Tafseer Fe Jilalil Quraan 12 PDF
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

এসেছেন সেইসব লোক এসব বাজে চিন্তাধারা তাদের পূর্বসুরী মোশরেকদের কাছ থেকেই তো পেয়েছে-এজন্যে বড় করুণা করে আল্লাহ তায়ালা তাদের কাছে শেষবারের মতো নবী মোহাম্মদ (স.)-কে পাঠিয়েছেন যেন তাদেরকে আল কোরআনের মধ্যে বর্ণিত হেদায়াতের পথ সুস্পষ্টভাবে জানিয়ে দেয়া যায়। তবে, সত্যকে যারা গ্রহণ করেছে সেই সব মোমেনদের জন্যে রয়েছে এ কেতাবের মধ্যে হেদায়াত ও রহমত । তারপর আল্লাহর নির্মিত বস্তু সম্ভারের মধ্যে মানুষের জন্যে রাখা হয়েছে বহু নিদর্শন ও উদাহরণ, যদি তীরা চিন্তা করে দেখে তাহলে এগুলোর মধ্যে তাদের জন্যে উপদেশ ও শিক্ষা রয়েছে । একটু খেয়াল করে বুঝতে চাইলেই তারা অনুভব করতে পারবে যে, আল্লাহ তায়ালাই সকল কর্তৃত্বের মালিক এবং সব কিছুকে অস্তিত্ব দান করেছেন। বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা এসব নিদর্শনই হচ্ছে আল্লাহকে চেনার দলীল । এগুলোকে বাদ দিয়ে অন্য কোনো কিছু দিয়ে তাকে জানা যাবে না। অতএব,দেখুন আল্লাহ তায়ালাই আকাশ থেকে বর্ষণ করেছেন বৃষ্টিধারা, অতপর তার | দ্বারা তিনি যমীনকে মরে যাওয়ার পর আবার স্বজীব করে তুলেছেন। আল্লাহ তায়ালা মানুষকে পানি ছাড়াও আরও অনেক কিছু পান করান, যেমন দুধ যা সহজে গলার মধ্য দিয়ে অতিক্রম করে। এ দুধ গবাদি পশুর পেট থেকে পাওয়া যায় এবং তা বেরিয়ে আসে গোবর ও রক্তের মধ্যবর্তী অবস্থিত এক সুন্দর পথ বেয়ে । আবার দেখুন, মানুষের জন্যে খেজুর আংগুর ইত্যাদি ফল পয়দা করেন, যার থেকে বিভিন্ন ধরনের সুন্দর পানীয় পান করার বস্তু প্রস্তুত করা হয় । একইভাবে আল্লাহ তায়ালা মৌমাছিকে হুকুম দিয়েছেন যেন তারা পাহাড়-পর্বত, গাছ-পালা ও যে কোনো উদ যায়গায় চাক বাধে তারপর সেইচাক থেকে তিনি স্বচ্ছ মধু বের করার ব্যবস্থা করেন যা মানুষের জন্যে ওষুধ হিসাবে ব্যবহার করা হয়। তারপর আরও দেখুন, আল্লাহ তায়ালাই মানুষকে সৃষ্টি করেন এবং তাদেরকে মৃত্যু দান করেন। এদের মধ্যে কাউকে তিনি বৃদ্ধ বয়স লাভ করার জন্যে দীর্ঘদিন বাচিয়ে রাখেন এবং তখন তারা এতোটা বৃদ্ধ হয়ে যায় যে ওই বয়সে এসে জানা অনেক জিনিস তারা ভূলে যায়, আর সে বয়সে তারা এতো বেশী দুর্বল হয়ে যায় যে তাদের স্মৃতিশক্তি অত্যধিক কমে যায়, যার কারণে তাদের আর কিছুই মনে থাকেনা । এর ফলে সারা জীবন ধরে অর্জিত তাদের সকল জ্ঞান বিলুপ্ত হয়ে যায়। আবারও দেখুন, আন্মাহ তায়ালা তাদের কাউকে কারো ওপর আর্থিক দিক দিয়ে বেশী মর্যাদাবান বানিয়েছেন, এ জীবনের জন্যে প্রয়োজনীয় সকল প্রকার দ্রব্য সম্তার লাভ করার ব্যাপারে কোনো কোনো ব্যক্তিকে অপর অনেকের ওপর শ্রেষ্ঠতৃ দিয়েছেন। আবার আল্লাহ রব্বুল ইযযত তাদের নিজেদের মধ্য থেকে তাদের জোড়া জুটিয়ে দিয়েছেন এবং তাদের মাধ্যমে দান করেছেন তাদের সন্তানাদি পৌত্র-পৌত্রী ও নাতি-নাতনী..... এরপরও তারা আল্লাহকে বাদ দিয়ে অন্যের দাসত্ব করে এবং বিনা যুক্তিতে অন্য এমন কিছুর অন্ধ আনুগত্য করে যারা তাদের কোনো প্রয়োজনই মেটাতে পারে না এবং আকাশ মন্ডলী ও পৃথিবীর কোনো জিনিসের ওপর তাদের কোনো কর্তৃত্ব নেই, নেই কোনো কিছুকে পরিচালনার ক্ষমতা, এতদসত্তেও তারা আল্লাহর সাথে বিভিন্ন বস্তুর তুলনা করে এবং তাকে মনগড়া বিভিন্ন জিনিসের মত কল্পনা করে। আল্লাহ তায়ালা সম্পর্কে এসব ধারণা কল্পনা করতে গিয়ে কখনও তারা তাকে কোনো মানুষের মতো করে, তার কাল্লনিক মূর্তি বানায় আবার কখনও তারা তাদের আশেপাশের জীবজন্তু অথবা প্রাকৃতিক কোনো বস্তুর মতোই তাকে কল্পনা করে সেইমতো মূর্তি তৈরী করে ও সেগুলোর পূজা করে। আবার কখনো কখনো তারা আল্লাহর সংরক্ষিত ক্ষমতা মানুষের হাতে তুলে দিয়ে ১৬ স্বক্সা আল নাহল (১০০০ ____ পানা ৯৪ সনি ৩ ৬/৬/৬/.105100901-1100

— পৃষ্ঠা ১০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।