Tafseer Fe Jilalil Quraan 7 PDF
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

সংগতি রেখে এগুলোকে প্রয়োজন মতো ব্যবহার করতে, অপচয় করতে নয়। যে কাজ, কথা, চিন্তা ব্যবহারে মানুষ শেরকের মধ্যে লিপ্ত হয়ে যাবে আল্লাহর বিধান সেখানেই মানুষকে নিয়ন্ত্রিত করেছে। বিভিন্রভাবে মানুষের জীবন পরিচালিত হয় আল্লাহর প্রতি গভীর বিশ্বাস এবং তার বিধান দ্বারা। মানব জীবনের সবকিছুর ওপর প্রতিষ্ঠিত আল্লাহর প্রতুত্ব কর্তৃত্বের সাথে তাকে মনিব ও বাদশাহ মানার ওপরেই তার জীবনের গতিধারা নিয়ন্ত্রিত হয়। তাই দেখা যায় জীবনের সকল কিছুর ব্যাপারেই আল্লাহ জাল্লা শানুহুর বিধান বর্তমান রয়েছে। আল্লাহর কালাম মানুষের জীবনের সব কিছুকে পরিচালনা করছে। মানব জীবনের জন্যে যা যা প্রয়োজন- ব্যবসা-বাণিজ্য, সামাজিক আচার অনুষ্ঠান, রীতিনীতি, সম্পর্ক-সম্বন্ধ, মোট কথা জীবনের সকল দিক ও বিভাগের ওপর আল কোরআন গভীর প্রভাব বিস্তার করে রেখেছে। এ সকল ব্যবস্থা অনুসরণের শর্তসাপেক্ষেই মুসলমানদেরকে গোটা মানবমন্ডলীর মধ্যে শ্রেষ্ঠত্বের আসনে বসানো হয়েছে। এই কোরআনের কথা পালন করতে গিয়েই তারা সরে রয়েছে পশুত্ে স্বভাব-প্রকৃতি ও অভ্যাসসমূহ থেকে অনেক অনেক দূরে । তারা জীবনের কোনো পর্যায়েই কৃ-প্রবৃত্তির দাসতৃ করে না, বরং সকল কিছুর ব্যাপারে নিজেদেরকে আল্লাহর ইচ্ছার কাছে সোপর্দ করে। জাহেলিয়াত বা ও অজ্ঞানতা এমন এক ব্যাধি যা মানুষের চেতনাকেই বিগড়ে দেয়, চিন্তাধারাকে সঠিক পথে প্রবাহিত হতে দেয় না। রুচিবোধকে নষ্ট করে দেয়, জীবনকে সঠিকভাবে মূল্যায়ন করার পথে নানা প্রকার বাধা সৃষ্টি করে মানব চরিত্রের বুনিয়াদকে ধ্বংস করে দেয়, মানুষকে পশুর মতো বানিয়ে দেয়, নিজেদের পারম্পরিক গোপনীয়তাকে প্রকাশ করতে উদ্বুদ্ধ করে, মানবতাবোধে কাজ করতে বাধা দেয়, আর এর কারণেই মানুষের স্বাভাবিক চরিত্র নষ্ট হয়ে যায় এবং তার মানবীয় বৈশিষ্ট্যগুলো ধ্বংস হয়ে যায়। এরপর আমাদের সমাজের জাহেলরা বলে, দ্বীন-ধর্মের সাথে বিলাসিতাপূর্ণ পোশাকের আবার কিসের সম্পর্ক? ধর্মের সাথে নারীদের পোশাকেরই বা কিসের সম্পর্ক? ধর্মের সাথে নগ্ন সৌন্দর্য-চর্চারই বা বিরোধ কোথায়? জাহেলিয়াতের বিষাক্ত ছোবলে মানুষের বুদ্ধি ও বোধশক্তি নষ্ট হয়ে যাওয়ার কারণেই নেমে আসে নানা প্রকার বিড়ম্বনা, বিপদ ও বিপর্যয়!! আর যদিও (পোশাকের) এ সমস্যাটা সাধারণ দৃষ্টিতে একটা গৌণ সমস্যা বা তুচ্ছ ব্যাপার বলে মনে হয় কিন্তু ইসলামের নিক্তিতে এর গুরুত্ব অনেক। কেননা বিষয়টি ঈমান ও শেরকের সাথে সম্পৃক্ত এবং মানুষের স্বভাব চরিত্রের সংশোধন ও সামাজিক জীবনের শান্তির সাথেও এর গভীর সংযোগ বিদ্যমান । এর সঠিক ব্যবহারের অভাবেই মানব জীবনে নেমে আসে নানা প্রকার বিশৃংখলা ও অশান্তি। এজন্যেই এখানকার আলোচনায় অত্যন্ত গুরুত্ব সহকারে বিষয়টাকে পেশ করা হয়েছে। বড় যে সব বিশ্বাসের ভিত্তির ওপর ইসলাম দীড়িয়ে আছে প্রকৃতিগতভাবে এ বিষয়টা সেগুলোর অন্যতম। এর পর মানবজাতিকে জানানো হচ্ছে যে, পৃথিবীতে একটা নির্দিষ্ট সময় পর্যস্ত তারা বেঁচে থাকবে এবং তা পূর্বেই স্থির করা রয়েছে। সুনির্দিষ্ট ওই সময়টা পার হয়ে গেলেই তাদের বিদায়ের পালা আসবে । সেই মুহূর্তটা যখন এসে যাবে, তখন তারা একটুও দেরী করতে পারবে না, একমুহুর্ত আগেও আসতে পারবেনা । এরশাদ হচ্ছে, ///.091019021-0017

— পৃষ্ঠা ৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।