Tafseer Fe Jilalil Quraan 7 PDF
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

তাওয়াফ করে, বিপর্যস্ত হয়ে গেছে তাদের বিবেক ও মানব প্রকৃতি, কিন্তু সামাজিক রীতিনীতির চাপে তাদের বিবেকের আবেদনকে তারা উপেক্ষা করে সঠিক পথ থেকে সরে গেছে। বাবা আদম ও মা হাওয়ার জান্নাতে থাকাবস্থায় কী ঘটেছিলো তা থেকেও আমরা এ ব্যাপারে পরিস্কার ধারনা পাই। বলা হচ্ছে, যখন ওই দুজন মানুষ উক্ত গাছ থেকে কিছু খেলেন, তখন তাদের সামনে তাদের সতর খুলে গেলো, লজ্জাস্থানগুলো প্রকাশিত হয়ে পড়লো এবং তারা জান্নাতের পাতাপুতি দিয়ে নিজেদেরকে আবৃত করতে শুরু করলেন । তারপর ওরা মুসলমানদেরকে সেই সুন্দর সুন্দর কাপড় চোপড় পরে বায়তুল্লাহ শরীফের তাওয়াফ করতে দেখলো, যা আল্লাহ তায়ালা মানুষকে তার নেয়ামতস্বরূপ দান করেছেন। তিনি চেয়েছেন সতর ঢাকার মাধ্যমে তাদেরকে সম্মানিত করতে । আরো চেয়েছেন মানুষের প্রকৃতির মধ্যে নিহিত স্বাভাবিক শান্তি ও সৌন্দর্য ফুটে উঠুক, তার বৈশিষ্ট্যগুলোর আরো উন্নতি হোক এবং সে ল্যাংটা জীব জানোয়ার থেকে শারীরিক ও মানসিক দিক দিয়ে সে যে কতো উন্নত তা প্রমাণিত হয়ে যাক। তাই ওই মূর্খ নাদান লোকরা যখন আল্লাহ তায়ালা প্রদত্ত সৌন্দর্যসহকারে মুসলমানদেরকে বায়তুল্লাহ শরীফের তওয়াফ করতে দেখলো, তখন তারা ভীষণ লঙ্জিত হয়ে গেলো । এইভাবে জাহেলিয়াতের রীতি নীতি মানুষের সাথে চরম দুর্ব্যবহার করেছে, মাটিতে মিশিয়ে দিয়েছে তাদের প্রকৃতিপ্রদত্ত রুচিশৈলীকে এবং অপমান করেছে তাদের সৌন্দর্যবোধ, চিন্তাধারা ও মূল্যবোধকে, লাঞ্চিত করেছে তাদের ভালো মন্দ যাচাইয়ের বিবেককে! আর দেখুন আধুনিক জাহেলিয়াত মানুষের সাথে সেই পোশাকের ব্যাপারে কী ব্যবহার করছে? আরবের মোশরেকদের মধ্যে যে জাহেলিয়াত ছিলো তাদের তুলনায় কী আজকের জাহেলদের অবস্থা কি একটুও ভালো? রোমানরা, ফরাসীরা আজ কী করছে? প্রাচীন জাহেলিয়াতের চেয়ে এদের অবস্থা কি কোনো অংশে ভালো? উপায় উপকরণ ধরণ প্রকৃতি পরিবর্তন হলেও মৌলিকভাবে এরা সবাই সেই একই জাহেলিয়াতের মধ্যে ডুবে গেছে। আজ জাহেল সমাজ ইলেকট্রনিক্স মিডিয়াসহ বিভিন্ন প্রচার মাধ্যমের সাহায্যে, তাদেরকে লেবাস পোশাকের ঝামেলা থেকে মুক্ত করে দিগম্বর হওয়ার দিকে নিয়ে যাচ্ছে! বরং আরো বড় সত্য কথা হচ্ছে তাদেরকে আল্লাহভীতি থেকে মুক্ত করে লঙ্জাহীনতার সাগরে ভাসিয়ে দিচ্ছে। তথাকথিত প্রগতিবাদীরা সভ্যতা ও সংস্কৃতির দোহাই দিয়ে ইসলামী জীবন ব্যবস্থা থেকে দূরে সরিয়ে নিয়ে চলেছে। তারপর তারা রুচিশীলা স্বাধীন বিবেকের অধিকারিণী নেক চরিত্র মুসলমান মহিলাদেরকে একথা বলে লজ্জা ও ধিক্কার দিচ্ছে যে, তারা সেকেলে, প্রগতি বিরোধী ও ধর্মান্ধ । ইহুদী নাসারা ও নাস্তিকরা এমনভাবে এই প্রগতিবাদীদের মস্তিষ্ক ধোলাই করেছে যে, তারা তাদের স্বাভাবিক রুচিশীলতা হারিয়ে ফেলে জীবনের সঠিক মূল্যায়ন করতে ভূলে যাচ্ছে। এরপর অহংকারে তাদেরকে এমনভাবে পেয়ে বসেছে যে, তারা হিতাহিত জ্ঞানশূন্য হয়ে যাচ্ছে। তারা অপরের মধ্যেও এই অহংকারের বীজ রোপণ করছে_ এইভাবেই প্রকৃতপক্ষে তারা এক বিদ্রোহী দলে পরিণত হয়েছে। তাহলে হিসাব করে দেখুন এবং বলুন নগ্নতা ও পোশাক পরিধানের মধ্যে পার্থক্য কোথায় ? পশুতু, অহংকার, শেরক, আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো সার্বভৌমত্ব মানা- যারা তাদের জন্যে আইন বানায় এবং এক আল্লাহকে মানার মধ্যে পার্থক্য কোথায়? জাহেলী ঘুগের মোশরেক ক্ষমতাসীনরা নিজেদেরকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্যে এবং পার্থিব সুযোগ সুবিধা লাভের জন্যে সাধারণ মানুষকে ভেড়া বানিয়ে রেখে ছিলো এবং তাদের //4.09119021-0017

— পৃষ্ঠা ৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।