Tafseer Fe Jilalil Quraan 7 PDF
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

“হে বনী আদম, শয়তান তোমাদেরকে যেন তেমনি করে বিপদে না ফেলে দেয়, যেমন করে মিথ্যা ও ধোকাবাজির মাধ্যমে তোমাদের পিতামাতাকে সে জান্নাত থেকে বের করে দিয়েছিলো, শয়তান তাদের উভয়ের কাপড় খুলে ফেলেছিলো, যেন তাদের গোপনাংগগুলো প্রকাশিত হয়ে ওরা মনে করে প্রকৃতপক্ষে ওরাই হেদায়াত প্রাপ্ত (আয়াত ২৭-৩০)। বনী আদমের জন্যে এটা হচ্ছে দ্বিতীয় আহ্বান। তাদের আদি বাপ-মায়ের জীবনে ভুলের কারণে যে পরিণতি হয়েছে এবং শয়তানের সাথে তাদের ওপরও যে দুঃখজনক অবস্থাটা নেমে এসেছে সে ইতিহাস থেকে অনেক কিছুই শেখার আছে, তাদের দুশমন শয়তানের কথামতো, তাদের মনিবের কথা অমান্য করায় তাদের লজ্জা-স্থানগুলো খুলে যাওয়ার ফলে যে ব্বিতকর অবস্থায় তাদেরকে পড়তে হয়েছে, তারই প্রেক্ষাপটে তাদের রবের কাছ থেকে এই দ্বিতীয় আহ্বানটি এলো । এ আহ্বান এলো সেই আরব জাহেলী চিন্তাকে নাকচ করার জন্যে, যার কারণে তারা বায়তুল্লাহ শরীফে উলংগভাবে তওয়াফ করার প্রয়োজন বোধ করতো, যা ইতিমধ্যে আলোচনায় এসেছে। তাদের পাকা পোক্ত ধারণা গড়ে উঠেছিলো, যে বাপ দাদাদের আমল থেকে গড়ে ওঠা এসব প্রথার পেছনে রয়েছে আল্লাহরই নির্দেশ ও তীরই ব্যবস্থা । অশাজীল তপাশাক একটি শক্সতানী কাজ প্রথম নির্দেশ ছিলো, তাদের বাপ মাকে যে ভুলটি উলংগ করে ছেড়েছিলো, তার থেকে যথাযথভাবে শিক্ষা নেয়া এবং পোশাক পরা, সতর ঢাকা ও সৌন্দর্য প্রকাশের জন্যে আল্লাহ তায়ালা যে ব্যবস্থা করেছিলেন তাকে বান্দার জন্যে আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ নেয়ামত হিসাবে গ্রহণ করা। দ্বিতীয় আহ্বানটি ছিলো সাধারণভাবে সকল বনী আদমের জন্যে এবং সেই মোশরেকদেরকে সতর্ক করার জন্যেও যারা ইসলামের সূচনালগ্ন থেকেই এর বিরোধিতা করে এসেছে। শয়তানের কাছে আত্মসমর্পণের কারণে তারা নিজেরাই নিজেদের জন্যে জীবন-পথ রচনা করেছে, নিজেদের জন্যে আইন তৈরী করেছে এবং এবাদাত-বন্দেগীর বিভিন্ন মনগড়া পদ্ধতিও তারা নিজেরাই রচনা করে নিয়েছে, যার ফলে তারা নানা প্রকার ফেতনা ফাসাদে লিপ্ত হয়ে পড়েছে, যেমন করে তাদের পিতা মাতা অতীতে ফেতনার মধ্যে পড়ে গিয়েছিলেন । তখন সে তাদেরকে জান্নাত থেকে বের করে আনার কারণে তাদের পোশাক খুলে গেলে তাদের গোপন ংগগুলো প্রকাশিত হয়ে ছিলো । সাথে সাথে তারা তাদের লজ্জাস্থান ঢাকার জন্যে ব্যস্ত হয়ে পড়লেন প্রাচীন ও নব্য জাহেলিয়াতের সকল সময়েই এই দুটি অবস্থা মানুষের মধ্যে বিরাজ করেছে। শয়তানের উষ্কানিমূলক যতো প্রকার কাজ আছে, যার দ্বারা মানুষকে বিপদে ফেলা যায় তার মধ্যে উলংগ করা একটা বড় কাজ, বরং বলা যায়, উলংগ হওয়াটাই অন্যতম শয়তানী কাজ। আর বাবা আদম ও তার সন্তানদেরকে বিভ্রান্ত করার জন্যে চরম শক্র শয়তানের পদাংক অনুসারে ংগ সভ্যতা চালু করা চরম শয়তানী কাজ । মানুষ ও শয়তানের মধ্যে এই যে সংঘর্ষতা চিরদিন চলতে থাকবে এবং কোনো সময়েই এই সংঘাত থামবেনা। সুতরাং মানুষের কর্তব্য হচ্ছে, কখনোই যেন সে শয়তানকে এই ভাবে দুশমনী করে তাকে বিপদে ফেলার সুযোগ না দেয়, এই সংঘর্ষে যেন সে বিজয়ী হওয়ার জন্যে সদা সর্বদা সচেষ্ট থাকে এবং শয়তানের কাছে পরাজয় বরণ করে তার ক্রীড়নকে যেন পরিণত না হয় ও পরিণতিতে জাহান্নামের ইন্ধন যেন না হয়ে যায়। তাই আহ্বান আসছে, “হে বনী আদম, শয়তান তোমাদেরকে যেন তেমনিভাবে বিপদে না ফেলে দেয় যেমন করে তোমাদের বাপ মাকে জান্নাত থেকে বের করে নিয়ে এসেছিলো, এমনভাবে তাদের থেকে তাদের পোশাক খুলে ফেলেছিলো, যাতে তাদের গোপন অংগগুলো প্রকাশিত হয়ে পড়ে ।” ///.09119021-0017

— পৃষ্ঠা ৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।