প্রকৃতপক্ষে ইসলামী চিন্তাধারায় মানুষের জন্যে আরো অনেক সহজ অবস্থা রয়েছে । আদম (আ.) ভুল করেছিলেন এবং অবশ্যই তার অপরাধ হয়েছিলো । কিন্তু যখন তিনি তাওবা করে ক্ষমা চাইলেন, তখন আল্লাহ তায়ালা তার তাওবা কবুল করে তাকে ক্ষমা করে দিলেন। এইভাবে তার প্রথম অপরাধের বিষয়টি নিষ্পত্তি হয়ে গেলো। শুধুমাত্র একটি তিক্ত অভিজ্ঞতার স্ৃতি ছাড়া এর জের হিসাবে পেছনে আর কোনো কিছুই থাকলোনা । এ অভিজ্ঞতার স্বৃতি মানুষের স্বরণে জাগরূক করে রাখা হলো যে, পরবর্তীতে লোকেরা এর থেকে শিক্ষা গ্রহণ করতে পারে এবং ভবিষ্যতে সতর্ক হয়ে চলতে পারে। দেখুন, ইসলামী বিধানের প্রশস্ততা কতো ব্যাপক, কতো স্পষ্ট এবং এ আকীদা মানুষের জন্যে কতো সহজ ! চতুর্থ সত্য, এ চরম সত্য অবশ্যই মানুষ বুঝতে পারে যে, মানুষের চির দুশমন হচ্ছে মরদূদ শয়তান, যে তার শয়তানীর কথা এক মুহুর্তের জন্যেও ভূলে যায় না। একথা মনে রেখেই তার সর্বপ্রকার ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকতে হবে এবং শয়তানের বিরুদ্ধে সদা-সর্বদা সং মনোভাব নিয়ে চলতে হবে। মানুষ সৃষ্টির ইতিহাস থেকে একথা চূড়ান্তভাবে জানা যায় যে, সৃষ্টিলগ্র থেকেই শুরু হয়েছে শয়তানের সাথে এ সংঘর্ষ। এ সংঘর্ষ চিরদিন আছে এবং যতোদিন পৃথিবী টিকে থাকবে ততোদিন এ সংঘর্ষ চলতে থাকবে । শয়তানের আক্রমণ আসবে সকল দিক থেকে সবার ওপর এবং প্রতি মুহূর্তে । এ বিষয়ে সে প্রতিজ্ঞাবদ্ধ । তার কথার উদ্ধৃতি দিয়ে তাই আল্লাহর সতর্কবাণী আসছে, “সে বললো, যার জন্যে আমাকে তাড়িয়ে দিলেন, তার ও তার বংশধরের সবার জন্যে তোমার সেরাতুল মোস্তাকীমের বীকে বাকে অবশ্যই তাদেরকে বিপথগামী করার জন্যে আমি বসে থাকবো, আসবো তাদের সামনে থেকে পেছন থেকে, তাদের ডান থেকে বাম থেকে এবং তাদের অধিকাংশকে তুমি কৃতজ্ঞ বান্দা হিসাবে দেখতে পাবে না।' অবশ্যই এই অভিশপ্ত মরদুদ শয়তান তার ঘড়যন্ত্র বাস্তবায়ন করার জন্যে সংকল্প নিলো এবং কেয়ামত পর্যস্ত বেঁচে থাকার জন্যে আল্লাহর কাছে সময়ও চেয়ে নিলো । সে কি অনুতপ্ত হয়ে ও ক্ষমার আশায় কাতর কণ্ঠে আল্লাহর কাছে আরযি পেশ করেছিলো? না, নরম হওয়া তার স্বভাবের বাইরে। এজন্যে যখন সে বেঁচে থাকার অনুমতি পেয়ে গেলো, তখনই দন্তভরে জানিয়ে দিলো, আল্লাহর রাস্তায় যে চলতে চাইবে, তার সকল চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে তাকে সে পথত্রষ্ট করতে যতো পন্থা ও পদ্ধতি গ্রহণ করা যায় তার সবটাই সে অবলম্বন করবে এবং সর্বদিক থেকে তাকে বিপথগামী করবে । এই মরদৃদ শয়তান স্থির করলো যে, সে মানুষের দুর্বলতার দিকগুলো থেকে আসবে এবং যে সব দিক ও স্থান থেকে মানুষের মধ্যে যৌন অনুভূতি সৃষ্টি হয়, সেই সব দিক থেকে সে আসবে। কৃপ্রবৃত্তির এসব তাড়ন থেকে একমাত্র আল্লাহর ভয় ছাড়া অন্য কিছুই তাকে বাচাতে পারবে না। স্বরণকে হৃদয়ের মাঝে টিকিয়ে রাখা প্রতিটি মোমেনের সার্বক্ষণিক কর্তব্য, যাতে করে শয়তান সরল সঠিক পথ থেকে তাকে সরিয়ে নিয়ে যেতে না পারে, কৃপ্ররোচনা দিয়ে জয়ী হতে না পারে এবং কৃপ্রবৃত্তির চাহিদাকে উক্কিয়ে দিয়ে তাকে আল্লাহ তায়ালা প্রদত্ত হেদায়াতের পথ থেকে দূরে সরাতে সক্ষম না হয়। //4.0910190781-0017
— পৃষ্ঠা ৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।