Tafseer Fe Jilalil Quraan 12 PDF
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

মূর্তিদের সামনে তারা পেশ করে নানা প্রকার উপাদেয় খাদ্য-খাবার এবং কল্পনা করতে থাকে যে, সেগুলো ওইসব খাদ্য-খাবারের স্বাদ-গন্ধ পেয়ে তুষ্ট হয়ে যাবে এবং তাদের প্রতি করুণা দৃষ্টি নিক্ষেপ করবে, তাদের জন্যে বরাদ্দ করবে খাদ্য-পানীয় ও জীবন ধারণের অন্যান্য দ্রব্যাদি এবং তাদের আশে-পাশের বস্তু নিচয় থেকে তাদেরকে সরবরাহ করবে তাদের জীবনের জন্যে প্রয়োজনীয় সব কিছু । এরপর এ প্রসংগটি সমাপ্ত করা হচ্ছে ওই দুটি উদাহরণ দান করার সাথে যার দিকে একটু আগেই ইংগীত করা হয়েছে, অর্থাৎ সর্বশক্তিমান জীবন মৃত্যুর মালিক মনিব-রেষেকদাতা এবং অসহায় ও অক্ষম গোলাম- এই দুই সন্ত্বাকি কোনো অবস্থাতেই বরাবর হতে পারে । এ উদাহরণ-দ্বারা তাদের জ্ঞান ও বিবেক বুদ্ধির দুয়ারে করাঘাত করা হয়েছে, যাতে করে গভীরভাবে একথাগুলো তাদের হৃদয় পটে রেখাপাত করে, অনুভূতিতে সাড়া জাগায় এবং তাদের ঘুমন্ত বিবেককে ঝাঁকি মেরে জাগিয়ে তোলে। নিলৎকুশ সার্বভ্িমত্ত্ একমাত্র আন্শ্াহক্স “আল্লাহ তায়ালা বললেন, “তোমরা দু'জনকে ইলাহ (1) হিসাবে গ্রহণ করো না..... দুনিয়ার মজা লুটে নাও অতপর শীঘ্বই তোমরা জানতে পারবে ।' (৫১-৫৫) অর্থাৎ, আল্লাহ তায়ালা নির্দেশ দিয়েছেন মানুষ যেন দুজনকে “ইলাহে' হিসাবে গ্রহণ না করে। “ইলাহ' চিরদিনই একজন, তার দ্বিতীয় বলতে কেউ নাই, হতে পারে না, কারণ শক্তি ক্ষমতা একাধিক সত্ত্বার মধ্যে থাকলে কেউই সর্বশক্তিমান হতে পারে না । আবার ক্ষমতার মধ্যে ভাগাভাগি হয়ে থাকলে একই নিয়মে সারা বিশ্ব চলতে পারতে না। অতএব তিনি একাই, তীর দ্বিতীয় কেউ নেই। আরও চিন্তা করে দেখুন সবার স্রষ্টা একমাত্র একজন যার হুকুমে ও নিয়ন্ত্রণাধীনে চলছে গোটা সৃষ্টির সব কিছু । এখানে বাক্যধারার মধ্যে একটি কথাকে দু'বার বলা হয়েছে “ইলাহায়নে'-দুজন ইলাহ আবার “ইসনাইনে'-দুজন এবং না-সূচক কথার পর সংক্ষেপে বলা হয়েছে-ইলাহ মাত্র একজন । আবার না-সৃচক কথার পর সংক্ষেপে আল্লাহর পরিচয় দিতে গিয়ে আবারও সংক্ষেপে বলা হয়েছে “শুধুমাত্র আমাকে ভয় করো ।* অর্থাৎ আমাকে ছাড়া আর কাউকে ভয় করো না, যেহেতু আমার শক্তি ক্ষমতার সাথে তুলনা করার মতো আর কেউ নেই বা আমার ক্ষমতাকে কোনো দৃষ্টান্ত দিয়ে বুঝানো যাবে না। 'রহ্বাতুন' শব্দটি “তাহ্যীর'-থেকে অধিক ভীতি অর্থাৎ সকল কিছু মৌলিকভাবে আকীদার সাথে জড়িত সর্বশক্তিমান আল্লাহর প্রতি এ বিশ্বাসের সাথে যদি তারই ভয় হৃদয়ের মধ্যে বদ্ধমূল না হয় তাহলে ঈমান টিকে থাকতে পারে না। আর অন্তরের মধ্যে আল্লাহভীতি যদি স্পষ্টভাবে না থাকে এবং এ ভয়-ভীতির বহিপ্রকাশ যদি না দেখা যায়-অর্থাৎ বাহ্যিক আচরণ দ্বারা দ্ধযর্থহীনভাবে যদি কোনো ব্যক্তির মনে আল্লাহর ভয় বর্তমান আছে বলে জানা যায় তাহলেই তার ঈমানের দাবী গ্রাহ্য হবে, নচেৎ নয়। আল্লাহর ভয়ের সাথে অন্তরের মধ্যে অন্য কারো ভয় থাকলে..... আল্লাহর ওপর ঈমান কিছুতেই মযবুত ভিত্তিতে দীড়াতে পারবে না । অবশ্য অবশ্যই তিনিই একমাত্র ইলাহ, সর্বশক্তিমান বা জীবন মৃত্যুর মালিক । তিনিই একমাত্র মালিক, সব কিছুর ওপর বিরাজমান রয়েছে তার আধিপত্য ৷ “আর আকাশ মন্ডলী ও পৃথিবীর মালিক একমাত্র তিনিই ।' তিনিই একমাত্র কৃপা প্রদর্শনকারী । “চিরস্থায়ী ও নিরংকুশ আনুগত্য একমাত্র তার জন্যেই নির্ধারিত।' অর্থাৎ যখনই কেউ দ্বীন ইসলামের সন্ধান পেয়ে যাবে তখন থেকেই আল্লাহর দেয়া এ জীবন ব্যবস্থার প্রতি আনুগত্য পেশ ৬/৬/৬/.1051009016-1100

— পৃষ্ঠা ১০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।