Tafseer Fe Jilalil Quraan 7 PDF
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

করেছেন ওইসব মনগড়া কাজ ও আচরণ নিবদ্ধ করেছেন যা মানুষের জন্যে ক্ষতিকর! এরশাদ হচ্ছে, “বলো, নিশ্চয়ই আমার রব প্রকাশ্য অপ্রকাশ্য সকল ফাহেশা কাজকে হারাম করেছেন । আরও হারাম করেছেন পাপ ও অন্যায়ভাবে বিদ্রোহাত্মক কাজকে, তিনি আরো হারাম করেছেন আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা, যার ব্যাপারে আল্লাহ তয়ালা কোনো সনদ নাধিল করেননি এবং আল্লাহ তায়ালা সম্পর্কে এমন কোনো কথা বলা, যার ব্যাপারে তোমাদের কোনোই জ্ঞান নেই। এখানে খেয়াল করার বিষয় হচ্ছে আরব জাহেলিয়াতের সময় মোশরেকদের মোকাবেলা করার জন্যে তাদের আকীদা সম্পর্কে মৌলিক যে সব তথ্য দেয়া হয়েছে, সেগুলোকে বারবার গুরুত্বসহকারে উল্লেখ করা হয়েছে এবং তা পেশ করা হয়েছে সমগ্র মানব জাতির প্রতি আহবান আকারে এবং বৃহত্তর মানব সমাজের ঘটনাবলী তুলে ধরে। আল্লাহ তায়ালা তো এই বিষয়টাকেই হারাম করেছেন, অর্থাৎ লঙ্জাকর সকল প্রকার কাজ, যার দ্বারা আল্লাহ তায়ালা প্রদত্ত সীমা লংঘিত হয়, তা প্রকাশ্য হোক বা অপ্রকাশ্য। ইচ্ছাকৃত কোনো অপরাধকেও নিষিদ্ধ ঘোষণা করেছেন। অপরাধের সংক্ষিপ্ত অর্থ হচ্ছে আল্লাহর হুকুম অমান্য করা এবং অন্যায়ভাবে বাড়াবাড়ি করা । এটি এমন এক যুলুম যা সত্য ও ন্যায় নীতির পরিপন্থী । এজন্যে আল্লাহ তায়ালা নিজেই এই অপরাধের ব্যাখ্যা দিয়েছেন। সব থেকে বড় গুনাহের কাজ হচ্ছে শেরক করা, যে ব্যাপারে কারো কাছে কোনো যুক্তি প্রমাণ নেই, অর্থাৎ আল্লাহর গুণাবলী, শক্তি-ক্ষমতা ও বৈশিষ্ট্যসমূহের অনুরূপ কোনো বৈশিষ্ট্য কোনো সৃষ্ট জীবের নাই। এসব শেরক অতীতে জাহেলী যুগে ছিলো, এখনও বাস্তবে আছে, আর তা হচ্ছে, আইন ] রচনা করার অধিকার- এটা তো বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় যে, রাজ্য যার আইন তার। যিনি সর্বজ্ঞ, চিরন্তন এবং যিনি সকল মানুষের অবস্থা এক সাথে দেখেন এবং যার দৃষ্টিতে সবাই সমান, একমাত্র তিনিই সকল যুগের সকল মানুষের জন্যে বিধান দিতে পারেন। সীমাবদ্ধ বয়সের মানুষ, এক সাথে যে বেশী কিছু দেখতে-বৃঝতে পারে না এবং যে ব্যক্তি স্বার্থের উর্ধে উঠতে পারে না, সে কি করে সকল মানুষের জন্যে কোন আইন উপযোগী তা বুঝবে? অতএব এ ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালা । কাজেই এব্যাপারে কারো বিন্দুমাত্র ক্ষমতা আছে বলে স্বীকার করাই মারাত্মক শেরক এবং সব থেকে বড় যুলুম । তাই বলা হয়েছে, হে অর্বাচীন মানুষ, কেন বল এমন কথা বলো যা তোমরা জানো না? হালাল-হারাম বিধান যারা দিতে চায়, তারা তো এই শেরকটাই করে। প্রকৃতপক্ষে এ বিষয়ে তাদের কোনো জ্ঞান নাই। স্থির বিশ্বাসও নাই। আশ্চর্যের বিষয় হচ্ছে, সর্ব প্রথম যখন মোশরেকদের কাছে এই আয়াতটি এলো, তখন তারা অত্যন্ত লজ্জিত হয়ে গেলো। কারণ আল্লাহর ক্রোধব্যঞ্জক একথাটা- “বলো, কে হারাম করেছে আল্লাহর সৃষ্টি সৌন্দর্যপূর্ণ বস্তৃগুলোকে এবং ভালো ভালো খাদ্য-খাবার ও জীবন ধারণের যাবতীয় সামশ্রীকে, যা তিনি তার বান্দাদের জন্যেই (পৃথিবীর মধ্য থেকে) বের করেছেন? এ আয়াত তাদের বিবেককে নাড়িয়ে তুললো । কালবী নামক প্রখ্যাত আলেম এ বিষয়ে তার প্রতিক্রিয়া বর্ণনা যখন মুসলমানরা কাপড় পরে বায়তুল্লাহর তাওয়াফ করলো- এ দৃশ্য তাদেরকে অত্যন্ত লজ্জিত করে তৃললো ৷ তারপর এ আয়াতটি নাযিল হলো । এখন চিন্তা করে দেখুন জাহেলী যামানার সভ্যতা তৎকালীন মানুষের সাথে কী জঘন্য ও ন্যক্কারজনক ব্যবহারটাই করেছে। কী ধিকারজনক ছিলো এ দৃশ্য! মানুষ আল্লাহর ঘরে উলংগ হয়ে //4.091019021-0017

— পৃষ্ঠা ৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।