Tafseer Fe Jilalil Quraan 7 PDF
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

ূ অবস্থা ও মান মর্যাদাকে উন্নীত করতে ইচ্ছুক নয়। উলংগতাকে যারা সভ্যতা মনে করেছে এবং এটাকেই মনে করেছে সুরুচিপূর্ণ সৌন্দর্য তারা মানুষের স্বভাবসিদ্ধ ও প্রকৃতিগত মর্ধাদীবোধকে অপমান করেছে। প্রাচীনকালে মধ্য আফ্রিকার অধিকাংশ মানুষ উলংগাবস্থায় থাকতো । এসব অঞ্চলে ইসলাম যখন তার সভ্যতার আলো নিয়ে প্রবেশ করলো সর্বপ্রথম তাদেরকে কাপড় পরা শেখালো । কিন্তু আধুনিককালের সভ্যতা-গবী জাতিসমূহ ইসলামের সৌন্দর্যবোধকে উপেক্ষা করে প্রকারান্তরে মানবতাকে অপমান করে চলেছে এবং নিজেদেরকে পুনরায় প্রাচীনকালের ঘুটঘুটে অন্ধকার গহ্বরে নিমজ্জিত করার জন্যে উঠে পড়ে লেগেছে। এরা মানুষকে তথাকথিত এক সভ্যতার দিকে নিয়ে চলেছে যাকে তারা নাম দিয়েছে নব্য ও আলোকোজ্জ্বল সভ্যতা । ইসলামী সভ্যতার বিকাশকে তারা এইভাবে খর্ব করে নিজেরাই ধ্বংসের অতল তলে নিমজ্জিত হতে চলেছে। আর মানসিক উলংগতা হচ্ছে লজ্জা শরম না থাকা ও আল্লাহর ভয় থেকে দূরে সরে যাওয়া । এ উদ্দেশ্যে সর্বপ্রকার প্রচারন্ত্র- রেডিও, টেলিভিশন, ছায়াছবি, ভি,ডি,ও যন্ত্র, লেখনী, পত্র পত্রিকা এবং আরো যতো প্রকার প্রচার মাধ্যম আছে তা সবই আজ ব্যবহার করা হচ্ছে। এ সবের গতি হচ্ছে প্রাচীন জাহেলিয়াতের দিকে । এটাকে কোনো সুস্থ মানবতা কিছুতেই প্রগতি ও সভ্যতা বলে মেনে নিতে পারে না। কারণ এর দ্বারা মানুষের মধ্যে ভালোবাসাবাসির পরিবর্তে বাড়ছে হানাহানি এবং পশুদের মতো প্রতিহিংসাপরায়ণতা । তবু শয়তান ধোকা দিয়ে বহু মানুষকে আজ ওই কদর্য মানসিকতার দিকে ঝুঁকিয়ে ফেলতে সক্ষম হয়েছে ।(১) আর আল কোরআনে মানব সভ্যতা বিকাশের যে ইতিহাস বর্ণনা করা হয়েছে তাতে দেখা যায় যে, প্রকৃতিগতভাবে মানুষ কাপড় দ্বারা নিজেদেরকে ঢাকতে অভ্যন্ত। যদি কোনো পর্যায়ে কারো ভুল পরিচালনায় কোনো জনপদ এ রুচিবোধ থেকে দূরে সরে যেতে চায়,. তাহলে তাদেরকে আল কোরআনের এ মহান বর্ণনাধারার মাধ্যমে দ্বারা পুনরায় তাদের মূল ভাবধারায় ফিরিয়ে আনতে হবে । শোকর মহান আল্লাহর, যিনি আমাদেরকে তার হেদায়াতের পথ পাওয়ার ব্যাপারে সঠিকভাবে পথ নির্দেশ করেছেন এবং বাঁচিয়েছেন শয়তানের ওয়াসওয়াসা এবং মূর্থতার গভীর গহ্বরে নিপতিত হওয়া থেকে!! (১) “কী যিলালিল কোরআন'-এর গোড়ার দিকে 'কিতাবুন উনযিল ইলাইকা ফালা ইয়াকুন ফী সদরেকা হারাজুন মিনহ্ু' আয়াতের তাফসীরে দেখুন। ///.091019021-0017

— পৃষ্ঠা ৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।