শয়তানের কুপ্ররোচনার বিরুদ্ধে যুদ্ধই হচ্ছে আসল যুদ্ধ। হেদায়াতের পথে চলার জন্যে কৃপ্রবৃত্তির বিরুদ্ধে এ হচ্ছে সার্বক্ষণিক সংগ্রাম, এ সংগ্াম একাধারে কৃপ্রবৃত্তির বিরুদ্ধে এবং নিজের সহজাত বিবেকের ডাকে সাড়া দেয়ার উদ্দেশ্যেও। এ সংগ্রাম অন্যায়ের বিরুদ্ধে এবং শয়তান কর্তৃক তার অনুসারীদের পরিচালিত পৃথিবীতে বিশৃংখলা সৃষ্টিকারীদের বিরুদ্ধেও বটে, যাতে করে আল্লাহর বিধান চালু করার মাধ্যমে বিশ্বে প্রকৃত শান্তি স্থাপিত হয়। এ সংগ্রাম চলতে থাকে বিবেকের মধ্যে এবং জীবনের সকল বাস্তব কর্মক্ষেত্রে । একটি থেকে অন্যটি পৃথক নয়, উভয় স্থানেই মানুষকে শয়তান প্ররোচিত করে। আর দুনিয়ায় বহু তাগুতী (আল্লাহদ্রোহী) শক্তি রয়েছে, যারা নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা ও তাদের মনগড়া আইন কানুনকে চালু করার জন্যে মানুষকে সদা সর্বদা বশীভূত করার ও দাস বানিয়ে রাখার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা মানুষের মনগড়া মূল্যবোধ ও তাদের বিচার বিবেচনাকে প্রাধান্য দিয়ে চলেছে এবং আল্লাহর কর্তৃতৃ, তার শাসন ব্যবস্থা ও সেই আইন কানুন থেকে সরে থাকতে চাচ্ছে- যা দ্বীন ইসলামের অবিচ্ছেদ্য অংগ । এইসব মানুষ শয়তানদের কাছে এসে জ্বিন শয়তানরা কৃবুদ্ধি দেয়, সুতরাং এই মানুষ শয়তানদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যেতে থাকলেই প্রকৃতপক্ষে জন শয়তানের বিরুদ্ধেই জেহাদ করা হবে এবং এ জেহাদ শয়তানের সাথে জেহাদ থেকে কোনো অংশে কম নয়। এই ভাবে দীর্ঘ এই জেহাদ চূড়ান্ত রূপ নেয় এবং শয়তান ও তার সাংগ-পাংগদের বিরুদ্ধে চূড়ান্ত অভিযান চালায় । একজন মুসলিম যখন জেহাদের এই চুড়ান্ত অবস্থাটা বুঝতে পারে, তখন অবশ্যই সে তার লোভ লালসা ও প্রবৃত্তির তাড়নের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এভাবে সে শয়তানের চেলা চামুন্ডা ওই আন্লাদ্রোহী চক্র ও তাদের তল্লীবাহক এবং অনুসারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এ জেহাদ ঘোষণার মাধ্যমে প্রকৃতপক্ষে সে অন্যায় অবিচার, অশান্তি ও বিশৃংখলার বিরুদ্ধে এবং সমাজের বুকে যে পচনক্রিয়া শুরু হয়ে গেছে তার বিরুদ্ধেই জেহাদ ঘোষণা করে। একজন মুসলমান যখন সঠিক ভাবে নিজ কর্তব্য বুঝতে পারে, তখন অবশ্যই এসব যুদ্ধে জড়িয়ে পড়ে। চূড়ান্ত ও বিপজ্জনক এ যুদ্ধে সে যে কোনো ত্যাগ ও ক্ষতি স্বীকারের জন্যেও প্রস্তুত হয়ে যায়। কারণ তার চিরশক্র শয়তান ধ্বংসাত্মক পরিকল্পনা নিয়ে নিরন্তর তার শত্রতামূলক আচরণ তো করেই চলেছে, সৃতরাং তার বিরুদ্ধে সর্বাত্মক জেহাদও চলতে থাকবে কেয়ামত পর্যন্ত, সর্বদিক দিয়ে এবং সবখানে । অবশেষে এ ঘটনা থেকে আমরা যে শিক্ষা পাই তা হচ্ছে , মানুষকে যে দায়িত্ব পালনের জন্যে সৃষ্টি করা হয়েছে তা যদি সে ভুলে যায়, তাহলে অবশ্যই তাকে শাস্তি পেতে হবে । তাকে মনে রাখতে হবে যে, তার মধ্যে অবশ্যই লজ্জা-শরমের অনুভূতি থাকতে হবে- এটাই হবে তার ভূষণ। শরীরের গোপন অংগগ্লোকে ঢেকে রাখার প্রবণতা তার সহজাত বৃত্তি। আর এ বিষয়টাকে উপেক্ষা করে নিজ প্রকৃতি বিরুদ্ধ আচরণ করার অর্থ নিজেকে অপমান করা এবং নিজের ইযযত নিজেই ধ্বংস করা । আর সন্ত্রম নষ্ট হওয়া থেকে বড় ক্ষতি আর কিছুই নেই। যেহেতু শয়তান মানুষকে অপমান করতে চায় এবং যে কোনো ভাবে তার ক্ষতি করতে চায়, এজন্যে, জিত তাদের গোপন অংগগুলো প্রকাশিত হয়ে পড়ে ।" ///.09119021-0017
— পৃষ্ঠা ৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।