Tafseer Fe Jilalil Quraan 7 PDF
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

করে দেয়া হয়েছে, তাদের অনুসারীদের সেই সব বিশেষ ক্ষমতার দিকে লক্ষ্য করে ও পরিপূর্ণ নিষ্ঠার সাথে তাদের অনুগত্য করতে নির্দেশ দেয়া হয়েছে। তার সাল আইন কানুন মেনে নিতে বলেছেন। পরম একান্তিকতার সাথে তার যাবতীয় হুকুম পালন করতে নির্দেশ দিয়েছেন। তবে মনে রাখতে হবে, দুটি কাজ এক সাথে পালন না করলে, ভাদের কোনো আনুগত্যই কবুল করবেন না, সে দুটি হচ্ছে *শরীয়াতের হুকুমগ্ডলো যথাযথভাবে পালন করা এবং শেরক থেকে পুরোপুরি দূরে থাকা ।' সুতরাং এবাদাত বন্দেগী, তওয়াফ ও পোশাক আশাক সম্পর্কে জাহেলী যুগের প্রথাগুলোর দিকে যখন আমরা তাকাই, তখন দেখতে পাই এগুলো এবং খাদ্য খাবার সম্পর্কিত তাদের অনুসৃত বহু নিয়ম নীতিকে তারা আল্লাহর বিধান হিসাবেই গুরুত্ব দিয়ে পালন করতো । প্রকৃতপক্ষে এগুলো মোটেই আল্লাহর বিধান নয়। এজন্যেই এ বিষয়ে কথা বলতে গিয়ে মানব সৃষ্টির প্রাথমিক ইতিহাসটি তুলে ধরা হয়েছে এবং এ প্রসংগে জান্নাতের নিষিদ্ধ গাছ ছাড়া অন্যান্য গাছের ফল খাওয়া সম্পর্কে ৬প্পেখ হয়েছে । বিশেষ করে লেবাস সম্পর্কিত কথা এসেছে এবং নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে করে তাদের পোশাক খুলে পড়ে যাওয়ার কথা এসেছে, আরো এসেছে গোপন অংগগুলো প্রকাশ হয়ে যাওয়ার কারণে তাদের লজ্জানুভৃতির কথা এবং জান্নাতের লতা-পাতা দ্বারা তাদের সতর ঢাকার প্রচেষ্টার কথাও। এসব ঘটনার উল্লেখ এবং তাদের পদস্থলনের কারণে প্রথম যে তিরফ্কারটি নেমে এলো, সে বিষয়টি বর্ণনার উদ্দেশ্য হচ্ছে জাহেলিয়াতের যামানায় অনুসৃত মানুষের মনগড়া প্রথা পদ্ধতির ওপর আলোকপাত করা । আর আল কোরআনের অন্যান্য সূরার মধ্যে এবং আরো বিভিন্ন প্রসংগেও এসব ঘটনার উল্লেখ করা হয়েছে, যাতে.করে মানুষ আদি পিতা আদম (আ.) ও তার স্ত্রীর প্রতি আল্লাহর পক্ষ থেকে যে ধমক নেমে এলো, সে বিষয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করে এবং সত্য পথে আসানীর সাথে চলতে পারে । কিন্তু উল্লেখিত সকল ঘটনার মধ্যে যে মহা সত্যটি ফুটে উঠেছে তা হচ্ছে আল্লাহ তায়ালা মানুষকে পুরোপুরি মজবুর বা অসহায় করে দেননি। তাদেরকে ভালো মন্দ জ্ঞান দান করে ইচ্ছা শক্তিতে স্বাধীনতা দিয়েছেন, যেন তারা পরিণতির কথা .চিন্তা করে সঠিক পথের দিকে এগিয়ে যেতে পারে এবং অতীতের ঘটনার আলোকে যথাযথভাবে শিক্ষা গ্রহণ করতে পারে ।(১) সভ্যতাক্স বিকাশে শান্িন -োষাকেল ভুমিকা “হে বনি আদম, অবশ্যই আমি তোমাদের কাছে এক লেবাস নাযিল করেছি, যা তোমাদের গোপন অংগগুলোকে ঢেকে রাখতে পারে এবং তোমাদের জন্যে সৌন্দর্যবর্ধক ও শীত শ্রীম্মের কষ্ট নিবারক হবে। আর তাকওয়া বিজড়িত পোশাকই সর্বোত্তম পোশাক । এ পোশাক । হচ্ছে আল্লাহর অন্যতম নিদর্শন। আশা করা যায় (এর থেকে) ওরা শিক্ষা গ্রহণ করবে।' ইতিমধ্যে বর্ণিত কেসসার সাথে সংযোগ রেখেই এ আহ্বানটি জানানো হয়েছে এ ডাকের সাথে সংশ্রিষ্ট রয়েছে উলংগ হয়ে যাওয়া, কাপড় খসে পড়ে গিয়ে সতর খুলে যাওয়া ও জান্নাতের পত্র-পল্লুব দ্বারা সতর ঢাকার চেষ্টা। অবশ্যই ওই ফলটি খাওয়া ছিলো এক মহা অপরাধ, আর সে অপরাধ তো হয়েছিলো আল্লাহর হুকুম অমান্য করার কারণে ও যা তিনি খেতে নিষেধ করেছিলেন তা খাওয়ার কারণে বিকৃত আর আদি পিতা-মাতার যে অপরাধের কথা লোকেরা সাধারণত বলে থাকে, তা নিছক (বর্তমান) ইনজীল কেতাবে পাওয়া তথ্য । আর পাশ্চাত্যের দার্শনিকরা. এই (১) দেখুন 'আত্তাসবীরুল ফাল্সিউ ফিল কোরআন" পুক্ুকের মধ্যে “আল কিসসাতু ফিল কোরআনি অধ্যায় । ///.09119021-0017

— পৃষ্ঠা ৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।