯) মানুষের আসল আকীদা যখন নষ্ট হয়ে যায় তখন তা কতোদুর খারাপ হতে পারে তার কোনো সীমা থাকে না এবং পরবর্তীতে গৃহীত বিধ্বস্ত আকীদার মধ্যে সঠিক আকীদার নাম গন্ধও থাকে না, বরং এলোমেলোভাবে গৃহীত হয়ে থাকে তার মনগড়া বিভিন্ন বিশ্বাস, যার না থাকে কোনো স্থায়িত্ব আর না থাকে কোনো যৌক্তিকতা তখন প্রধানত সে আবেগ-চালিত হয়ে যায় এবং যুক্তি বুদ্ধিহীনভাবে এবং অন্ধ আবেগের তাড়নে চালিত হয়ে কোনো এক মত বা পথ গ্রহণ করে ইহকাল ও পরকালের ক্ষতির দিকে এগিয়ে যায়। সুস্থ ও সঙ্ঞানে গৃহীত সঠিক আকীদাই জীবনের প্রথম ও মূল চালিকা শক্তি তা প্রকাশ পাক বা অন্তরের মধ্যে সুপ্ত অবস্থায় বিরাজ করুক। ওই আরব জাহেলরা মনে করতো যে আল্লাহর জন্যে রয়েছে ফেরেশতা-রূপ কন্যা সন্তান, যদিও নিজেদের জন্যে তারা কন্যা সন্তানের জন্ম হওয়াকে দুর্ভাগের লক্ষণ মনে করতো ৷ এখন চিন্তা করে দেখুন, কেমন তাদের বিবেচনা । একদিকে যাকে সর্বশক্তিমান, সৃষ্টিকর্তা ও জীবন মৃত্যুর মালিক বলে জানছে ও মানছে তাঁর প্রতি ভক্তি ভালবাসা প্রদর্শন করছে আর তারই জন্যে কন্যা সন্তান আছে বলে কল্পনা করছে এবং নিজেদের জন্যে পছন্দ করছে পুত্র সন্তান। অথচ নিজেদের জন্যে কন্যা সন্তান হওয়াকে তারা দুর্ভাগ্যের লক্ষণ মনে করে। ণ আসলে জাহেলী যামানায় সঠিক আকীদা থেকে দূরে সরে যাওয়ার কারণেই তাদের কাছে কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া সহজ হয়ে গিয়েছিলো । যদি কাউকে তারা হত্যা না করে বাচিয়ে রাখতো তাহলে সেই মেয়েকে চরম হীনমন্যতা ও অপমানের জ্বালা সহ্য করেই বেচে থাকতে হতো । কন্যা সন্তানকে নিয়ে তাদের এই হীনমন্যতার কারণ ছিলো এই যে, কন্যা সন্তানরা তাদের যুদ্ধ বিগ্রহে সাহায্য করার যোগ্য নয়, উপার্জন করার মতো ক্ষমতাও তারা রাখে না বরং যুদ্ধাবস্থায় তাদের নিরাপত্তার চিন্তা তাদের মধ্যে দুর্বলতার অনুভূতি টেনে আনে যে, পরাজিত হলে এসব কন্যাসন্তান শক্রর হাতে ধরা পড়ে দাসীতে পরিণত হবে, আর বিজয়াবস্থায় তাদেরকে বিয়ে দিয়ে কাউকে জামাই বানাতে হবে আর সেসব জামাইদের দেমাগ হবে সীমাহীন চড়া । তারা যে অসহ্য যন্ত্রণা মেয়েদেরকে দেবে-তা না যাবে সহ্য করা, না যাবে তার কোনো প্রতিকার করা অথবা এই মেয়েরা পরিবারের বোঝা হয়ে দুঃখ দৈন্য ডেকে আনবে-এইসব নানাবিধ দুশ্চিন্তার শিকার হয়েই তারা ওই চরম নিষ্ঠুর ও হৃদয়হীন হত্যাকান্ড ঘটাতো, আর জাহেলী সমাজে এটা কোনো অপমান বলেই গণ্য হতো না। অপর দিকে, সহীহ ও সঠিক ইসলামী আকীদা এসব কদর্য ধারণা থেকে সম্পূর্ণ মুক্ত, এ পবিত্র ও সুস্থ আকীদার কারণে মানুষ জানে ও গভীরভাবে বিশ্বাস করে যে রেষেক একমাত্র আল্লাহরই হাতে, তিনি সবাইকে তাদের জীবন ধারণের উপযোগী যাবতীয় সামগ্রী সরবরাহ করেন, আর আল্লাহ তায়ালা যে সব বিপদ আপদ তাদের তাকদীরের লিখন হিসাবে পূর্ব থেকে নির্ধারণ করে রেখে দিয়েছেন তা ছাড়া অন্য কারো কারণে বা অন্য কোনো ব্যক্তির জন্যে কোনো বিপদ কিছুতেই আসতে পারে না বা আসবে না। সহীহ আকীদার কারণে সে আরো বিশ্বাস করে যে মানুষ সবাই প্রকৃতিগতভাবে পবিত্র এবং নর ও নারী নিয়েই তো মানুষের অস্তিত্ব । নারীকে বাদ দিয়ে পুর জন্ম হবে কেমন করে! এজন্যে যে নারী অবশ্যই মানব সমাজের অর্ধেক, সে নরের জোড়া- তার লাস 5 সন ৬/৬/৬/.1051009016-1100

— পৃষ্ঠা ১০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।