কী জিনিস? ধর্ম ও বাস্তব জীবনের মধ্যে কিসের সম্পর্কঃ এসব মোশরেক গোত্র মনে করতো, বাস্তব জীবনের বিভিন্ন কাজে কথায় চিন্তায় ব্যবহারে, আইন কানুন ও মূল্যবোধের ব্যপারে, হিসাব নিকাশ, আচার আচরণ এবং অনুকরণ অনুসরণের ব্যাপারে এক কথায়, বাস্তব জীবনের সকল ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করার অধিকার একমাত্র তাদেরই । এতে আল্লাহর হস্তক্ষেপ করার কিছুই নাই। এসব কথা বলে আসলে তারা নিজেদেরকেই ধোকা দিতো, তারা নিজেদের হাতেই আইন কানুন তৈরী করতো । ওরা নানা প্রকার মিথ্যা তৈরী করে বলতো এবং সেগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে বলে জানাতো | তৈরী করতো নিজেদের জীবনের জন্যে মনগড়া আইন কানুন, আর বলতো আল্লাহ তায়ালাই আমাদেরকে এসব (আইন তৈরী) করতে নির্দেশ দিয়েছেন, তাই আমরা করেছি। এই নিকৃষ্ট মনোভাবই ছিলো তাদের সকল পদক্ষেপের পরিচালিকাশক্তি। কারণ এসব কথা দ্বারা ওই ব্যক্তিদেরকেই তারা ধোকা দিতো যাদের অন্তরের মধ্যে জাহেলিয়াতের আমলে প্রচলিত ধর্মমতের কিছু না কিছু টান তখনো থেকে গিয়েছিলো । এরই ফলে মাঝে মাঝে তাদের মনে হতো, প্রবর্তিত ব্যবস্থাগুলো হয়তোবা আল্লাহর কাছ থেকেই এসেছে, অথচ সর্বাবস্থায়ই একথাটা সত্য যে, এদের সংখ্যা তাদের তুলনায় খুবই নগণ্য, যারা মনে করে, তাদের আইন [ তৈরীর অধিকার আছে এবং তা মানুষের জন্যে আল্লাহর আইন থেকে অনেক বেশী উপযোগী! একারণে আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালা তার নবীকে এ নির্লজ্জ মিথ্যা খন্ডন করার জন্যে নির্দেশ দিচ্ছেন, আল্লাহর ক্ষমতা মানুষকে দেয়া হয়েছে বলে তারা যে দাবী করে থাকে তাকে “নিশ্চয়ই আল্লাহ তায়ালা কোনো লজ্জাকর কাজের নির্দেশ দেন না, তোমরা কি সেই কচ বলছো যা তোমরা জানো না?" আল্লাহ তায়ালা কখনো লজ্জাকর কাজের নির্দেশ দেন না, আর লজ্জা হচ্ছে, সেই কাজ যা কোনো কিছু পরওয়া না করে মানুষ করে, অর্থাৎ সীমালংঘনকর যে কোনো কাজই লঙ্জাকর কাজ। আর নগ্নতা এই ধরনেরই সীমা লংঘনকর কাজ। সুতরাং এধরনের কাজ কিছুতেই আল্লাহ তায়ালা পছন্দ করতে পারে না। আর কি করে এটা সম্ভব যে, তার রাজ্য সীমার মধ্যে থেকে সীমা লংঘনের কাজের জন্যে তিনি কাউকে হুকুম দেবেন? আর কেমন করেই বা তিনি সতর, হায়া, শরম ও তাকওয়ার বিরোধিতা করবেনঃ আল্লাহ তায়ালা তাদেরকে এসব অন্যায় কাজের যে হুকুম দিয়েছেন একথাই বা তাদেরকে কে জানালো? আল্লাহর নির্দেশাবলী ও আইন কানুন জানা বা পাওয়া তো কোনো দাবী করার বিষয় নয়। আর, কোনো বিষয়কে আইন মনে করার কোনো অধিকারও কোনো মানুষের নেই। তবে হী, আল্লাহর কেতাব এবং রসূল (স.)-এর হাদীসের বরাত দিয়ে কোনো বিষয়কে আল্লাহর আইন বলে দাবী করা যায়। সুতরাং, এটা স্থিরীকৃত সত্য যে, আল্লাহর কালামের সত্যিকার জ্ঞান তারই আছে বলে মনে করা যায়, যে আল্লাহ তায়ালার দেয়া জীবন ব্যবস্থা সম্পর্কে কথা বলে এবং এ জীবন ব্যবস্থাকে বাস্তবায়িত করতে চায় । আল্লাহর হীনের নামে তা না হলে মনগড়া যে কোনো কাজ সে করবে তার ছারা শুধু বিশৃংখলা ও অশাস্তিই সৃষ্টি হবে। | অবশ্যই জাহেলিয়াত এমনই এক অন্ধকার, যা চিরদিন মানুষকে অজ্ঞানতার দিকেই ডাকতে থাকে এবং সুযোগ পেলেই মানুষকে অন্ধকারাচ্ছন্ গর্তের মধ্যে নিক্ষেপ করে দ্যর্থবোধক কথা বলে | এবং মনের মধ্যে সন্দেহ সংশয় জাগাতে থাকে । সকল যামানায় এবং সকল দেশে জাহেলিয়াতের চেহারা মৌলিকভাবে একই | আধুনিক যে জাহেলিয়াতের আধারে আমরা বাস করছি, সেখানে নির্লজ্জ মিথ্যাবাদী ও মিথ্যা সৃষ্টিকারী কোনো ব্যক্তি কোনো নির্জলা মিথ্যা প্রচার করতে এতোটুকু [. ///.109119021-0017
— পৃষ্ঠা ৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।