করতে হবে, যেহেতু আল্লাহর জীবন ব্যবস্থা ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা গ্রহণ করা যাবে না। রব্বুল আলামীনের কাছ থেকেই তোমরা পেয়েছো। আর তোমাদের স্বভাব প্রকৃতিই এমন যে, কোনো সংকট সমস্যায় ও কঠিন দিনে তীর কাছেই আশ্রয় প্রার্থনা করে থাকে। দুঃখ বেদনা ও বালা মুসীবতের সময় তোমাদের অন্তর প্রাণ মিথ্যা ও কাল্পনিক দেব-দেবীর দিক থেকৈ সরে এসে পরম করুণাময় ও সর্বশক্তিমান আল্লাহর দিকেই ধাবিত হয় এবং সে সময় তার শক্তি ক্ষমতার সাথে অন্য কারো কোনো অংশ আছে, এ কথা কিছুতেই আর মন মানতে চায় না। তাই এরশাদ হচ্ছে, “তারপর যখন কোনো দুঃখ কষ্ট তোমাদেরকে স্পর্শ করে তখন তোমরা কাতর কণ্ঠে তার কাছেই প্রার্থনা করতে শুরু করে দাও ।' অর্থাৎ ওই কঠিন অবস্থা থেকে উদ্ধার পাওয়ার জন্যে একমাত্র তার কাছেই কাতরভাবে চীৎকার করে ওঠো। আর এভাবে সার্বভৌমত্ত্, বাদশাহী, নিরংকুশ আনুগত্য, নেয়ামত-দান ও মুখাপেক্ষিতা হাসিলের পাত্র একমাত্র তিনি যখন দুঃখ কষ্ট মানুষকে ভেংগে দিতে চায়, জীবনকে বিপন্ন করে নানা প্রকার শেরেকের বিড়ন্বনা আসে তখন মানব প্রকৃতি হঠাৎ করে নিজের অজান্তেই সাক্ষ্য দিয়ে ওঠে যে শক্তি ক্ষমতা, মান সম্মান ও সম্পদের মালিক একমাত্র মহান আল্লাহ, আবেদন নিবেদন লাভ করার অধিকারী একমাত্র তিনিই। এতদসন্তেও, একদল মানব গোষ্ঠী আল্লাহর কত ও সাবভৌমত্তের সাথে এই উদ্দেশ্যে অন্য অনেককে শরীক করে থাকে যে তারা ওদেরকে কঠিন বিপদ-আপদ ও দুঃখ-দৈন্য থেকে উদ্ধার করবে । এভাবে তারা আল্লাহর নেয়ামতকে অস্বীকার করে কুফরী পর্যস্ত পৌছে যায়। অস্বীকার করতে শুরু করে সেইসব নেয়ামতকে যা একমাত্র আল্লাহ তায়ালাই তাদেরকে দিয়েছেন । সুতরাং সাময়িক সংকীর্ণ সংক্ষিপ্ত ও ক্ষণস্থায়ী এ জীবন শেষে যে চিরস্থায়ী জীবন আসছে সেখানে তাদের কি ভয়াবহ পরিণতির সম্মুখীন হতে হবে, অবশ্যই সে বিষয়ে তাদের চিন্তা করা উচিত এজন্যে এরশাদ হচ্ছে, 'আমোদ ফুর্তি করে নাও (এ ক্ষণস্থায়ী জীবন) শীঘ্রই তোমরা জানতে পারবে ।' ন্বিপদে এক আল্লাহ কেটে গেলেই শেন্েক ! উপরোক্ত তাফসীরে এই ব্যখ্যাটাই অত্যন্ত জোরদার হয়ে ফুটে উঠেছে যে, “তারপর যখন কোনো দুঃখ দৈন্য তোমাদেরকে স্পর্শ করে তখন তোমরা তার কাছেই কাকুতি মিনতি করতে শুরু করে দাও, আবার যখন এ দুঃখ কষ্ট দূর হয়ে যায় তখন তোমাদের মধ্য থেকে একদল লোক তাদের রবের সাথে অন্য কাউকে শরীক করতে শুরু করো দেয়৷" এ উদাহরণ বারবার পেশ করা হয়েছে, বারবার মানুষের এই অভ্যাসের কথা উল্লেখ করে তাদেরকে সময় থাকতেই. সাবধান হতে বলা হয়েছে। প্রতি বারেই দেখা গেছে সংকট সমস্যায় মানুষ যখন জর্জরিত হয়ে যায় তখন তাদের অন্তর আল্লাহর দিকে রুজু হয়ে যায়, কারণ তখন আপনা থেকেই তাদের মনই বলে ওঠে যে এ কঠিন অবস্থা থেকে আল্লাহ ছাড়া আর কেউ বাচাতে পারবেনা, কিন্তু যখনই সংকট কেটে যায় স্বচ্ছলতা ফিরে আসে পুনরায় আল্লার নেয়ামত লাভ করে তখন পেছনের কথা ভুলে গিয়ে আবার তারা নাফরমানী করতে শুরু করে, বিপদের সময় আল্লাহর সাথে তারা যে অংগীকার করেছিলো তা আবার শিথিল হয়ে যায় তখন কতো প্রকার বাকা পথে তারা যে শেরেক করতে শুরু করে দেয় তার ইয়ত্তা নেই, যদিও তার একেবারে প্রকাশ্যভাবে ও খোলাখুলি কথায় আল্লাহর নাম নেয়া পরিত্যাগ করে না। ৬/৬/৬/.1051009016-1100
— পৃষ্ঠা ১০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।