Tafseer Fe Jilalil Quraan 7 PDF
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

দ্বিধা-বোধ করে না। তার মনে যা আসে তাই সে বলতে থাকে । তার ওদ্ধত্য এখানেও তাকে থামতে দেয় না। আরো অগ্রসর হয়ে সে বলে- আল্লাহর আইন! সেটা আবার কী! এই অহংকারী নির্লজ্জ ব্যক্তি আল্লাহর সেই সব বিধি নিষেধ মানতে অস্বীকার করে যা কোরআনে রয়েছে। সে বলে, নিশ্চয়ই দ্বীন-ধর্ম তো অনেক পবিত্র জিনিস! তাতো এমন হতে পারে না। ধর্ম এসব কাজ নিষেধ করতে বলবে কেন এবং এসব ব্যবহার করতেই বা নিষেধ করবে কেন? এসব কথার পেছনে তার একমাত্র যুক্তি হচ্ছে তার নিজস্ব বুদ্ধি ও লাগামহীন ইচ্ছা ছাড়া আর কিছু নয়! এই জন্যেই আশ্তাহ তায়ালা বলছেন, 'কেন বলছো এমন কথা যা তোমরা জানো না ?' এইসব নির্লজ্জ কাজের নির্দেশ আল্লাহ তায়ালা দিয়েছেন বলে তারা যে দাবী করছে একথাটিকে তাদের মুখের ওপর ছুঁড়ে ফেলে দিয়ে তিনি স্পষ্ট করে তাদেরকে জানিয়ে দিচ্ছেন, বরং এর বিপরীত কথার নির্দেশই তিনি দিয়েছেন, অর্থাৎ তিনি নির্দেশ দিয়েছেন ইনসাফ করতে এবং সকল কাজে মধ্যম পথ অবলম্বন করতে । লঙ্জাকর ও সীমা লংঘনকর কাজের নির্দেশ কখনোই তিনি দেননি। তিনি আল্লাহর পথে দৃঢ়তার সাথে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত টিকে থাকতে বলছেন। সারা যিন্দেগী ভরে একমাত্র তারই নিরংকুশ আনুগত্য করতে বলছেন। চিন্তা চেতনার দিক দিয়ে আল্লাহমুখী হয়ে থাকার জন্যে তিনি উৎসাহিত করছেন এবং রসূলের মাধ্যমে তীর কেতাবের যে কথাগুলো এসেছে সেগুলো পুরোপুরিভাবে পালন করতে বলেছেন। কোনো বিশৃংখলা সৃষ্টি নয়। বিশৃঙ্খলা তো তখনই সৃষ্টি হয় যখন কেউ মনগড়া কথা বলে কথাটাকে আল্লাহর বলে চালাতে চায়, অথচ আল্লাহ তায়ালা নির্দেশ দিয়েছেন খাঁটিভাবে ও পূর্ণ আন্তরিকতার সাথে একমাত্র তারই আনুগত্য করতে এবং জীবনের সর্বক্ষেত্রে তারই আইন কানুন মেনে চলতে । সুতরাং কোনো ব্যক্তি নিজ স্বার্থে কোনো আইন তৈরী করবে না এবং নিজ স্বার্থ উদ্ধারের জন্যে কোনো মানুষের কাছে মাথাও নত করবে না। এরশাদ হচ্ছে, “বলো, আমার রব নির্দেশ দিয়েছেন পরিপূর্ণভাবে ইনসাফ করতে, আর তোমরা ........ এই হচ্ছে সেই হুকুম যা আল্লাহ তায়ালা সকল মানুষের জন্যে দিয়েছেন । এ হুকুম নাকচ করে দিচ্ছে, নাকচ করছে তাদের বাপ দাদার অন্ধ আনুগত্যকে এবং তাদেরই মতো মানুষ যে সব আইন কানুন রচনা করেছে সেগুলোকেও। তাদের এ দাবী স্তেও যে, তারা আল্লাহর হুকুমেই এসব আইন কানুন রচনা করেছে এ হুকুম বলে আল্লাহ তায়ালা সেগুলোকে রদ করে দিচ্ছেন, এ হুকুম নাকচ করছে উলংগতার সভ্যতাকে এবং শরীরের প্রদর্শনীকে । আর আল্লাহ তায়ালা বনী আদমের ওপর এই কথা বলে এহসান প্রদর্শন করছেন যে, তিনি তাদেরকে এমন চমৎকার এক পোশাক দিয়েছেন যা তাদের অংগগুলোকে ঢেকে দেবে এবং তাদের সৌন্দর্য বাড়িয়ে দেবে, আর তাদেরকে শীত গ্রীষ্মের প্রকোপ থেকে বাচাবে। আর যে শেরকের মধ্যে তারা হাবুডুবু খাচ্ছে তার থেকেও তাদেরকে উদ্ধার করে তাদেরকে দেখিয়ে দেবে জীবনের এবং এবাদাতের সঠিক পন্থা পদ্ধতি । যেখাল থেকে শুক্র সেখানেই স্নমাক্জি আলোচনার এই পর্যায়ে এসে তাদেরকে একাধারে উপদেশ ও হুশিয়ারী প্রদান করা হয়েছে এবং তাদের কাছে আল্লাহর কাছে ফিরে যাওয়ার বিষয়টাকে পরিষ্কার করে তোলা হয়েছে, যেহেতু এ দুনিয়ায় কিছুদিনের বসবাস ছিলো তাদের জন্যে একটি পরীক্ষা মাত্র। এখান থেকে ফিরে গিয়ে তারা দুটি দলে বিভক্ত হয়ে যাবে । একটা দল আল্লাহর হুকুম পালনকারী অন্যদল শয়তানের অনুসারী ৷ এরশাদ হচ্ছে, “যেমন করে তিনি তোমাদেরকে সৃষ্টি করার কাজ) শুরু করেছিলেন, তেমনি করেই পুনরায় তোমাদের তিনি ফিরিয়ে নিয়ে যাবেন। এদের এক শ্রেণীকে তিনিই সঠিক পথে চালিত করেছেন ///.109119021-0017

— পৃষ্ঠা ৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।