Tafseer Fe Jilalil Quraan 7 PDF
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

এই পরিচালনার দায়িত্ব সরাসরি আল্লাহর পক্ষ থেকেই তাকে দেয়া হয়েছে। যেহেতু তিনি নিজ হাতে (কুদরতী ক্ষমতায়) তাকে পয়দা করেছেন এবং তার জন্মের ঘোষণা দিয়েছেন ফেরেশতাকুলের মাঝে তথা গোটা সৃষ্টির সামনে । শক্তি ও অধিকার দিয়েছিলেন তাকে কথা বলার এবং জান্নাতের সর্বত্র বেড়ানোর এবং একটি মাত্র বৃক্ষ ছাড়া অন্য সকল গাছ গাছালির ফল ভক্ষণ করার আর তারপরই তাকে পৃথিবীর বুকে খেলাফাতের দায়িত্ব দান করলেন। এ দায়িত্ব পালনের জন্যেই তাকে সব কিছুর মৌলিক জ্ঞান দান করলেন। যেমন সূরায়ে বাকারাতে উল্লেখিত হয়েছে, “এবং আদমকে তিনি শিখিয়ে দিলেন । সকল কিছুর নাম (পরিচয়)।' অর্থাৎ সকল কিছুর জ্ঞান দান করে তাদেরকে পরিচালনা করার ক্ষমতা দিলেন-এই জ্ঞানই হচ্ছে কোনো কিছুকে পরিচালনা করার মূল শর্ত যেমন সেই সূরায় বলা হয়েছে। বাবা আদমকে জান্নাতে থাকতে এবং জান্নাতের বাইরেও আল্লাহ তায়ালা প্রয়োজনীয় সকল উপদেশ দান করলেন এবং তাকে এমন সব যোগ্যতা দান করলেন যা তাকে অন্যান্য সকল সৃষ্টি থেকে স্বাতন্ত্য দান করলো। এখানেই শেষ নয় এরপর তাকে সঠিক পথে পরিচালনার জন্যে বহু রসূল পাঠালেন। আর তিনি নিজের ওপর এটা ফরয করে নিয়েছেন যে, মানুষের ওপর তার রহমত বর্ষণ করতে থাকবেন এবং তওবা করে তার কাছে ফিরে আসলে তাদের ভুল-্রান্তিগুলো মাফ করে দেবেন। সর্বশেষে তিনি অবশ্যই তার এই বিশেষ সৃষ্টির প্রতি তার নেয়ামতের বারিধারা বর্ষণ করবেনই করবেন- এটাই তার চূড়ান্ত সিদ্ধান্ত । মনব্প্রকৃতি ও অন্যান সৃষ্টি সাতে তাক সম্পর্ক এরপর মানুষ ফেরেশতাকুলের সাথে (তাদের সহযোগিতার মধ্যে থেকে) তার কাজ করে যাবে । ফেরেশতাদের দ্বারা বাবা আদমকে সেজদা করানোর মধ্য দিয়ে পূর্বেই তিনি বিষয়টি জানিয়ে দিয়েছেন। তাদের দ্বারা তাকে হেফাযত করিয়েছেন। একজন ফেরেশতার মাধ্যমেই রসূলদের নিকট তিনি ওহী পাঠানোর ব্যবস্থা করেছেন এবং যারা বলবে, “আমাদের রব আল্লাহ এরপর তারা এই কথার ওপর মযবুত হয়ে থাকবে' তাদেরকেও ফেরেশতাদের দিয়ে সাহায্য করেছেন অর্থাৎ, আল্লাহকে রব মনিব ও আইনদাতা বলে ঘোষণা দেয়ার পর এ কথার ওপর দৃঢ়তার সাথে টিকে থাকবে এবং অন্য কাউকে রব বলে মানবে না। এদেরকে আল্লাহতায়ালা বাদ দিচ্ছেন। আরো সুসংবাদ জানাচ্ছেন, যারা আল্লাহর পথে জেহাদ করবে, তাদেরকে তিনি অবশ্যই সাহায্য করবেন এবং তাদেরকে বিজয়ী করবেন কাফেরদের ওপর । ফেরেশতারা (আল্লাহরই ইচ্ছায়) তাদেরকে হত্যা করবে এবং তাদের রূহগুলোকে ভীষণ জোরে ও কষ্ট দিয়ে বের করে নিয়ে যাবে। ফেরেশতা ও মানুষের মধ্যে সহযোগিতা দুনিয়া জাহান শেষ হয়ে যাওয়া পর্যন্ত টিকে থাকবে । একইভাবে আখেরাতেও থাকবে । | মানুষ জ্িনদের সাথেও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করবে । তাদের মধ্যে ভালো ও মন্দ উভয় শ্রেণীই রয়েছে। শয়তান কোনোক্ষেত্রেই তাকে সহযোগীতা করবেনা, মানব সৃষ্টির সূচনাতে শয়তান ও মানুষের মধ্যে শত্রুতার চিত্রও ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি। এ সংঘর্ষ তো চলতে থাকবে কেয়ামত পর্যন্ত । একইভাবে ভালো জিনদের সাথে সহযোগিতাপূর্ণ অবস্থান ও পারস্পরিক সহযোগিতাও চলতে থাকবে- একথা আল কোরআনের বহু স্থানে উল্লেখিত হয়েছে। আবার অনেক সময় জনকে বশীভূত করে তার খেদমত নেয়ার কাজও চলতে থাকবে, যেমন সোলায়মান (আ.)-এর কাহিনীতে এর দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। ///.091190781-0017

— পৃষ্ঠা ৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।