Tafseer Fe Jilalil Quraan 7 PDF
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

হতো অথবা তার পরিধেয় বন্ত্র পরেই তাওয়াফ করতে হতো । কিন্তু তওয়াফ শেষে সে কাপড় খুলে ফেলে দিতে হতো, যা আর কেউ স্পর্শ করতো না এবং এই পোশাককে বলা হতো 'লুফা" । হজ্জের সময় আরবরা চর্বি বা চর্বিদার কোনো খাদ্য গ্রহণ করতো না এবং তারা খুবই সাধারণ থাদ্য খেতো, আর উলংগ হয়ে কাবা শরীফের তওয়াফ করতো । তারপর তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহর বাণী উচ্চারিত হলো, প্রতিটি এবাদতের সময় তোমরা সৌন্দর্য মণ্তিত পোষাক পড়ো এবং খাও পান করো তবে অপচয় করো না।' অর্থাৎ আল্লাহ তায়ালা যা তোমাদের ওপর হারাম করেননি, সেগুলোকে নিজেদের ওপর হারাম করে নিয়ে তোমরা 'বাড়িবাড়ি করো না। আর “এসরাফ' অর্থ হচ্ছে সীমা-লংঘন করা । হালালকে হারাম করা এবং হারামকে হালাল করা উভয়টাই সীমা লংঘনের শামিল । যেহেতু এটা এক দিক দিয়ে এবং ওটা আর এক দিক দিয়ে সীমার বাইরে ব্যবহৃত হয়। যে কোনো এবাদাত বন্দেগী বা আনুষ্ঠানিক এবাদাতমূলক কাজেই শুধু সৌন্দর্য গ্রহণ করতে বলা হয়েছে ৰা শুধু পবিত্র খাদ্য পানীয় গ্রহণ করতে বলা হয়েছে, তা নয়, বরং আল্লাহ তায়ালা যে সব সৌন্দর্যের বস্তু তার বান্দাদের জন্যে সৃষ্টি করেছেন সেগুলোকে হারাম জানাও সীমা লংঘনের সমান । সুতরাং নিজের ইচ্ছা ও মত অনুযায়ী আল্লাহর পয়দা করা সুখ সৌন্দর্যের কোনো বস্তু এবং উত্তম খাদ্য পানীয় ও অন্যান্য জীবন ধারণ সামথীকে নিজেদের ওপর হারাম করে নেয়া সীমালংঘন করার শামিল। আয়াতের ভাবধারায় .পরিস্কার বোঝা যায় যে, আল্লাহর পক্ষ থেকে আসা কোনো আইন ছাড়া নিজ ইচ্ছামতো হারাম বা হালাল করে নেয়াই সীমা লংঘন । তাই এরশাদ হচ্ছে, “বলো, কে হারাম করেছে, ওইসব সৌন্দর্যমপ্তিত পোষাক ও পবিত্র খাদ্য খাবার, যা আল্লাহ তায়ালা তার বান্দাদের জন্যে সৃষ্টি করেছেন?” আল্লাহ তায়ালা প্রদত্ত হালাল রেষেককে হারাম করায় এবং হারাম বস্তুকে হালাল করার কারণে ওই না-ফরমানদেরকে তিরস্কার করার পর আল্লাহ তায়ালা জানাচ্ছেন যে, সৌন্দর্যের বস্তুসমূহ ও ভালো ভালো খাদ্য খাবার পাওয়া মোমেনদেরই হক, কারণ যিনি তাদের জন্যে এসব বস্তু পয়দা করেছেন তার প্রতি এদের অগাধ বিশ্বাস রয়েছে। তবে, এসব জিনিসের মধ্য থেকে যদি অপরকে সাময়িকভাবে কিছু অংশ দেয়া হয়ও, তাহলেও এটা নিশ্চিত যে, কেয়ামতের দিনে একান্তভাবে মোমেনরাই এসব ভালো জিনিস পাবে । সেখানে কাফেররা এসব থেকে কোনো অং. পাবে না। দেখুন এরশাদ হচ্ছে, “বলো, দুনিয়ার জীবনে এসব জিনিস ঈমানদারদের জন্যেই তো, বিশেষ করে রোয কেয়ামতে এসব বস্তু একান্তভাবে তারাই পাবে ।” | কিছুতেই এই না-ফরমানেরা এ সব মর্যাদা পাবে না। তাদের জন্যে এসব নেয়ামত হারাম কাফেরদের জন্যে তা হবে সম্পূর্ণ নিষিদ্ধ । “এইভাবে আমি সেই জাতির কাছে এসব কথা বিস্তারিত ভাবে পেশ করছি, যারা জানে ।' আর যারা দ্বীন ইসলামের তাৎপর্য ও সঠিকতা জানে ও বুঝে, তারাই এসব ভাষণ থেকে ফায়দা হাসিল করে। সমাজ-তিল্লা নিজেদেল ব্বার্থখেই পাপাঙগাল্েক্ এরসাক টান প্রকৃতপক্ষে আল্লাহ তায়ালা মধ্যম ধরনের ও ভারসাম্যপূর্ণ কোনো পোশাককে হারাম করেননি, কোনো ভালো খাদ্য খাবার ৰা পানীয় যা তাদের মন মেজায ও শরীরের জন্যে উপকারী এগুলোকে আল্লাহ তায়ালা হারাম করেননি । তিনি অপচয় করতে নিষেধ করেছেন এবং নিষেধ ///.091190781-0017

— পৃষ্ঠা ৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।