এবং অপর শ্রেণীটার পক্ষে পথভ্রষ্ট হয়ে যাওয়া অবধারিত হয়ে গেছে। তারা আল্লাহকে বাদ দিয়ে এভাবেই শয়তানদেরকে বন্ধু রূপে মেনে নিয়েছে, এরপরও তারা মনে করে তারা সঠিক পথপ্রাপ্ত । অতি চমৎকার এ আয়াতটি । এর মধ্যে মানুষের সৃষ্টির সূচনা এবং তার পরিসমাণ্তির বার্তা খুবই সুন্দরভাবে একত্রিত করা হয়েছে। একত্রিত করা হয়েছে তার জন্মলগ্র থেকে নিয়ে সুদীর্ঘ সফর শেষে তার পরিসমাপ্তির অবস্থাকে । তাই আবারও বলা হচ্ছে, “যেমন করে তিনি তোমাদেরকে সৃষ্টির কাজ) শুরু করেছিলেন, তেমনি করে তোমরা তার কাছে ফিরে যাবে ।' যখন মহান আল্লাহ তাদেরকে তাদের সুদীর্ঘ যাত্রাপথে এগিয়ে দিলেন ছিলো দুটি ভিন্ন ভিন্ন দলে বিভক্ত। একটি দলে আদম ও তীর স্ত্রী, অপরটি শয়তান ও তার দলবল । এইভাবে আবার তারা ফিরে যাবে সেই প্রথম রওয়ানা হওয়ার স্থানেই। আল্লাহর অনুগতরা তাদের বাপ আদম ও মা হাওয়ার সাথে আত্মসমর্পণকারী আল্লাহর প্রতি বিশ্বাসী এবং আল্লাহর মান্যকারী হিসাবে ফিরে যাবে । অপরদিকে না-ফরমান মানুষের দল শয়তান ও তার গোষ্ঠীর সাথে পৌছে যাবে সেই গন্তব্যস্থানে যেখান থেকে তাদের যাত্রা হয়েছিলো শুরু । এদের দ্বারা আল্লাহ তায়ালা জাহান্নামকে ভর্তি করবেন । দুনিয়ার জীবনে এরা হলো শয়তানের সাথী এবং শয়তানের বন্ধুও রয়েছে এদেরই সাথে । আর, মজার ব্যাপার হচ্ছে যে, এরা নিজেদের সম্পর্কে মনে করে যে, এরাই সঠিক পথণ্রাপ্ত। যে আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করেছে, তাকে পরম বন্ধু হিসাবে গ্রহণ করেছে, তাকে তিনি সঠিক পথে পরিচালিত করেছেন। আর যে শয়তানকে বন্ধু রূপে গ্রহণ করেছে, তাকে তিনি ভুল পথের দিকে এগিয়ে দিয়েছেন। এইভাবে দুই দলে বিভক্ত হয়ে তারা সবাই আল্লাহর দরবারেই প্রত্যাবর্তন করবে । এ দুই দল সম্পর্কে আল্লাহ তায়ালা অত্যন্ত পরিষ্কার ভাষায় বলছেন, “একটি তো সেই দল- যাকে তিনি হেদায়াত করেছেন এবং অপর দল সেইটা- যার জন্যে ভুল পথে চলা নির্ধারিত হয়ে গেছে, যেহেতু তারা আল্লাহকে বাদ দিয়ে শয়তানদেরকেই বন্ধু রূপে গ্রহণ করেছে ।' | হা এরাই হচ্ছে না-ফরমানের দল। একটা সময় অবশ্যই আসবে, যখন দুটো দলই এক নির্দিষ্ট জায়গায় মিলিত হবে আবার এ দুইয়ের মধ্যে একটা হচ্ছে সেই দল যারা আল কোরআনের (দেখানো) পথে চলেছে । অপরটা হচ্ছে যারা আল কোরআনের পথ ধরতে গিয়ে নানা প্রকার ওযর আপত্তি পেশ করেছে। সুখ ন্ৌন্দর্বের ব্যাপারে হন্পলাচেল দৃষ্টিভৎশি এরপর আলোচনার ধারাতে দেখা যায়, মানব জাতির দীর্ঘ পথ পরিক্রমার বর্ণনার মাঝে এখানে তাদেরকে বারবার ডেকে ডেকে বলা হচ্ছে, “হে আদম সন্তানরা প্রতিটি এবাদাতের সময় তোমরা সৌন্দর্যমন্তিত পোষাক পরিধান করো এবং খাও ও পান করো, কিন্তু অপচয় করো না। নিশ্চয় তিনি অপচয়কারীকে পছন্দ করেন না। তিনি নিষেধ করেছেন এমন কথা বলতে যা তোমরা জানো না।' (৩১-৩২) আকীদার যে মৌলিক বিষয়সমূহের ওপর এখানে আলোকপাত করা হয়েছে তাতে দেখা যায়, জাহেলিয়াতের আমলে আরবের মোশরেকদেরকে বারবার অত্যন্ত গুরুতসহকারে বৃহত্তর ///.1091019021-0017
— পৃষ্ঠা ৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।