বিকৃত কেতাব নিয়েই ঢাক ঢোল পিটিয়ে তাদের অপরাধের কথা বেশী বেশী করে বলে। আর ইহুদী দার্শনিক ফ্রয়েড তার বিষাক্ত তীর ছুঁড়ে মেরেছে আল কোরআনের দিকে এবং বাবা আদম ও মা হাওয়াকে ক্ষমার অযোগ্য বলে প্রচার করে। তাদের প্রাচীন কাহিনীতেও এইভাবে তাদেরকে দোষারোপ করা হয়েছে । তাতে বলা হয়েছে, তাদের মারাত্মক ওই অপরাধের কারণে তাদের প্রতি আল্লাহর আক্রোশ এসে পড়েছিলো এবং তার জের ভোগ করতে হচ্ছে গোটা মানব জাতিকে । ওরা বলতো, তারা নিষিদ্ধ গাছের ফল খেয়ে চিরদিন বেঁচে থাকতে চেয়েছিলেন এবং সর্বশক্তিমান আল্লাহর মতোই অনুরূপ ক্ষমতা লাভের জন্যে লালায়িত হয়ে পড়েছিলেন ।(১) আর পাশ্চাত্যের মানুষেরা যেমন যৌন সন্তোগের কথা বেশী বেশী চিন্তা করে নিজেদেরকে রসাতলে নিক্ষেপ করেছে, তাদের ধারণায় বাবা আদম ও মা হাওয়া ওই নিষিদ্ধ ফল না খেলে যৌন মিলন থেকে বঞ্চিত হবে_ এই কথা মনে করেই তারা ওই নিষিদ্ধ ফল খেয়েছিলেন। এটাই ইহুদী দার্শনিক ফ্রয়েড তাদেরকে শিখিয়েছিলো । উলংগ হয়ে যাওয়ার ঘটনা, যা বাবা আদম ও মা হাওয়ার অপরাধের শাস্তি হিসাবে সংঘটিত হয়েছিলো বলে মনে করা হয়- এ ধারণার মোকাবেলায় এবং জাহেলী যামানায় যে উলংগ সভ্যতা গড়ে উঠেছিলো তার প্রতিরোধে আল কোরআন বনি আদমকে আদরের সাথে ডাক দিয়ে তাদের জন্যে লেবাস আকারে আগত আল্লাহর নেয়ামতের কথা ঘোষণা করেছে । আল কোরআন তাদেরকে পোশাক পরার শিক্ষা দিচ্ছে এবং পোশাকের ব্যবস্থা গ্রহণ করাকে তাদের জন্যে সহজ বলে জানাচ্ছে। নির্ধারণ করছে তাদের জন্যে এমন লেবাস যা তাদের সতর ঢেকে রাখবে এবং এই সতর ঢাকার দ্বারা তাদের সৌন্দর্যও বৃদ্ধি করবে। সৌন্দর্য বৃদ্ধি করার কথা বলে পরোক্ষভবে জানানো হয়েছে যে, উলংগতা হচ্ছে কদর্যতা ও অশোভন আচরণ । আর এই কারণেই বলা হয়েছে, 'আমি পাঠিয়েছি, অর্থাৎ নির্ধারণ করে দিয়েছি লেবাসের ব্যবস্থাকে" । আর যে পোশাক দ্বারা সতর ঢাকা হয় তা হচ্ছে আভ্যন্তরীণ পোশাক । আর যা গোটা শরীর ঢেকে দেয় এবং শরীরকে সৌন্দর্যমভিত করে তা হচ্ছে বাহ্যিক পোশাক, যেমন আসবাবপত্র, প্রাচুর্য, বিলাসিতা ও স্বাচ্ছন্দ্যে প্রতীক, তেমনি বাহ্যিক পোশাকও আল্লাহর নেয়ামতের প্রতীক । এসব কথা সবই পোশাকের গুণ বর্ণনা প্রসংগে এসেছে। এমনিভাবে, এখানে তাকওয়ার পোশাকের কথাও উন্লিখিত হয়েছে এবং এ-পোশাককে কল্যাণকর এবং ভালো বলে মানুষের জন্যে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, তাকওয়ার লেবাস- ওইটাই তো ভালো ওইটাই তো আল্লাহর নিদর্শনগুলোর অন্যতম ৷ আব্দুর রহমান ইবনে আসলাম বলেন, ওপরে বর্ণিত কথার অর্থ হচ্ছে, কোনো ব্যক্তি আল্লাহকে ভয় করে বলেই তারা সতরকে ঢেকে রাখে- এটিই “তাকওয়ার লেবাস'। এই সময় থেকেই সতর ঢাকা ও সৌন্দর্য বৃদ্ধির জন্যে লেবাসের ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে এবং তাকওয়ার লেবাসের কথাও বলা হয়েছে। এ দুটোই লেবাস। একটি অন্তরের নানা কদর্য অনুভূতিকে ঢেকে দেয় এবং মনকে সুন্দর করে। অন্যটি শরীরের অপ্রকাশিতব্য অংশগুলোকে ঢেকে রাখে এবং শরীরকে সুন্দর করে তোলে। প্রকৃতপক্ষে একটি আর একটির পরিপূরক । সুতরাং আল্লাহভীতির চেতনা এবং আল্লাহর সাথে লজ্জা করার কারণে মানুষের কাছে শরীর খোলা রাখতে খারাপ লাগে এবং গোপন অংগগুলো প্রকাশ করতে লজ্জাবোধ আসে । আর যে ব্যক্তি আল্লাহর (১) দেখুন, 'খাসাইসুস্তাসাব্বুরিল ইসলামী ওয়া মুক্াওয়ামাতিহী' কেতাবের প্রথম ভাগে, “তীহ ওয়াবুকাম অধ্যায় । লক্ষ আজ্দদ্জাক্ক____ ০557 লাগ লক্ষ 57 ///.09119021-0017
— পৃষ্ঠা ৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।