Tafseer Fe Jilalil Quraan 7 PDF
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

আর যে বিষয়টা আল কোরআনের সর্বত্র বিশেষভাবে উল্লেখিত হয়েছে তা হচ্ছে শুধু পৃথিবীর বুকেই মানুষকে মর্যাদাবান বানানো হয়নি, বরং সমগ্র সৃষ্টির মধ্যেই তাকে সম্মানিত করা হয়েছে। সুতরাং ফেরেশতা ও জ্বিন এবং অন্যান্য সকল সৃষ্টি, যাদের খবর আল্লাহ তায়ালা ছাড়া আর কেউ জানে না, তাদের প্রত্যেকেরই নিজ নিজ দায়িত্ব রয়েছে, প্রত্যেককেই সৃষ্টি করা হয়েছে বিশেষ বিশেষ কাজ দিয়ে এবং প্রত্যেককেই তাদের কাজের উপযোগী করে সৃষ্টি কাঠামো ও প্রয়োজনীয় শক্তি দেয়া হয়েছে। আর মানুষকেও সৃষ্টি করা হয়েছে তার মহান দায়িত্ব পালনের উপযোগী করে 'এবং এজন্যেই সে বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী যা আল্লাহর ঘোষণায় সুস্পষ্টভাবে ফুটে উঠেছে, “অবশ্যই আমি পেশ করলাম খেলাফতের মহান আমানত আকাশমন্ডলী, পৃথিবী ও পর্বতমালার সামনে, তখন তারা সবাই এ গুরু দায়িত্ বহন করতে অস্বীকার করলো এবং তারা এ কঠিন দায়িত্বের কথা চিন্তা করে প্রচন্ডভাবে ভয় পেয়ে গেলো। কিন্তু মানুষ-এ দায়িত্ব বহন করতে প্রস্তুত হয়ে গেলো। আসলে এ দায়িত্ব নিয়ে সে ভীষণ যালেম ও দারুণ অজ্ঞ হিসাবে নিজেকে প্রমাণিত করলো ।' এ ঘটনায় বুঝা গেলো যে, গোটা সৃষ্টির মধ্যে একমাত্র মানুষই এ গুরু দায়িত্ব বহন করতে সাহস করেছিলো এবং এ দায়িত্ব বহন করার মতো যোগ্যতা ও বৈশিষ্ট্য তার মধ্যেই রয়েছে। তবে এ বৈশিষ্ট্যসূমহের মধ্যে যুলুম ও ভুল করার প্রবণতাও যে রয়েছে তাও স্পষ্ট । অর্থাৎ মানব জাতির অস্তিত্ শুরু থেকে এ প্রমাণ দিয়ে এসেছে যে, যেমন তার মধ্যে মর্যাদা পাওয়ার গুণাবলী রয়েছে, তেমনি যুলুম করা ও ভূলে যাওয়ার মতো নিকৃষ্ট খাসলাতগুলোও তার মধ্যে রয়েছে। আরো রয়েছে ব্যক্তিগত ইচ্ছা খাটানোর শক্তি এবং ইনসাফ করা ও জ্ঞানকে কাজে লাগানোর মতো যোগ্যতা । অর্থাৎ যুলুম করা ও ভূলে যাওয়া এ দুটি নিকৃষ্ট খাসলাতের পাশাপাশি ইনসাফ করা ও জ্ঞানকে কাজে লাগানোর মতো মহান যোগ্যতাও তার মধ্যে রয়েছে। এ দু'ধরনের (পরস্পর বিরোধী) গুণাবলীর সমাবেশই তাকে অন্যান্য সকল সৃষ্টি থেকেও । এ সব বৈশিষ্ট্যকে একত্রিত করে মানুষের মর্যাদা নিরূপণ করতে গেলে দেখা যায় যে, কিছু দুর্বলতা থাকা সত্তেও মানুষ সৃষ্টিকুলের মধ্যে সর্বাধিক মর্যাদার অধিকারী, অর্থাৎ বিশ্বের সকল বড় বড় সৃষ্টির মধ্যে মানুষের বড়ত্ব সব দিক দিয়েই বেশী । কিন্তু শুধু বড় মর্যাদার অধিকারী হয়ে বসে থাকলে চলবে না এবং দায়িত্ব পালন না করলে এ মর্যাদা জোর করে তার সাথে লেগে থাকবে তাও নয়, সত্যকে জানা ও চেনার উদ্দেশ্যে তাকে অবশ্যই তার বুদ্ধি ও জ্ঞানকে কাজে লাগাতে হবে এবং দৃঢ় ইচ্ছা নিয়ে তার মহান গুণাবলীকে টিকিয়ে রাখার চেষ্টা করতে হবে । নিজেকে আবদ্ধ রাখতে হবে আল্লাহর নিরংকুশ আনুগত্যের মধ্যে, তার ইচ্ছা শক্তিতে স্বাধীনতা থাকা সন্তেও নিজেকে নিয়ন্ত্রিত রাখতে হবে এবং আল্লাহর ইচ্ছাকে অগ্বাধিকার দিতে হবে। তার আচরণের এই সব বৈশিষ্ট্যই তাকে সুমহান মর্যাদার আসনে অধিষ্ঠিত করবে এবং তার মর্যাদাকে সমগ্র বিশ্বের সব কিছুর ওপরে সমুন্নত করবে। প্রকৃতপক্ষে স্যার জেমস জিনসের মতো আরো অনেকেই একথা বলেছেন যে, মানুষ তার ভূমিকা যথাযথভাবে পালন করে এই মহান মর্যাদা লাভ করতে পারে। এই বৈশিষ্টটাই আলোচ্য অধ্যায়ে এবং আল কোরআনের অন্যান্য স্থানে উল্লেখিত হয়েছে, অর্থাৎ পৃথিবীর বুকে খেলাফতের দায়িত্ব পালন করাই মানুষের প্রধান কাজ, তার সৃষ্টির মূল উদ্দেশ্য এটাই । এই কারণেই সবার ওপর তার মর্যাদা, কিন্তু কিভাবে সে তার এই দায়িত্ব পালন করবে তা তাদের নিজেদেরকেই চিন্তা-ভাবনা করে ঠিক করতে হবে, যেন গোটা সৃষ্টির সব কিছুকে আল্লাহ্‌র : বিধান অনুযায়ী পরিচালনা করা যায়। বিশেষ করে তার পরিচালনায় যেন সারা জগতের সকল মানুষ আল্লাহর বিধান মতো জীবন যাপন করে শান্তি পেতে পারে। ///.09119021-0017

— পৃষ্ঠা ৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।