মানবগোষ্ঠীর অবস্থা চিন্তা করার জন্যে আমন্ত্রণ জানানো হয়েছে। যে সব তথ্য এখানে পেশ করা হয়েছে তার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য হলে, জীবন ধারণের যে সব পবিত্র সামগ্রীকে ওই মূর্থরা নিজেদের ওপর হারাম করে নিয়েছিলো, সেগুলোকে আল্লাহ তায়ালা তাঁর বান্দাদের জন্যেই উৎপন্ন করেছেন, অথচ এ বিষয়ে মত প্রকাশের বা কোনো বিধান রচনার কোনো অধিকার তাদেরকে দেয়া হয়নি। তাদের এই আচরণের সাথে শেরকের যে এক সূক্ষ্ম সম্পর্ক রয়েছে, তাদেরকে সেই কথাটা জানিয়ে দেয়া আল্লাহ তায়ালা জরুরী মনে করেছেন। কারণ হারাম হালালের বিধান সম্পর্কে আল্লাহর হুকুমের পরওয়া না করে তারা নিজেরাই বিধান তৈরী করে এভাবে তারা সরাসরি শেরকে জড়িয়ে পড়েছে এবং এরা আল্মাহ তায়ালা সম্পর্কে এমন এমন কথা বলতে থাকে যার কোনো ভিত্তিই নেই । মনে যখন যা আসে তখন তাই বলতে থাকে । এজন্যে, আল্লাহ তায়ালা তাদেরকে ডাক দিয়ে সেই লেবাস পোশাক গ্রহণ করার জন্যে আহ্বান জানাচ্ছেন, যা তিনি নিজেই তাদের জন্যে নির্ধারণ করে দিয়েছেন। আর তা হচ্ছে, আল্লাহর এবাদাত বা যে কোনো আনুষ্ঠানিক হুকুম পালন করার সময় সুন্দর পোশাক পরিধান করা । এই আয়াত থেকেই জানা যায় জাহেলী যামানায় মোশরেকরা উলংগ হয়ে আল্লাহর ঘর তওয়াফ করতো এবং সেই সব পোশাক পরা হারাম মনে করতো যা আল্লাহতায়ালা হারাম করেননি । বরং তিনি তো পোশাককে বান্দার জন্যে এক নেয়ামত হিসাবে দান করেছেন । সুতরাং সেই পোশাক পরেই তার এবাদাত করা দরকার, যা তিনি তাদের জন্যে নির্ধারণ করেছেন। এ সব পোশাক খুলে ফেলে বে-হায়া হয়ে এবং দিগন্বর সেজে তওয়াফ করা আদৌ সুস্থবৃদ্ধির মানুষের কাজ হতে পারে না। অথচ তারা জাহেলী যামানায় এটাই করে আসছিলো । এরশাদ হচ্ছে, “হে আদম সন্তান, প্রতিটি এবাদতের সময় সৌন্দর্য মণ্তিত পোষাক গ্রহণ করো ।' আর এই একইভাবে আল্লাহ তায়ালা তায়ালা তাদেরকে ভালো পবিত্র খাবার ও পানীয় গ্রহণ করার জন্যে আহ্বান জানাচ্ছেন। শুধু মানা করছেন অপচয় করতে । বলছেন, “আর তোমরা খাও ও পান করো, কিন্তু অপচয় করোনা । অপচয়কারীদের আল্লাহ তায়ালা ভালোবাসে না।' এ কথাও এসেছে যে, আরব দেশে পোশাকের ব্যাপারে তারা মনগড়া কিছু নিয়মনীতি বানিয়ে নিয়েছিলো । হজ্জের সময় কাপড় পরাকে তারা নিজেদের জন্যে হারাম বানিয়ে নিয়েছিলো এমনি করে খাদ্য খাবার সম্পর্কেও এ ধরনের অনেক মনগড়া বিধি নিষেধ তারা তৈরী করে রেখেছিলো । সহীহ মুসলিম শরীফের একটি হাদীসে জানা যায়, ওরওয়া তার পিতা থেকে রেওয়ায়াত করেছেন, তিনি বলেন, হেমসের লোক ছাড়া আরবের লোকেরা উলংগ হয়ে তাওয়াফ করতো । এই হেমস বলা হতো কোরায়শ জাতি এবং তাদের ওরসজাত সন্তানদেরকে । আরবের লোকেরা সাধারণতাবে উলংগ হয়ে তওয়াফ করতো | তবে যাদেরকে হেমসের লোকেরা পরিধেয় কাপড় দান করতো তারা পরতে পারতো । পুরুষরা দিতো পুরষদেরকে আর নারীরা নারীদেরকে । সবার মতো এই 'হেমস'-এর লোকেরা মুযদালেফায় আসতো নাঁ। তারা আরাফাতের মাঠে হাযির হয়ে বলতো, আমরা “হারাম'-এর রক্ষণাবেক্ষণকারী । সুতরাং আমাদের পোশাক না পরে কারো হজ্জ কবুল হবে না এবং আমাদের খাদ্য ছাড়া অন্য কারো কাছ থেকে খাদ্য ক্রয় করা কারো জন্যে জায়েয হবে না। এতে বহিরাগত লোকদের অনেক সমস্যা হতো । মন্কায় তাদের কোনো বন্ধু বান্ধব না থাকলে বা পোশাক ভাড়া নেয়ার মতো সচ্ছলতা না থাকলে তাকে দুটি অবস্থার যে কোনো একটি গ্রহণ করতে হতো । হয় তাকে উলংগ হযে বায়তুল্লাহ শরীফের তাওয়াফ করতে ///.09119021-0017
— পৃষ্ঠা ৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।