Tafseer Fe Jilalil Quraan 7 PDF
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

আ্াম্ষ-্লীল '] আন্মাত ২৬-৩৪ “হে বনী আদম, অবশ্যই আমি তোমাদের জন্যে এক পোশাক প্রত্যেক জাতির জন্যে দুনিয়ায় টিকে থাকার জন্যে রয়েছে নির্দিষ্ট একটি মেয়াদ । সে মেয়াদ পূর্ণ হয়ে গেলে তাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। তারা একটুও দেরী করবে না, আর মেয়াদ পূর্তির আগেও কেউ চলে যাবে না।' (আয়াত ২৬-৩৪) এ হচ্ছে এক বিরতি । সুরার মধ্যে এক একটি ঘটনার বর্ণনা শেষে যে সব বিরতি এসেছে এখানেও অনুরূপ দীর্ঘ একটি বিরতি দেয়া হয়েছে মানব সৃষ্টির প্রথম মহা ঘটনাটি উল্লেখ করার পর, যেন বলা হচ্ছে এবারে একটু থামো, এপর্যায়ে কি আলোচনা করা হবে, সামনে অগ্রসর হওয়ার পূর্বে তা একটু ভেবে দেখি। এ বিরতি দেয়া হয়েছে শয়তান ও মানব জাতির মধ্যে সংঘর্ষ বাধার আগে ভাগে । এ বিরতির উদ্দেশ্য হচ্ছে -।নতানের ষড়যন্ত্রের বিভিন্ন পদ্ধতি জানানো এবং যে দুর্বলতার সুযোগ সে প্রবেশ করে সে বিষয়ে অবহিত করা । সন্ভবত এ বিরতি দ্বারা আল্লাহ তায়ালা আরো চেয়েছেন, মানুষ যেন শয়তানের অন্যান্য পদক্ষেপগুলোও বুঝে নেয়, বুঝে নেয় তার যাবতীয় চক্রান্তের ধরন ও প্রকৃতি। কিন্তু আল কোরআনের পদ্ধতি হচ্ছে এ মহাগ্রন্থ আগাম কোনো ব্যাখ্যা করে বুঝায় এবং ইসলামী আন্দোলনের জন্যে জরুরী হওয়ার কারণেই কোনো কেসসা বা ঘটনার উল্লেখ করে। শুধু গল্পচ্ছলে কোনো কাহিনীর অবতারণা করা বা নিছক সাহিত্য চর্চা করা মহাগ্রন্থ আল-কোরআনের মর্যাদা বিরোধী । শুধু দার্শনিক চিন্তাধারা- যার বাস্তব কোনো প্রয়োগ নাই- এমন বে-ফায়দা আলোচনাও পবিত্র এ গ্রন্থে পাওয়া যাবে না। নিশ্চয়ই ইসলামের যাবতীয় শিক্ষা বাস্তব জীবনকে পরিচালনার জন্যে এসেছে। জীবনের যাবতীয় সমস্যার সমাধান দিতে গিয়ে যতো ব্যাখ্যা ও উপদেশ দান করা হয়েছে এবং সব থেকে বড় ও মুখ্য উদ্দেশ্য বিশ্ব সম্রাটের রাজ্যে তারই আইন কানুন চালু করা ও মানব জীবনের সকল দিক ও বিভাগকে পরিচালনার জন্যে সকল ক্ষেত্রে তারই ব্যবস্থা প্রয়োগ করার জন্যে আন্দোলন করা- মানুষকে জাগিয়ে তোলা এবং তাদেরকে এ লক্ষ্যে উপনীত হওয়ার জন্যে একত্রিত করে সংগ্রামশীল করে তোলা । এরই নাম “তাহরীকে ইসলামী বা ইসলামী আন্দোলন। ' আরব দেশে যে জাহেলিয়াতের জোয়ার চলছিলো, তাদের কাছে মানব জন্মের ইতিহাসের এ সব ঘটনা বিবৃত করে তাদেরকে কর্তব্যবোধে উদ্ুদ্ধ করাই ছিলো প্রথম ও প্রধান কাজ। কোরায়শ জাতি মনগড়া বহু পন্থা পদ্ধতি অবলম্বন করে আল্লাহর ঘরে হজ্জের উদ্দেশ্যে আগত বহিরাগত মোশরেক কবীলাগুলো থেকে নিজেদের অধিকার আদায় করার জন্যে সদা সর্বদা তৎপর থাকতো । নিজেদের এই হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্যে তারা আল্লাহর ঘরকে বাস্তবে মূর্তির ঘর বানিয়ে রেখেছিলো এবং নিজেদেরকে এ ঘরের রক্ষক, তন্বাবধায়ক ও খাদেম হিসাবে পেশ করে তারা নিজেদেরকে ওইসব মূর্তির জন্যে উৎসগীকৃত ভেট বেগার গ্রহণ করার অধিকারী বানিয়ে রেখেছিলো । এসব মূর্তির পূজাকে আল্লাহ তায়ালা প্রদত্ত ধর্ম হিসাবে উপস্থাপিত করে এর আড়ালে নিজেদের স্বার্থকে টিকিয়ে রাখার জন্যে তারা নানা মিথ্যা ও বানোয়াট কথা বলতো । বলতো, এই মূর্তিগুলোর পূজা অর্চনা করলে এবং এদের জন্যে নানা প্রকার উৎসর্গ পেশ করলেই আল্লাহর বিধান পালন করা হবে। এসব মিথ্যা অজুহাত ছিলো বহিরাগত মোশরেক কাবীলাগুলোকে বশীভূত করার মূলমন্ত্র। আর সকল যুগে ও সকল দেশে এইসব স্বার্থবাদীরা ধর্মের রক্ষক ও ///.09119021-0017

— পৃষ্ঠা ৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।