Tafseer Fe Jilalil Quraan 12 PDF
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

আবার কখনও এমন হয় যে, কোনো কোনো জাতি সত্য থেকে এতো বেশী দূরে চলে যায় যে তার প্রকৃতির স্বাভাবিক প্রবণতা থেকেও তারা মুখ ফিরিয়ে নেয় এবং বিশৃং্খলা ও ধ্রংসের পথটাই নিজেদের জন্যে তারা পছন্দ করে নেয়, এমনকি চরম কঠিন অবস্থার মধ্যেও তারা নরম হয় না ও আল্লাহর কাছে প্রার্থনা করে না, এখানে মনে রাখা দরাকার যে সর্বকালেই মানুষ জানে যে আল্লাহ তায়ালাই সৃষ্টিকর্তার সর্বময় ক্ষমতার মালিক, কিন্তু তাকে রব প্রতিপালক মনিব ও বাদশাহ বলে মানলে তার আইন কানুন অনুসারে চলতে হবে-এজন্যে পীর পুরোহিতদের কথামত দেব-দেবীর পূজা করলে জীবনের সব ব্যাপারে আল্লাহর বিধান মানা থেকে রেহাই পাওয়া যাবে-প্রধানত একারণেই তারা ওইসব শেরেকে লিপ্ত হয়ে গেছে। তারা সংক্ষেপে ও বিনা কষ্টে স্বার্থলাভ করার জন্যে আল্লাহর কোনো সৃষ্টিজীবের দাসত্ব করে এবং তাদের কাছে সাহায্যের জন্যে প্রার্থনা জানায়, অবশ্য তাদের সামনে ওরা মাথা নত করে বিপদমুক্তি ও আযাব থেকে রেহাই পাওয়ার জন্যে এক্ষেত্রে তাদের যুক্তি হচ্ছে, তারা অবশ্যই আল্লাহর কাছে সম্মানী ও বড় মর্যাদার অধিকারী, আবার কখনও কখনও তারা বিনা যুক্তিতেই ওসব দেবতার পূজা অর্চনা করে ও তাদেরকে সাহায্যের জন্যে ডাকে, যেমন করে রোগ-ব্যাধি, সংকট সমস্যা ও বিপদ আপদের মধ্যে মানুষ বন্ধু বান্ধব ডেকে থা-ক........ আসলে সত্য থেকে মুখ ফিরিয়ে থাকার ব্যাপারে জাহেলি যামানার মোশনে্কেদের তুলনায় এরা আরও অনেক বেশী কঠিন হৃদয় । এদের সম্পর্কেই আল-কোরআন ওপরের ওই উদাহরণটি পেশ করেছে যা আমরা একটু আগে দেখলাম । অথচ তারা এ কথাটি চিন্তা করে না, যাদের ধন সম্পদ ও পদমর্যাদার দিকে তাকিয়ে তাদের কাছে ওরা সাহায্য চায় তারা নিজেদেরকে দুনিয়ার দুর্দিনে এবং পরকালে আল্লাহর আযাব থেকে অন্যদের বাঁচানো দুরের কথা নিজেরা বাঁচবে কিনা তারও ঠিক নেই। গাক্মক্সস্ল্রাহক নামে দান বা উত্হঙ্দর্শ হালা, “আমি ওদের যা কিছু রেযেক দিয়েছি তার একাংশকে ওরা এমন সবার জন্যে বরাদ্দ করে যারা জানেওনা (এই রেযেকের মূল উৎস কোথায়?) একারণে তারা নিজেদের জন্যে কোনো কোনো জীব-জন্তু গবাদি পশু) কে হারাম করে নেয়, তার ওপর তারা সওয়ার হয় না এবং তাদের 'গোশতও তারা খায়না, অথবা সেগুলোকে তারা পুরুষদের জন্যে জায়েয করে নেয় আর মেয়েদের জন্যে করে নেয় না-জায়েয। এ বিষয়ে বলতে গিয়ে সূরায়ে আল আনয়ামের মধ্যে মানত করা জীবজন্তু সম্পর্কে আলোচনায় আমরা বিশদভাবে বর্ণনা করেছি। অথচ এসব বিষয়ের কোনো জ্ঞান তাদের নাই-অর্থাৎ এধরনের মনগড়া কাজ করার মধ্যে কতোটুক ফায়দা আছে আর কতোটুকু ক্ষতি আছে তার সঠিক কোনো জ্ঞান তাদের নাই। এগুলো প্রাচীন জাহেলী যামানা থেকে উত্তরাধিকার সুত্রে প্রাপ্ত কিছু ডিত্তিহীন কাল্পনিক ব্যাপার ছাড়া আর কিছুই নয়। প্রকৃত সত্য কথা তো হচ্ছে এই যে, যেসব জিনিসের জেন্তুর) অংশ বিশেষকে, না জেনে তারা কারো জন্যে নির্ধারণ করে নেয় সেগুলোকে তো তাদের রেযেক হিসাবে আল্লাহ তায়ালাই তাদের জন্যে বরাদ্দ করেছেন। অবশ্যই এগুলো, তাদের ওইসব কাল্পনিক মাবুদদের দেয়া কোনো নেয়ামত নয় যে, তাদের দানের কৃতজ্ঞতা আদায়ের জন্যে তাদেরকে এর অংশ দেয়া হবে। এখানেও লক্ষ্য করার বিষয়, যদি ওদের ওই মাবুদদের কাছ থেকে ওইসব পশু এসে থাকে তাহলে তাদের জন্যে সেগুলো ছেড়ে দেয়ার কী অর্থ হতে পারে? প্রকৃতপক্ষে তারা কি ওগুলো ভক্ষণ করবে না, তাদের নামে ওইসব পীর পুরোহিতরা ওগুলো ভক্ষণ করবে, যারা এসব নিয়ম প্রথা চালু করেছে? অবশ্য অবশ্যই এসব পশু তাদের জন্যে একমাত্র আল্লাহর পক্ষ থেকেই বরাদ্দ করা হয়েছে। আল্লাহ ৬/৬/৬/.105100901-1100

— পৃষ্ঠা ১০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।