Tafseer Fe Jilalil Quraan 7 PDF
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

এইভাবে এ কাহিনীর শেষের দিকে আমরা দেখতে পাবো নবীদের আগমন সংবাদের কথা, আর নবী প্রেরণের এই ব্যবস্থাই গ্রহণ করা হয়েছে মানুষের চূড়ান্ত নাজাতের জন্যে। প্রকৃতপক্ষে নবী প্রেরণ মানুষের জন্যে রক্ষাকবচ হিসাবে কাজ করেছে। বাচিয়েছে তাকে প্রবৃত্তির দাস হওয়া থেকে বাচিয়েছে এবং ফিরিয়ে রেখেছে আল্লাহ তায়ালা থেকে দূরে সরে যাওয়া থেকে । সেই চিরদুশমন মরদৃদ শয়তানের খপ্পর থেকে বাচিয়েছে- যে বারে বারে এসে ওয়াসওয়াসা দেয়, দূরে সরে যায়, আবার ফিরে এসে তাকে বিপথগামী করার চেষ্টা করে এবং তার রবের স্বরণ থেকে তাকে ফিরিয়ে রাখতে চায়। তারপর আল্লাহ তায়ালা তার রহমত ও গযবের কথা জানিয়ে এবং সওয়াব ও শাস্তির সংবাদ দিয়ে তাকে যথাযথ উপদেশ দিয়েছেন। আর এসব কিছু ব্যবস্থা সত্যের পথে থাকার জন্যে তার সংকল্প মযবুত বানানোর জন্যেই করা হয়েছে। যেন সে তার দুর্বলতা ও কুপ্রবৃত্তির তাড়নকে কাটিয়ে উঠতে সক্ষম হয়। এসব যোগ্যতা গড়ে তোলার জন্যে তাকে প্রথম বারের মতো জান্নাতেই ট্রেনিং দেয়ার ব্যবস্থা করা হয়েছে। এ পরীক্ষায় একটি বৃক্ষের ফল খেতে তাকে নিষেধ করা হয়েছিলো যাতে তার মধ্যে দৃঢ়সংকল্প গড়ার শক্রতা, ধোকা ও প্রবৃত্তির দুর্বলতার বিরুদ্ধে সংথামে সে জয়ী হতে পারে। কিন্তু প্রথম পরীক্ষায় যখন সে বিফল হলো, তখন এ অভিজ্ঞতা, অনাগত ভবিষ্যতের অন্যান্য পরীক্ষায় যেন সে সফল হতে পারে, তার জন্যে শিক্ষামূলক একটি দৃষ্টান্ত হয়ে রইলো। বান্দান্ন জলেত তওবা হ্যুযোশ আল্লাহর রহমতের আর একটি দিক হচ্ছে তিনি প্রত্যেক বান্দার জন্যে তাওবার দরজা সকল সময়েই খুলে রেখেছেন। সে ভুলে গেলেই তিনি তাকে স্মরণ করিয়ে দেন। যখনই তার পদম্থলন হয়, তখনই তাকে প্রচন্ডভাবে নাড়া দিয়ে উজ্জীবিত করেন এবং সঠিক পথে তুলে দেন। ভুল করে যখনই সে তওবা করে, তখনই সে তওবার দুয়ার তার সামনে খোলা দেখতে পায়। আল্লাহ তায়ালা তার তওবা কবুল করেন এবং পিছলে যাওয়া পা-কে সঠিক স্থানে স্থাপন করেন। তারপর সঠিক স্থানে পা রেখে যখন সে দীড়িয়ে যায়, তখনই তার মন্দ কাজগুলোকে ভাল কাজে রূপান্তরিত করে দেন এবং যাকে চান তার ভাল কাজগুলোকে বহু গুণে বাড়িয়ে দেন। তার এই পাপের কারণে তাকে বা তার পরবর্তী বংশধরদের শাস্তি দেননা। আল্লাহর নযরে কারো কোনো অপকর্ম কোনো কালো দাগ হিসাবে স্থায়ী হয়ে থাকে না এবং কোনো মন্দ কাজ উত্তরাধিকারী সূত্রে পরবর্তী বংশধরদের মধ্যেও প্রবেশ করে না । কারণ আল্লাহর নিয়ম অনুযায়ী “কেউ কারো বোঝা বহন করবে না।' ইসলামী চিন্তাধারার এই বিশেষ দিকটি খৃষ্ট মতবাদের ওই ধারণাকে নাকচ করে দেয় যাতে বলা হয়েছে, অপরাধী মানুষকে অপরাধমুক্ত করার জন্যে অবশ্যই জরীমানা স্বরূপ গুনাহ অনুযায়ী কিছু ট্যাকস দিতে হয়। এইভাবে বিভিন্ন প্রকারের ট্যাক্স আদায় করার মাধ্যমে বিভিন্ন অপরাধ মাফ হয়ে যায়। এমনকি ওই মতবাদ অনুযায়ী বাবা আদমের অপরাধের বোঝা তার সন্তানদেরকে আজও বহন করে চলতে হচ্ছে। আরো বলা হয়েছে, অবশেষে সর্বশক্তিমান আল্লাহ তায়ালা নিজে মানুষের বাচ্চা (মেসীহ) আকারে আবির্ভূত হয়ে মানুষের গোনাহের বোঝা নিজ কীধে তুলে নিয়েছেন এবং যখন তাকে শুলে চড়ানো হয়েছিলো, তখন নিজের রক্ত দিয়ে তিনি সবার পাপ মোচন করে দিয়েছেন। আর এই কারণেই তার নাম হয়েছে “গোফরান+। সুতরা, ব্যক্তি খৃষ্টধর্ম গ্রহণ করবে তার যাবতীয় গুনাহ ঈসা (আ.)-এর সেই রক্তে মুছে যাবে, যার দ্বারা বাবা আদমের অপরাধও মুছে গিয়েছিলো । ///.0910190781-0017

— পৃষ্ঠা ৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।