তোমরা নিছক ধারণা-কল্পনারই অনুসরণ করে চলেছ, বরং আসল সত্য কথা হচ্ছে এই যে, তোমরা মনগড়া কথারই জাল বুনে চলেছো। বলো (হে রসূল) পরিপূর্ণ ও হৃদয়গ্রাহী যুক্তি-প্রমাণ তো একমাত্র আল্লাহর হাতেই রয়েছে। এমতাবস্থায় চাইলে একমান্র তিনিই হেদায়াত করতে পারেন। সরল সঠিক পথে পরিচালনা করার ক্ষমতা একমাত্র তারই হাতে রয়েছে। যদি তিনি চাইতেন, তাহলে সকল মানুষকেই তিনি সঠিক পথে পরিচালিত করতেন । বলো, নিয়ে এসো তোমাদের সেই সাক্ষীদেরকে-যারা বলছে যে, আল্লাহ তায়ালা এগুলো হারাম করে দিয়েছেন । যদি তারা সাক্ষ্য দেয়, তবু তুমি তাদের সাথে মিলে এই ভূল সাক্ষ্য দিয়ো না, আমার আয়াতগুলোকে অস্বীকার ও প্রত্যাখ্যানকারী ওইসব মিথ্যাবাদীদের খাম-খেয়ালীর অনুসরণ করো না- অনুরসণ করো না তাদের, যারা আখেরাতকে বিশ্বাস করে না এবং তাদের রবের সাথে অন্য-কাউকে অবশেষে যখন আল্লাহ তায়ালা সেই মিথ্যা প্রচারকে থামিয়ে দিলেন, যার দিকে ওরা ডাকছিলো এবং নানা প্রকার বানোয়াট মিথ্যার প্রচার করে চলেছিলো, তখন তাদেরকে বললেন, যে সব জিনিসকে আল্লাহ তায়ালা তোমাদের জন্যে হারাম করেছেন এসো তার তাৎপর্য তোমাদেরকে জানিয়ে দেই এবং জানিয়ে দেই আল্লাহর হালাল করা দ্রব্যাদির রহস্য যা একমাত্র সেই সঠিক উৎস থেকে এসেছে যা পুরোপুরি নির্ভরযোগ্য এবং যা অন্য কারো কাছ থেকেই গ্রহণ করা যায় না। “বলো, এসো, আমি তোমাদেরকে সেই কথাগুলো পড়ে শোনাই যা তোমাদের রব তোমাদের ওপর হারাম করেছেন। তা হচ্ছে, তার সাথে কাউকে (কোনো কিছুকে) শরীক করো না পর্যন্ত । আর এখানে আলোচনার ধারাতে এবং আলোচ্য বিষয়ের মধ্যে দেখা যাচ্ছে উলংগপনা ও শেরকের কদর্যতাকেই এখানে প্রধানত তুলে ধরা হয়েছে। এ বিষয়ে আলোচনা করতে গিয়ে বলা হয়েছে যে, লেবাস- পোশাক ও খাদ্য-খাবারকে হালাল বা হারাম করার এখতিয়ার মানুষ অন্যায়ভাবে নিজের হাতে তুলে নিয়েছে। এরপর, তাদের নির্লজ্জ অবস্থায় শেরকের মধ্যে ডুবে থাকার কারণে যে কঠিন শাস্তি পেতে হবে সে বিষয়ে সতর্ক করা হচ্ছে। এ প্রসংগে বলা হয়েছে তাদের বাপ-মা শয়তানের ধোকায় পড়ে নিষিদ্ধ গাছের ফল খেলেন, ফলে পোশাক উড়ে যাওয়ার কারণে কী নিদারুণ মানসিক বিপর্যয়ের মধ্যে তারা পড়ে গিয়েছিলেন । এ প্রসংগে আরও জানানো হয়েছে পোশাক ছিলো তাদের জন্যে একাধারে সতর ঢাকা ও সৌন্দর্য বৃদ্ধির উপায়। তারপর মানুষের এই আচরণের তীব্র নিন্দা করা হয়েছে যে, একে তো পোশাকে ও খাদ্য পানীয় বস্তুকে অন্যায়ভাবে তারা হালাল হারাম বানিয়ে নিয়েছে, তার ওপর এগুলোকে তারা আল্লাহর বিধান বলে প্রচার করেছে। তাই এরশাদ হচ্ছে, “বলো কে হারাম করেছে আল্লাহর সৌন্দর্যের বস্তুগুলোকে, যা তিনি তার বান্দাদের জন্যে পয়দা করেছেন। আর কেইবা হারাম করেছে ভালো ভালো খাদ্য-খাবারঃ বলো, এগুলো তো দুনিয়ার জীবনে ঈমানদারদের জন্যে, বিশেষ ভাবে কেয়ামতের দিন এগুলো তাদের জন্যেই নির্দিষ্ট। এমনি করে আমি বিস্তারিতভাবে আয়াতগুলো বর্ণনা করছি সেই জাতির জন্যে, যারা জানে ইংগিতে এখানে নিশ্চিত জ্ঞানের কথারই উন্মেখ করা হয়েছে, কোনো ধারণা কল্পনা বা মনগড়া কোনো কথা নয়, যার ওপর তাদের জীবন ব্যবস্থা গড়ে উঠতে পারে, গড়ে উঠতে পারে ]. বিলাম্ সম ল মে //4.091190781-0017
— পৃষ্ঠা ৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।