বারবার এবং বেশী বেশী করে তাদেরকে সতর্ক করা এবং তাদেরকে শয়তানের ব্যাপারে ভয় দেখানোর উদ্দেশ্যে তাদের প্রতিপালক আল্লাহ তায়ালা তাদেরকে জানাচ্ছেন যে, শয়তান ও তার দলবল তাদেরকে এমনভাবে দেখে যে, মানুষ তা কল্পনাও করতে পারে না এবং এমন এমন স্থান থেকে মানুষের অবস্থা সে প্রত্যক্ষ করতে পারে যেখানে মানুষ তাদেরকে দেখতে পায় না। এই কারণে তাদের গোপন কারসাজির দ্বারা মানুষকে নানাভাবে বিপদাপন্ন করতে পারে। কাজেই | শয়তানের ষড়যন্ত্র সম্পর্কে মানুষকে সদা সর্বদা সতর্ক থাকতে হবে এবং সর্বদাই চরম জাগ্রত মন নিয়ে শয়তানের ধোকা থেকে বাচার জন্যে চেষ্টা করতে হবে। হিয়ার থাকতে হবে যেন তার চক্রান্তের মধ্যে তাকে ফেলতে না পারে। “নিশ্চয়ই সে ও তার স্বগোত্রীয়রা তোমাদেরকে এমন স্থান থেকে দেখে যেখানে তোমরা তাদেরকে দেখো না।' তারপর আর একটা তীতিজনক ও প্রভাবপূর্ণ কথাও বলা হয়েছে . “নিশ্চয়ই আল্লাহ তায়ালা এটা স্থির করে দিয়েছেন যে, যারা ঈমান আনে না তাদের জন্যে তিনি শয়তানদেরকে বন্ধু বানিয়ে দেবেন? । আর যে আল্লাহর দুশমন সেই তো হবে তার বন্ধু! আর তখনই সে তার ওপর প্রভাব খাটিয়ে তাকে নিয়ন্ত্রণ করবে এবং যে দিকে ইচ্ছা সেদিকেই তাকে পরিচালনা করবে । তখন সে এতোই অসহায় হয়ে যাবে যে, তার জন্যে কোনো দিক থেকে কোনো সাহায্য আসবে না এবং কেউই তার জন্যে সাহায্যকারী হবে না।আর আল্লাহর পক্ষ থেকে তার জন্যে কোনো বন্ধু বা অভিভাবকও নিয়োজিত হবে না। এরশাদ হচ্ছে, ূ্ নিশ্চয়ই আমি শয়তানদেরকে বন্ধু বানিয়ে দিয়েছি তাদের জন্যে যারা ঈমান আনে না ।' আর এটাই প্রকৃত সত্য কথা যে, যারা ঈমান আনে না শয়তানরাই তাদের বন্ধু এবং আল্লাহ ....... এটা একটা ভয়ানক সত্য এবং এর ফলও বড়ই বিপজ্জনক .... এর দ্বারা অবশ্যই হৃদয়গ্রাহী এক উপদেশ পাওয়া যায়; তারপর মোশরেকরাও একে একটা বাস্তব অবস্থা হিসাবে গ্রহণ করে. এবং তারা ঈমানদাদের মোকাবেলা করার জন্যে প্রস্তুত হয়ে যায়। তারা শয়তানের কর্তৃত্ টিকিয়ে রাখার জন্যে সর্বপ্রকার ষঢ়যন্ত্র পরিকল্পনা শুরু করে দেয় এবং মানুষের চিন্তাধারা ও জীবনকে কলুষিত করার জন্যে তারা ব্যপকভাবে তৎপর হয়ে ওঠে । নীচে তাদের অপচেষ্টার একটা উদাহরণ পেশ করা হলো, “আর যখন তারা কোনো লঙ্জাকর কাজ করে তখন বলে, আমাদের বাপ-দাদাদেরকে আমরা এইভাবে ব্যবহার করতে দেখেছি এবং আমাদেরকে আল্লাহ তায়ালাও এই সব কাজ করতে নির্দেশ দিয়েছেন।' আরবের মোশরেক গোত্রগুলো এই সব ব্যবহারই করতো এবং এই ভাবেই কথা বলতো । আর তারা সম্মানিত আল্লাহর ঘরে এইভাবে নির্লজ্জতার সাথে উলংগ হয়ে তওয়াফ করতো । তাদের মধ্যে নারীরাও থাকতো । এরপরও তারা মনে করতো যে, আল্লাহ তায়ালা তাদেরকে এ জঘন্য বেহায়াপনার নির্দেশ দিয়েছেন । তাদেরকে তাদের বাপ দাদারা এই সব কাজ করার নির্দেশ দিয়েছেন. বলে তারা ওই সব অপরাধজনক কাজ করতো । তাদের সন্তানরাও তাদের কাছ থেকে ওই সব শিক্ষাই পেতো এবং ওই একই আচরণ করতো । ওরা শেরকের মধ্যে লিপ্ত থাকার কারণেই এই সব কাজ করতো । তারা বর্তমান বিশ্বের আধুনিক জাহেলিয়াতের নিমজ্জিত মানুষের | মতোই এসব আচরণে কোনো লজ্জাবোধ করতো না। এসব আধুনিক জাহেলরা বলে, ধর্ম আবার ///.09119021-0017
— পৃষ্ঠা ৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।