এইভাবে প্রাণহীন সৃষ্টি জগতের সবার সাথে তার পারস্পরিক সহযোগিতা চলতে থাকবে বলেও জানানো হয়েছে। বিশেষ করে পৃথিবী, গ্রহ ও নিকটবর্তী তারকারাজির সহযোগিতা মানুষ সদা-সর্বদা পায়। সে পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে খলীফা নিযুক্ত হয়েছে। তার শক্তি-ক্ষমতা, জীবন ধারণ সামগ্রী এবং সঞ্চিত দ্রব্যাদি সব কিছুই নিয়ন্ত্রিত রয়েছে এবং বিশ্বের রহস্যরাজির মধ্য থেকে কিছু কিছু উদঘাটনের জন্যে তার নিকট আল্লাহপ্রদত্ত কিছু কিছু জ্ঞানও রয়েছে । আর আল্লাহ তায়ালা তার কিছু কিছু আইন জানার ক্ষমতাও মানুষকে দিয়েছেন, যেন সে খেলাফতের বিরাট দায়িত্ যথাযথভাবে পালন করতে পারে । এইভাবে গোটা সৃষ্টিজগত মানুষের সাথে তার দায়িতৃ পালনের ব্যাপারে সহযোগিতা করে চলেছে। প্রকৃতিগত যোগ্যতা ও তার চেষ্টা-সাধনা দ্বারা সে সুমহান যোগ্যতার সাথে তার দায়িত্ব পালন করে যাবে এটাই তাকে সৃষ্টির কাংখিত উদ্দেশ্য । আল্লাহ তায়ালা তার মধ্যে যে সম্ভাবনার বীজ নিহিত রেখেছেন, তার কারণে সে মহা বিশ্বের | সর্বোচ্চ শিখরে আরোহণ করতে পেরেছে বা তাকে চূড়ান্ত সেই সম্মানের পর্যায়ে উন্নীত করা হয়েছে, যে সম্মান ফেরেশতাদেরকেও দেয়া হয়নি। তাই এটা প্রমাণিত সত্য যে, মানুষের সীমাবদ্ধতা ও ক্রুটি বিচ্যুতি থাকা সত্তেও সে নিষ্ঠার সাথে আল্লাহর দাসত্ব ও খেলাফতের দায়িত্ব পালন করার কারণেই তার এই মর্যাদা। আবার একই ভাবে সে তখন পশুর থেকেও অধম হয়ে যায়, যখন সে তার কৃপ্রবৃত্তির দাসত্ব করতে শুরু করে এবং তার প্রকৃতিতে নিহীত বৈশিষ্ট্যগুলো থেকে সে দূরে চলে যায়, আর সে বৈশিষ্ট্যগুলোর নামই হচ্ছে 'মনুষ্যত্ব' । এসব বিশেষত্ব হারিয়ে সে পশুত্বের পধকিলতায় হাবুডুবু খেতে থাকে । তার মানবতা ও পশুতু দুটি এমন অবস্থা যার মাঝে রয়েছে বহু যোজন ব্যাপী দূরতৃ, যার তুলনা করা যায় অনুভূতির জগতে আকাশমন্ডলী ও পৃথিবীর দূরত্বের সাথে, বরং এ ব্যবধান তার থেকেও বেশী বললেও অততযুক্তি হবে না। কিন্তু, এ ব্যবধান মানুষ ছাড়া অন্য কারো মধ্যে আসে না। এ কখাটি আল কোরআনের আরো বহু অধ্যায়ে বর্ণিত হয়েছে। আর তৃতীয় সত্য হচ্ছে, এই যে সুন্দর সুমহান সৃষ্টি, এর স্বাতন্ত্র্য ও বিশেষত্ব থাকা সত্তেও আবার এ কথাও সত্য যে, মানুষ ভীষণ দুর্বল, যার ফলে সে শুধু পশুত্বর স্তরেই নেমে যায় না, বরং অন্যায় কাজের পরিচালক হয়ে সকল সৃষ্টির মধ্যে সে নিজেকে নিম্ন থেকে নিঙ্গতম স্তরে. নামিয়ে দেয়। আর এ অধপতন তখনই হয়, যখন সে তার কুপ্রবৃত্তির লাগামকে টিল দিয়ে দেয়। এই টিল দেয়ার ফলে প্রথম যে দুর্বলতাটা তাকে পেয়ে বসে তা হচ্ছে, চিরদিন বেঁচে থাকার জন্যে সে অস্থির হয়ে যায়, এরপর আসে ধন দৌলতের মোহ। আর যখনই সে আল্লাহর হেদায়াত থেকে দূরে চলে যায়, তখন সর্বপ্রথম ও সর্বপ্রধান যে আগ্রহটা সৃষ্টি হয় তা হচ্ছে বেঁচে থাকার জন্যে প্রবল আকাংখা। এর পর তার মধ্যে সর্বনিম্ন যে আগ্রহ সৃষ্টি হয় তা হচ্ছে ধন দৌলত পাওয়ার আকাংখা । পশুত্ের এই স্তরে নেমে গিয়ে সে নিজ প্রবৃত্তির কাছে আত্মসমর্পণ করে, অথবা আত্মসমর্পণ করে সেই কঠিন দুশমনের কাছে, যে তাকে ছিনতাই করে নিয়ে গিয়ে তার গোলামে পরিণত করে। এই গোলামীর শেকল ছিড়ে সে আর সহজে বেরিয়ে আসতে. পারে না এবং একেবারেই নিরুপায় হয়ে যায়। এমতাবস্থায় আল্লাহ তায়ালা নিজ আগ্রহ ও ইচ্ছা নিয়ে তার বান্দার প্রতি রহমত বর্ষণ করার ফয়সালা করে নেন। কারণ তাকে তার প্রকৃতির ওপর ছেড়ে দিতে তিনি প্রস্তুত নন এবং তাকে দেয়া বুদ্ধিকেও তিনি তার জন্যে যথেষ্ট মনে করেন না। তাই মানুষকে সতর্ক করার জন্যে এবং তাদের সদুপদেশ দেয়ার জন্যে তাদের কাছে রসূল পাঠানোর সিলসিলা চালু করে দিলেন। //4.091190781-0017
— পৃষ্ঠা ৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।