পরিচালক হিসাবে নিজেদেরকে পেশ করে মানুষকে ভেড়া বানিয়ে রেখেছে, তাদেরকে সঠিক জ্ঞান থেকে দূরে সরিয়ে রেখেছে এবং সকলের কাছে থেকে নিজেদের জন্যে ধোকা ও মিথ্যার মাধ্যমে সুবিধাজনক অবস্থা টিকিয়ে রেখেছে, যাকে বলা যায় ব্রাহ্মণবাদ। সাহসিকতা ও বিরত্রে ব্যাপাড়ে কোরায়শদের বিশেষ একটা সুনাম ছিলো। তারা নিজেদেরকে সমগ্র আরবের মধ্যে অভিজাত বলে দাবী করতো । মনে করতো সবার শ্রদ্ধা লাভ তাদের একচ্ছত্র অধিকার এবং কশবা শরীফের মুতাওয়াল্লী হওয়ার কারণে আশপাশের গোত্রগুলোও তাদের এ অধিকার মেনে নিয়েছিলো । কোরায়শরা বায়তুল্্লাহ শরীফের তাওয়াফের জন্যে প্রয়োজনীয় সকল ব্যবস্থা করে দিতো এবং নিজেদের কাপড় পরে তওয়াফ করার অধিকার একমাত্র তাদেরই ছিলো, অন্যরা এই সাহসী জাতির কাছ থেকে কাপড় করয করে নিতো অথবা এমন নতুন কাপড় খরিদ করতে হতো, যা ইতিপূর্বে আর কেউ কোনো দিন পরেনি । অথবা উলংগ হয়েই তাদের তওয়াফ করতে হতো । এদের মধ্যে পুরুষ ও নারী সবাই ছিলো! ইবনে কাসীর তার তাফসীরে লিখেছেন, কোরায়শ জাতি ছাড়া আরবের অন্য কোনো গোত্র তাদের ব্যবহৃত পুরাতন কাপড়ে তওয়াফ করতো না। কারণ তারা মনে করতো, যে কাপড় পরে তারা নানা প্রকার পাপ করেছে, সেগুলো পরে আল্লাহর ঘরের তওয়াফ করা যায় না। তাদের ধারণায় একমাত্র কোরায়শ জাতিই ছিলো এমন পবিত্র যে তাদের পোশাক কখনো অপবিত্র হয় না। কোনো দুর্ধর্ষ কোরায়েশ শার্দুলের কাছ থেকে পোশাক করয করতে না পারলে সম্পূর্ণ আনকোরা নতুন কাপড় পরে তারা তওয়াফ করতো ৷ আর এই ধরনের নতুন কাপড় যারা না যোগাড় করতে না পারতো, তারা নারী পুরুষ সবাই উলংগ হয়েই তওয়াফ করতো । শুধু তাদের লজ্জাস্থানের ওপর কোনো ভাবে একটু আবরণ দিতো যাতে করে লজ্জাস্থানের একটা অংশ আবৃত হয়....... আর অধিকাংশ নারী রাতের বেলায় উলংগ অবস্থায় তওয়াফ করতো । এসব নিয়ম কানুন তারা নিজেরাই তৈরী করে নিয়েছিলো এবং এ বিষয়ে তারা তাদের বাপ দাদাদের অনুসরণ করতো, আর বিশ্বাস করতো বাপ দাদাদের আমল থেকে গড়ে ওঠা সকল প্রথা আল্লাহর পক্ষ থেকেই এসেছে। এজন্যেই আল্লাহ তায়ালা আল কোরআনে আয়াত নাযিল করে এ পোশাকবিহীন অবস্থায় তওয়াফ করার নির্দেশ যে তিনি দেননি তা ছ্যর্থহীন ভাষায় ঘোষণা করে দিয়েছেন। বলেছেন, যখন তারা কোনো লজ্জাকর কাজ করতো, বলতো, এসব কাজ আমাদের বাপ-দাদাদের অনুসরণে করে আসছি । আরো বলতো আল্লাহ তায়ালা এভাবেই তওয়াফ করার নির্দেশ দিয়েছেন। সুতরাং তাদের এ দাবীকে রদ করে দেয়ার জন্যেই আল্লাহ তায়ালা বলছেন, “বলো হে মোহাম্মদ, আল্লাহ তায়ালা এভাবে তওয়াফ করতে নির্দেশ দেন নাই। এটা লজ্জাজনক কাজ । এমন লজ্জাজনক কাজের নির্দেশ আল্লাহ তায়ালা কখনো দেন না। তোমরা কি এমন এমন কথা বলছো যা তোমরা জানো না ? অর্থাৎ আল্লাহ তায়ালা সম্পর্কে সঠিকভাবে না জেনেই তারা বহু কথা প্রচার করে রেখেছিলো । প্রকৃতপক্ষে আল্লাহর কথা হচ্ছে, 'বলো, আমার রব ইনসাফ করার নির্দেশ দিয়েছেন', অর্থাৎ পরিপূর্ণ ভারসাম্য বজায় রেখে চলতে এবং ন্যায্য পথে দৃঢ়তার সাথে টিকে থাকতে নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, প্রতিটি এবাদাতের সময় তোমাদের লক্ষ স্থির রাখবে । তাকেই অর্থাৎ তিনি তোমাদেরকে তার আনুগতোর ক্ষেত্রে দৃঢ়তা অবলম্বনের নির্দেশ দিচ্ছেন। আর রসূলদের যে সব অলৌকিক ক্ষমতা দান করে মানুষের জন্যে তাদের রেসালাতকে গ্রহণ করা সহজ 0. ///.091019021-0017
— পৃষ্ঠা ৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।